"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট : 'রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি'।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।



IMG-20230823-WA0006.jpg


আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাগজের ফুল তৈরির ক্রাফট। আসলে আমি এই প্রথম কোন ক্রাফট করে আপনাদের মাঝে শেয়ার করেছি। কারণ রিসেন্টলি আমি ভেরিফাইড মেম্বার হয়েছি। তাই ভাবলাম এখন থেকে আমি বিভিন্ন রকম ক্রাফট, আর্ট এবং অন্যান্য ডাইপ্রজেক্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করব।তবে এটা আমার প্রথম কাজ,আশা করি ভালো লাগবে।

IMG-20230823-WA0013.jpg

IMG-20230823-WA0014.jpg

আমার বাংলা ব্লগ এ গত এক সপ্তাহ ধরেই দারুন একটা কনটেস্ট চলতেছিল। সর্বোপরি আমার বাংলা ব্লগে প্রতিনিয়তই কোন না কোন কনটেস্ট লেগেই থাকে। তবে আমি কখনো অংশগ্রহণ করিনি। আজকেই প্রথম কনটেস্টে অংশগ্রহণ করলাম এবং আগামী কনটেস্ট গুলোতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আসলে এই অনুপ্রেরণা পেয়েছি আমার বড় আপু আর ভাইয়ার কাছ থেকে। তারা সব সময় বিভিন্ন রকম কনটেস্টে অংশগ্রহণ করে এবং প্রায় সময়ই প্রতিযোগিতায় বিভিন্ন স্থান লাভ করে। যার কারণে আমারও ইচ্ছে করত যে আমি কন্টেস্টে অংশগ্রহণ করব। কন্টেস্টে অংশগ্রহণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আমার কাছে। আজকে আমি কাগজের সাহায্যে ফুলের ঝুড়ির মতো করে তৈরি করলাম। এটি সামনের দিক থেকে একটি ঝুড়ির মত দেখতে লাগছে। বিভিন্ন রকম ফুলে একটি ঝুড়ি ভর্তি রয়েছে এটাই বোঝা যাচ্ছে।চলুন তাহলে আমার আজকের এই ফুলের ঝুড়ি শেয়ার করে ফেলি।

কাগজের ফুল তৈরির উপকরণ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • স্কেল
  • পেন্সিল
  • পুতি
  • শক্ত কাগজ

IMG-20230823-WA0020.jpg

ধাপ -০১

প্রথমে হলুদ রঙের কাগজ নিয়ে আধা ইঞ্চি পরিমাপে তিনটি লম্বালম্বি কাগজ কেঁটে নিলাম। তারপর একপাশে আঠা লাগিয়ে গোল করে মুড়িয়ে নিলাম।

IMG-20230822-WA0012.jpg

ধাপ -০২

এবার হালকা গোলাপি রঙের কাগজ নিয়ে আধা ইঞ্চি পরিমাপে তিনটি লম্বালম্বি কাগজ কেঁটে নিলাম। তারপর আবারও একপাশে আঠা লাগিয়ে গোল করে মুড়িয়ে নিলাম আগের মত।

IMG-20230822-WA0011.jpg

ধাপ -০৩

তারপর একটি হলুদ কাগজকে এক স্কেল পরিমাণ ভাঁজ করে নিলাম। এটিকে তিন টুকরা করে ভাঁজ করে কেঁটে নিলাম।এগুলো ছোট হলুদ ফুলের জন্য।

IMG-20230822-WA0010.jpg

ধাপ -০৪

এরপর আরও একটি বড় হলুদ কাগজ ভাঁজ করে দাগ টেনে নিলাম। পূর্বে যে গোলাপি কাগজটিকে গোল করে নিয়েছিলাম সেটি এই হলুদ কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর হলুদ কাটা অংশটিকে এই গোলাপি অংশের উপরে আঠা দিয়ে লাগিয়ে একটি ফুলের মত গঠন করে নিলাম।এটি মাঝের বড় ফুলটি।

IMG-20230822-WA0009.jpg

ধাপ -০৫

একই আকারের বাকি ৩টি ফুল বানিয়ে নিলাম। সবগুলো ফুলের মধ্যেই গোলাপি রঙের এই গোল অংশটির উপরে হলুদ রংয়ের ফুলটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG-20230822-WA0013.jpg

ধাপ -০৬

এরপর গোলাপী একটি কাগজকে আবার এক স্কেল পরিমাণ নিয়ে তিনটি কাগজ লম্বালম্বি ভাবে কেটে নিলাম। এরপর এগুলোকে ভাঁজ করে কেটে নিলাম। এবার হলুদ মোড়ানো অংশটিকে এ গোলাপি কাগজের কাটা শেষ প্রান্তে লাগিয়ে ফুলের আকৃতি গঠন করলাম।

IMG-20230822-WA0014.jpg

ধাপ -৭

একইভাবে হলুদের মত আরো অনেকগুলো গোলাপি ফুল নিয়ে নিলাম।

IMG-20230822-WA0015.jpg

ধাপ -৮

এবার তৈরিকৃত সকল ফুলগুলো একসাথে নিয়ে নিলাম এবং একটি হলুদ কাগজ নিয়ে নিলাম।

IMG-20230822-WA0008.jpg

ধাপ -৯

এবার সাদা রংয়ের একটি কাগজকে কেটে নিলাম এবং এটিকে ব্যাগের মতো করে কাটলাম।

IMG-20230822-WA0016.jpg

ধাপ -১০

এবার এই ব্যাগা আকৃতির সাদা কাগজের উপর সবুজ রংয়ের কাগজের প্রলেপ আঠা দিয়ে লাগিয়ে দিলাম ।

IMG-20230822-WA0017.jpg

ধাপ -১১

এবার একটি সবুজ কাগজকে ভাগ করে নিয়ে দাগ দিলাম এবং এটিকে কেটে নিলাম। অনেকগুলো পাতা এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে ভাঁজ করে দিলাম।

IMG-20230822-WA0018.jpg

ধাপ -১২

এবার আধা ইঞ্চি পরিমাণ সবুজ রঙের কিছু কাগজ লম্বালম্বিভাবে কেটে নিলাম। এগুলোর এক প্রান্ত কিছুটা গোল আকৃতির করে নিলাম।

IMG-20230822-WA0019.jpg

ধাপ -১৩

এবার ব্যাগের এক প্রান্তে একটি নীল কাগজ লাগিয়ে দিলাম। এই নীল কাগজের উপর হলুদ এবং গোলাপি ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

IMG-20230822-WA0020.jpg

ধাপ -১৪

প্রত্যেকটি ফুলকে ভালোভাবে আঠা দিয়ে জায়গা বরাবর বসিয়ে দিলাম।

IMG-20230822-WA0021.jpg

ধাপ -১৫

এবার ফুলের পাশাপাশি এখানে যে পাতাগুলো থাকা দরকার সেগুলো জায়গা বরাবর বসিয়ে দিলাম। এবার ব্যাগের হাতলের মধ্যে অনেকগুলো পুঁতি লাগিয়ে দিলাম।

IMG-20230822-WA0022.jpg

সর্বশেষ ধাপ

IMG-20230823-WA0011.jpg

IMG-20230823-WA0012.jpg

IMG-20230823-WA0016.jpg

IMG-20230823-WA0015.jpg

IMG-20230823-WA0010.jpg

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সবসময় আপনার সাপোর্ট পেতে থাকব বলে আমি আশা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমি খুবই মুগ্ধ হয়েছি আপনার প্রতিদিন এর সাপোর্ট পেয়ে।
এইভাবে সাপোর্ট পাওয়ার আশা রইল৷

 3 years ago 

৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবারের প্রতিযোগিতায় সবাই অনেক ভালো ভালো কনটেন্ট তৈরি করেছে আপনার তৈরি করা রঙিন কাগজের ফুল অনেক সুন্দর লাগছে। কিভাবে রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর ফুল তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটি আমার প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার এই প্রতিযোগিতা পোস্টে কমেন্ট করার জন্য৷

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি যে ফুলের তোড়া তৈরি করলেন সেটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। ফুলগুলো আপনি অনেক চিকন চিকন করে তৈরি করেছেন আর এই কাজটা খুবই কঠিন। কেননা একটু ভুল হলেই ফুল গুলো নষ্ট হয়ে যেতে পারত।

 3 years ago 

জি, কাজটা খুবই কঠিন ছিল। জি একটা ভুল হলেও এই ফুলটি নষ্ট হয়ে যেতে পারত।

 3 years ago 

৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার ফুল তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে আপনার উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট এর মধ্যাকার সকল কিছু দেখে আপনার মুল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য৷

 3 years ago 

প্রতিযোগিতার আয়োজন করা হলে খুব সুবিধা হয়। এর মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর কনটেন্ট দেখতে পাই। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে খুব সুন্দর ফুল তৈরি করে। অসাধারণ ভালো লেগেছে আপনার তৈরি করা রঙিন কাগজে ফুল গুলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট ৪২ এর জন্য শুভকামনা জানাই।আপনি খুব সুন্দর একটি ফুলের ডাই তৈরি করেছেন।ডাই টি দেখতে জাস্ট চমৎকার লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ডাইটি তৈরি করতে অনেকটা সময় এবং কষ্ট হয়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তবে আপনি এই প্রথম কোন কনটেস্টে অংশগ্রহণ করেছেন। তবে আপনি অনুপারিত হয়েছেন আপনার আপু এবং বড় ভাইয়ের কাছ থেকে। সত্যি বলতে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের ঝুড়ি বানিয়েছেন। ফুলের ঝুড়ি অসাধারণ হয়েছে। আপনার রঙিন কাগজের ফুলের ঝুড়ি তৈরি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। এবং রঙিন কাগজের ঝুড়ি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

হুম আমি আমার বড় ভাই ও বোন থেকে অনুপ্রেরণা পেয়েছি। এটি কিছুটা দেখতে ঝুড়ির মতো, একইসাথে এটিতে কিছুটা তালার মতোও বটে।

 3 years ago 

এই প্রথম কনটেস্টে অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক সময়ও ধৈর্য প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হুম, অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে। অনেক সময় নিয়ে এটি আমি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও কিছু শেয়ার করার চেষ্টা করব৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37