"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


আজকে আবার আপনাদের মাঝে একটি অনু কবিতা পোস্ট নিয়ে চলে আসলাম৷ এখন কলেজ চালু হয়ে গিয়েছে এবং প্রতিদিন ক্লাস হচ্ছে৷ সামনে পরীক্ষা তাই প্রতিদিন ক্লাস করতে হয় এবং প্রাইভেট পড়তে হয়। তাই তেমন একটা সময় সকাল বেলা পাই না। আজকে সকালে প্রাইভেট না থাকার কারণে সকালবেলা বসে পড়লাম নিরিবিলি পরিবেশে অনু কবিতা লেখার জন্য। তখন অনু কবিতা লেখা শুরু করে দিলাম এবং যখনই বাইরে বসে বসে অনু কবিতা লিখছিলাম তখন অনেকটা ভালো লাগছিল। কারণ তখন আবহাওয়া অনেকটাই ঠান্ডা ছিল৷ গতকাল সকাল থেকেই মেঘ করছিল। দুপুরে বাতাসও হচ্ছিল, বৃষ্টি হবে মনে হচ্ছিল এবং রাতের বেলায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল৷


তাই আবহাওয়া একেবারেই ঠান্ডা বলা যায়৷ তাই বসে বসে যখন অনু কবিতাগুলো লিখছিলাম তখন অনেক ভালো লাগছিল। যখন অনু কবিতাগুলো লেখা শেষ করে নিলাম তখন সবগুলো কবিতা দেখে নিলাম। এর যে বানান রয়েছে সেগুলো ঠিক করে নিলাম । অনু কবিতাগুলো ঠিকভাবে বসিয়ে এই পোস্টটি তৈরি করে নিলাম। যখন এই ঠান্ডা পরিবেশে বসে বসে অনু কবিতা লিখছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল। ইচ্ছে করছিল যেন সবসময় সেখানে বসে থাকি। তবে কলেজের সময় হয়ে যাওয়াতে সেখান থেকে উঠে চলে আসতে হলো। এরপর এই অনু কবিতা পোস্টটি শেয়ার করে বাসা থেকে বের হয়ে গেলাম কলেজের উদ্যেশ্য৷


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

আমার মেঘলা আকাশে বৃষ্টি নামবে,
এই অপেক্ষায় রয়েছি অবিরত।
আমার মন বাগিচায় তুমি আসবে,
সেই আকাঙ্ক্ষায় আমি অপেক্ষারত।
ভালোবেসেছি তোমায় আমি আনমনে,
যতনে রেখেছি তোমায় মন গহীনে।


অনু কবিতা-২


এ জীবনে ব্যর্থতা দেখেছি আমি প্রতি পদে,
সফলতার দুয়ারে যেন এখনো পৌঁছাই নি।
সেই পথ আর কতদূর জানতে ইচ্ছে করে,
কবে হবে শেষ জীবনের কষ্টের গ্লানি।


অনু কবিতা-৩


আজ এই লগ্নে তোমার অপেক্ষায় আমি,
তুমি এসে দিবে দেখা তাই মন অন্তর্যামী।
আমার এ জীবন জুড়ে তুমি কতখানি দামি, যদি পারতাম বুক চিরে দেখাতাম আমি।


অনু কবিতা-৪


আমি তোমার তরে বয়ে যেতে চাই।
আমি তোমার তরে বিলীন হতে চাই।
আমি তোমাতে হই অতি মগ্ন।
তোমায় কাছে পেলে আমার ধরণী হবে ধন্য।


অনু কবিতা-৫


মাঝে মাঝে আমায় একাকীত্ব গ্রাস করে।
মাঝে মাঝে নিজেকে অচেনা লাগে।
মাঝে মাঝে কষ্টটা তাড়া করে খুব।
সবকিছু সয়ে গিয়ে, আছি আমি চুপ।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১৯.০৫.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সবাই এখন বেশ ভালো কবিতা লিখেন। অনু কবিতা বলেন অথবা এক কবিতা বলেন পড়তে অনেক ভালো লাগে। তাছাড়াও চেষ্টা করি নিজেও লেখার এবং সবার সাথে শেয়ার করার। আপনি খুব সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলেন। আমার বেশ ভালো লেগেছে আপনার লেখা প্রতিটি অনু কবিতা পড়ে।

 2 years ago 

আপনার কাছে আমার অনু কবিতা গুলো ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।

 2 years ago 

আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করেন। আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো দারুন হয়। ঠিক আজকেও তেমন অসাধারণ হয়েছে ছোট কবিতা গুলো। কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আজকের অনু কবিতাগুলো সুন্দরভাবে লেখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে বৃষ্টিময় দিনে অনেক স্মৃতি জাগ্রত হয় । যে অনুভূতিগুলো জীবনের অতীত । সেই সুন্দর মুহূর্তের কথা ভেবে যখন কবিতার মধ্যে সেই সুন্দর অনুভূতি প্রকাশ করা যায় তখনই কবিতার প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যায়। আপনি আজকে সেটাই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতা লেখার জন্য একদম সঠিক পরিবেশ পেয়েছিলেন ভাইয়া এরকম হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কবিতা লিখতে ভীষণ ভালো লাগে। তাইতো আপনার কোন কবিতার চরণগুলি একদম মনোমুগ্ধকর হয়েছে। প্রিয় মানুষের প্রতীক্ষায় আমরা অনেক সময় পার করে দেই শুধুমাত্র সে আসবে বলে এই আশায়। কষ্ট সে তো আমাদের সর্বদা জীবনের সঙ্গী তার পরেও নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে ভাইয়া। গভীর ভাব সম্পূর্ণ কিছু কোন কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন পরবর্তীতে আরো দারুন দারুন কবিতা লিখতে পারবেন আপনি।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এরকম গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ঠান্ডা পরিবেশে অনু কবিতা লিখতে কিন্তু ভীষণ ভালোই লাগে। আবার আমার কাছে অনু কবিতাগুলো পড়তেও ভালো লাগে। আপনার আজকের কবিতা গুলোর মধ্যে দুই নাম্বার অনু কবিতাটি খুবই ভালো লেগেছে। যদিও সবগুলো কবিতা খুব সুন্দর ছিল। আপনার কবিতা গুলো খুব সুন্দর ছন্দ মিলিয়ে লিখেছেন।

 2 years ago 

আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।

 2 years ago 

সত্যি কিন্তু ভাইয়া কবিতা লিখতে নিরব পরিবেশের প্রয়োজন হয়। তার উপর যদি হয় বৃষ্টি ভেজা আবহাওয়া তাহলে তো কথাই নেই। এক কথায় অসাধারণ হয়। আর এমন পরিবেশে বসে আপনি বেশ সুন্দর করে অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করলেন। বেশ ভালো লাগলো আজকের অনু কবিতা গুলো।

 2 years ago 

সবসময় এরকম সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সব সময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর অনুভবতা উপহার দিয়ে থাকেন আমাদের। আজকের অনু কবিতাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। খুবই দারুণভাবে আপনি অনু কবিতাগুলো করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই। এগিয়ে যান শুভকামনা রইল।

 2 years ago 

সব সময় এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট গুলো আমি পড়ি। কিন্তু আপনি যে এমন সুন্দর করে অনু কবিতা লিখতে পারেন সেটা কিন্তু আজ আপনার পোস্ট পড়ে দেখলাম। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের অনু কবিতা গুলো। ঠান্ডা আবহাওয়ায় বসে বেশ সুন্দর করে তাহলে অনু কবিতা শেয়ার করেছেন।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷
অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39