স্বরচিত "একগুচ্ছ অনু কবিতা" নং-০১

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


Abb-jpg.png

সোর্স

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আজকে আমি প্রথমবারের মতো অনু কবিতা শেয়ার করতে যাচ্ছি। যদিও এর আগে কখনো কবিতা লিখিনি বা লেখার চেষ্টাও করিনি। তবে আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত সবাই সুন্দর সুন্দর কবিতা লিখছে এবং তাদের কবিতা পড়ে আমিও অনুপ্রাণিত হলাম। আর বিশেষ করে আমার বাংলা ব্লগের এবিবি ফানের অনু কবিতা গুলো দেখে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম।

কারণ সেখানে খুব সুন্দর একটা অনু কবিতাকে কেন্দ্র করে,অসংখ্য ইউজার খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকে। সেই অনু কবিতা গুলো পড়ে পড়ে এখন নিজের মধ্যেও একটি ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করি। কারণ চেষ্টা করতে দোষের কিছু নেই। আর আমি আশা করি চেষ্টা করলে আমিও সবার মত ভাল কিছু অনু কবিতা বা কবিতা লিখতে পারবো।চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয়।যদিও একদিন এবিবি-ফানের অনুকবিতার আসরে ৪লাইনের ছোট একটা অনুকবিতা লিখেছিলাম, সেদিন মনে হয়েছিল আমিও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো।সেই ভাবনা থেকেই মূলত কবিতা লেখার ইচ্ছা হলো।

তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিন্তু প্রায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা লেখে।বড় দাদার অনুকবিতা,কবিতা ,ছোট দাদার কবিতা সাথে হাফিজ ভাইয়ার কবিতাগুলোও আমার খুব ভালো লাগে।তাদের কবিতা পড়ে কিছুটা সাহস পেয়েছি। আর সেই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমার নিজের স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।অনু কবিতা শেয়ার করার পূর্বেই বলে নিচ্ছি হয়তো অগোছালো বা কিছুটা বেমিল হতে পারে। আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

আমার মেঘলা শহরে, তুমি বৃষ্টির আনাগোনা।
আমার ক্লান্ত দুপুরে তুমি একরাশ শীতল ছায়া।
আমার গোধূলি বিকেলে তুমি পাখির কিচিরমিচির শব্দ।
আমার চাঁদনী রাতে তুমি মায়া ভরা জ্যোৎস্না।



অনু কবিতা-২
সকালের বিরতিহীন বৃষ্টি মাঝে,
মন আমার উতলা হয়ে, সাজে রঙিন সাঁঝে,
মনের কোনে কোথায় যেন সানাই বাজে,
মন বসে না আর অন্য কোন কাজে।



অনু কবিতা-৩
মনের মাঝে একরাশ দুখের বসবাস,
কেন সেই দুঃখ নেই তারা আভাস,
মনকে বলি দুঃখের বাণী শুনতে কি পাস?
মন বলে দুঃখের পাহাড় বড় হয়ে, হচ্ছে সর্বনাশ।



অনু কবিতা-৪
আনমনে আমি যাকে ভাবি,
বাস্তবতায় তাকে আমি পাব কি?
তুমিহীন দিন যাচ্ছে কেটে,
ক্লান্তি নিয়ে দিন যাচ্ছে খেটে ।



অনু কবিতা-৫

শীত এলো প্রকৃতির মাঝে,
প্রকৃতি সাজে নতুন সাজে,
চারিদিকে সবুজের সমাহার,
যেদিকে তাকাই দুচোখে লাগে বাহার।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার সবসময় এর সাপোর্ট আমার অনেক ভালো লাগে।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

আমার তো মনেই হচ্ছে না আপনি প্রথমবার আজকে অনু কবিতা লিখেছেন। কারণ আপনার লেখা অনু কবিতাটা সত্যি অনেক সুন্দর হয়েছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর ভাবে অনু কবিতাগুলো লেখা হয়েছে। আপনার অনু কবিতাগুলোর পড়ে আমার মনে হচ্ছে, আপনি আরো অনেক আগে থেকে কবিতা লিখছেন। যাই হোক আশা করছি এখন থেকে প্রতি সপ্তাহে আপনার কবিতা দেখতে পাবো আমরা। আপনার পরবর্তী কবিতা পড়ার জন্য অধীর আগ্রহে থাকলাম।

 3 years ago 

একটু চেষ্টা করলাম। আমি আপনার এই সুন্দর মন্তব্য পড়ে অনেই অনুপ্রেরণা পেলাম।

 3 years ago 

চেষ্টা করলে সবই সম্ভব। আর তোমার সকল চেষ্টাতে আমরা খুশি।কারণ একটা সময় তুমি কিছু না পারলেও আজ অনেক কিছু পারো আর ভবিষ্যতে আরও অনেক কিছু পারবে।এগিয়ে যাও এভাবে,অনুকবিতাগুলো খুব সুন্দর হয়েছে।তবে ধীরে ধীরে আরও উন্নতি করতে হবে। কবিতা হলো ভাবাবেগ,গভীর‍তা নিয়ে লেখা।আশা করি সামনে সব কিছুতে ভালোভাবে এগিয়ে যাবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। সবসময় অনুপ্রেরণা পেতে অনেক ভালোবাসি৷

 3 years ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই পছন্দ করি। আপনি আজকে সর্বপ্রথম অনু কবিতা লিখেছেন, এটা দেখে তো খুব ভালো লেগেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি সর্বপ্রথম অনু কবিতা লিখেছেন। কারণ অনু কবিতা গুলো এতটাই সুন্দর ছিল যে, আমার মনে হচ্ছে আপনি কবিতা লেখাতে অনেক বেশি পারদর্শী।

 3 years ago 

ধীরে ধীরে বিশ্বাস হবে। আজকে ছোট একটি চেষ্টা করলাম।

 3 years ago 

বাহ আপনি তো খুব চমৎকার অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে অনেক ভালো লাগে। সবাই কম বেশি সুন্দর সুন্দর অনু কবিতা লেখ। সত্যি বলতে আপনার পাঁচটি অনু কবিতাই পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।৷

 3 years ago 

আসলে চেষ্টা করলে সবকিছু সম্ভব হয়। আজকে আপনি চেষ্টা করেছেন বিদায় অনু কবিতা লিখতে পেরেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়েই বোঝা যাচ্ছে না আপনি প্রথম অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ হয়েছে। অনু কবিতার ছোট হলেও এই কবিতাগুলো গভীরতা অনেক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি আপনার এই সুন্দর মন্তব্য দেখে ও পড়ে অনেক মুগ্ধ হয়েছি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39