"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png
সোর্স

আজকে সারাদিনই আমার ব্যস্ততার মধ্যে কাটছিল এবং এই ব্যস্ততা যেন শেষই হচ্ছিল না। কারণ ঈদের দিন যেরকম ব্যস্ত ছিল তার থেকেও বেশি ব্যস্ততা যেন এরপর দিন থেকে শুরু হয়ে গেল৷ এরপর দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য গেলাম এবং অনেক আত্মীয়-স্বজনও বাড়িতে আসলো৷ সেই থেকে ব্যস্ততার যেন শেষ হয় না৷ ব্যস্ততা যখন রাতের বেলা শেষ হলো তখন রাতের বেলায় চেষ্টা করলাম একটি পোস্ট তৈরি করার৷ তখন অনেকগুলো পোস্ট তৈরি করার কথা মাথার মধ্যে আসলো৷ তখন কিছুই তৈরি করলাম না৷ তখন আবারও বাইরে চলে গেলাম এবং বাইরে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পরে প্রকৃতির বাতাস যখন উপভোগ করলাম এরপর পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।

পোস্ট তৈরি করার জন্য বসার পরে ভাবলাম কি পোস্ট তৈরি করা যায়৷ তখন মাথার মধ্যে চিন্তা আসলো যে অনেক ধরনের পোস্টটি তৈরি করা যায়৷ তবে কোন পোস্টটি তৈরি করলে বেস্ট হবে সেটাই চিন্তা করতে লাগলাম৷ এরপরে অনু কবিতা তৈরি করার চিন্তা আসলো৷ অনু কবিতাগুলো তৈরি করার জন্য মাথা অনেকটাই ঠান্ডা থাকতে হয়৷ মাথা তখন ঠিকমতো ঠান্ডা ছিল৷ চেষ্টা করলাম যে অনু কবিতা তৈরি করার৷ তখনই এই চেষ্টা থেকে এই অনু কবিতা তৈরি করা শুরু করলাম এবং ছোট ছোট কিছু অনু কবিতা তৈরি করার মাধ্যমে একটার পর একটি তৈরি করতে লাগলাম এবং দেখলাম যে পাঁচটি অনু কবিতা তৈরি হয়ে গেল৷ এরপর পাঁচটি অনু কবিতা আবারও ভালোভাবে দেখে সবগুলো ভুল ত্রুটি ঠিক করে নিয়ে অনু কবিতাটি পোস্টটি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবং পোস্ট করে দিলাম৷

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

দুহাত বাড়ালাম তোমার পানে,
জায়গা করে দিলাম তোমায় এই মনে,
জীবনের বড় পরিসরে তোমার বিচরণ,
তোমার হাতে হাত রেখে হয় যেন মরণ।


অনু কবিতা-২

এ পৃথিবী যেন এক অফুরন্ত মায়ার ভান্ডার,
যেদিকেই তাকাই শুধু মায়ার সমাহার,
অশ্রুতে মায়া,প্রকৃতিতেও মায়া,
জীবনের প্রতি পদে মায়ার আবিষ্কার,
মায়াময় সব যেন আকড়ে ধরে রাখে,
মায়ার ভুবনটাকে ছাড়তে ইচ্ছে নাহি করে।


অনু কবিতা-৩

ঈদ এসেছে সবার মাঝে
বইছে খুশির জোয়ার।
মন্ডা মিঠাই আর ভালো খাবারের
বইবে সদায় জোয়ার।
হাসিখুশি সবার মুখে,
কাঁদবে না আজ কেউ দুখে।
নতুন জামা আর ঘুরাঘুরি,
চলবে মনে উড়া উড়ি।


অনু কবিতা-৪

আজ নিস্তব্ধ হয়ে আছে এই ধরণী।
তোমার সংস্পর্শে যাওয়ার এ যেন এক বাহানা।
তোমার মনের মাঝে চাই একটু জায়গা।
তুমি আমার মনের আকাশের শুকতারা।


অনু কবিতা-৫

তোমায় আমি দেখেছি একবার,
মনের মাঝে গেঁথেছি শতবার।
স্বয়নে স্বপনে এই দুচোখে,
শুধু তোমার ছবি ভাসে।
মনে হয় তুমি আছো,
সদায় সর্বদায় আমারই পাশে।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো সবসময় এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য৷

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর অনুকবিতা শেয়ার করেন।আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ৫ নাম্বার কবিতা টা দারুণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর একটা মন্তব্য আমার এই পোস্টে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago (edited)

আপনি বরাবরের মতোই খুব সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনু কবিতা গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে অনু কবিতা- ৩ বেশ ভালো লেগেছে। সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই৷

 2 years ago 

আজকে আপনি ভিন্ন রকম ভিন্ন রকম পাঁচটি অণু কবিতা লিখেছেন। আপনার অণু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অণু কবিতা ছোট হলেও এই কবিতাগুলো পড়তে এমনিতে বেশি অসাধারণ লাগে। তবে আপনি খুব সুন্দর অণু কবিতা লিখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অণু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আমার অনেক ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপনি এত সুন্দর সুন্দর করে ভিন্ন ভিন্ন টপিক তুলে ধরে পাঁচটা কবিতা লিখেছেন। আর সেই পাঁচ কবিতা আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা অনু কবিতা এত সুন্দর হয়েছে যে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লিখলে অসাধারণ হয়ে থাকে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন কবিতা লেখার জন্য, তাই তো এত সুন্দর সুন্দর অণু কবিতা লিখতে পারেন। আমার কাছে আপনার লেখা অনু কবিতা গুলোর মধ্যে থেকে এক নাম্বারটা সবথেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।

 2 years ago 

প্রকৃতির বাতাস যখন উপভোগ করলেন তখন পোস্ট তৈরি করার জন্য বসে পড়লেন ।ঈদের দিনে খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করা নিয়ে কিছু কথা আপনি কবিতার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন ।ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

অত্যন্ত সাবলীল ভাষায় লেখা আপনার সবচাইতে অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। সত্যি বলতে আপনার লেখা অনু'' কবিতাগুলো বরাবরই পড়ে আমি খুবই আনন্দ পাই। আজকে আপনার লেখা তিন নাম্বার অণু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি অনু কবিতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38