গল্প:- একজন খারাপ মানু্ষ

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


pexels-jessica-ticozzelli-4333556.jpg

Source

সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।



কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে অনেকদিন পর আবার আপনাদের জন্য একটি গল্প নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে যে গল্পটি শেয়ার করব সেটি হল একজন খারাপ মানুষ সম্পর্কে৷ এই গল্পটি পড়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশা করি৷ তাহলে চলুন শুরু করা যাক৷

এই গল্পের মধ্যে যে খারাপ মানুষটি রয়েছে সে মানুষটি এতটাই খারাপ যে, সে কারো ভালো কিছু দেখতে পারেনা৷ যদি কারো কোন ভালো পদক্ষেপ সে দেখে তাহলে সে সেখানে কোন ধরনের খারাপ ঘটনা ঘটাবেই এবং চেষ্টা করবে তার ভালো কাজটিকে খারাপ করে দেওয়ার জন্য

ভালো মানুষ যখন কোন পদক্ষেপ গ্রহণ করে অথবা কোথাও কোন গাছ গাছালি লাগায় তখন খারাপ মানুষটি সেই গাছের ক্ষতি করে দেয়। যাতে করে ভালো মানুষের গাছটি আর বেড়ে উঠতে না পারে৷ এর মধ্য দিয়ে সে তার খারাপ কাজের পরিচয় ফুটাতে থাকে

অন্যদিকে ভালো মানুষ যদি কোন মানুষকে ভালো পরামর্শ দেয় অথবা ভালো কোন কাজ করার জন্য ডাকে তখন সে খারাপ মানুষটি তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে তার কাছ থেকে ফিরিয়ে আনে এবং যে মানুষটিকে ভালো মানুষ কোন পরামর্শ দিয়েছিল সেই মানুষটিকে খারাপ মানুষ খারাপ পরামর্শ দিয়ে তার মনকে পরিবর্তন করে দেয়

ভালো মানুষ যখন কোন কিছু করার কথা অথবা কাউকে সাহায্য করার কথা ভাবে তখনও সেই খারাপ মানুষটি তার নামে বদনাম রটাতে থাকে৷ সে বদনামের কারণে ভালো মানুষ থেকে কোন দান বা কোন সাহায্য কেউ গ্রহণ করতে চায় না৷ অথচ খারাপ মানুষের যে খারাপ গুণটা এখানে প্রকাশ পেয়েছে সেটা কেউ বুঝতে পারে না৷ খারাপ মানুষ খুবই ভালোভাবে তার কাজকে চালিয়ে যেতে থাকে৷ এভাবে করে খারাপ মানুষ ভালো মানুষের পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে থাকে

আশা করি আজকে আমি খারাপ মানুষ সম্পর্কে যে গল্পটি আপনাদের মধ্যে শেয়ার করেছি সে গল্পটি আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। আমাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে তাদেরকে খারাপ মানুষরা বিভিন্ন ধরনের কুমন্ত্রনা দিয়ে থাকে অথচ আমরা কোন মতে এগুলো বুঝতে পারি না

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগল্প
মডেলএ ১৩
ক্যাপচার@bijoy1
অবস্থাননিজ বাড়ি

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

এ ধরনের মানুষের অভাব নেই। বিশেষ করে গাছ লাগালে গাছ বিনষ্ট করে এরকম মানুষ আমি সচরাচর দেখেছি। আমাদের সমাজে এরকম কুলষিত মনের মানুষ অনেক রয়েছে। ধন্যবাদ বাস্তবিক একটি বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের আশে পাশে এমন কিছু মানুষ সব সময়ই থাকে৷ যারা কখনো অন্যের ভালো দেখতে পারেনা৷ অন্যের ভালো কাজে সব সময় বাধা হয়ে দারায়। সুন্দর গল্প ছিলো আপনার পড়ে ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আপনার মন্তব্যটি পড়েও খুবই ভালো লাগলো।

 3 years ago 

পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। আরে মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকবে। এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না। তারা সবসময় মানুষের খারাপ দিকটাও চায়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় মানুষের উপকার করে। মানুষের বিপদ আপদ দুঃখ কষ্টে তারা পাশে দাঁড়ায়। খারাপ মানুষ গুলো সমাজের বুকে সবসময় মানুষের জীবন দিয়ে বেড়ায়। আর এইসব মানুষ গুলো হলো সমাজের জন্য একটা কিট। ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি মন্তব্য তুলে ধরেছেন ।
এরকম সুন্দর একটি মন্তব্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এখনকার মানুষ শুধু নামই মানুষ। মানুষের ভিতরে মানুষটা নষ্ট হয়ে গেছে। আমরা অন্যের ভালো দেখতে পারিনা। নিজে কখনো ভালো হওয়ার চেষ্টা করি না। আমরা অন্যের ভালো দেখলে তাতে বাধা দেয়ার চেষ্টা করি। কখনো তার সাহায্যে কর‍রতে এগিয়ে আসি না। ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মানুষের ভিতর মানবতা বলে কোনো বস্তুই এখন আর নেই।

 3 years ago 

পৃথিবীতে ভালো এবং খারাপ এই দুটো সংমিশ্রণেই মানুষ তৈরি কিছু কিছু মানুষ আছে যেগুলো ভালো মানুষের কাজকর্মগুলোকে তারা কোনভাবেই পছন্দ করে না। সেই সাথে যদি কোথাও দেখে ভালো কাজ হচ্ছে তাহলে সে বরাবরই এমন কিছু কথা বলবে যার কারণে আশেপাশের মানুষগুলো সেই ভালো মানুষটার থেকে অনেকটাই দূরে চলে আসবে। এরকমভাবেই চলতে থাকলে হয়তো বা একটা সময় পরে সমাজ একদম ধ্বংস হয়ে যাবে কেউ কারো ভালো চাইবে না উপকারে আসবে না। সেই সময়টাতে আসলে পৃথিবীর কি হবে ভাবতেই খারাপ লাগছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য তুলে ধরেছেন আপনি।
এরকম সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

 3 years ago 

আসলেই খারাপ মানুষেরা ভালো মানুষদের সহ্য করতে পারে না, তারা কোনো মানুষের ভালই দেখতে পারেনা। ভালো কাজ হলে সেখানে গিয়ে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। আপনি সেই বিষয়টি আপনার লেখার মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ভাই । ভালো লাগলো লেখাটি পড়ে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমানে ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের সংখ্যা খুবই বেশি। যারা খারাপ মানুষ তারা তো মানুষকে খারাপ বুদ্ধি দিবে এটাই স্বাভাবিক। পক্ষান্তরে যারা ভালো মানুষ তারা মানুষকে ভালো বুদ্ধি দিয়ে থাকে। কারণ ভালো মানুষ এবং খারাপ মানুষের গুণ ও বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। মোটকথা ভালো মানুষের যেকোনো কাজ,খারাপ মানুষ নষ্ট করার জন্য উঠেপড়ে লাগে। তাই বর্তমানে কে খারাপ এবং কে ভালো মানুষ সেটা বিচার না করে ও অন্যের বুদ্ধি না নিয়ে নিজের বুদ্ধিতে চলা ভালো। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

 3 years ago 

খুবই সুন্দর একটি কমেন্ট করেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ আপানার সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39