"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png
সোর্স

আজকে আবার এক সপ্তাহ পরে আপনাদের মাঝে একটি অনু কবিতা পোস্ট নিয়ে চলে আসলাম৷ আজকে পুরো দিন আমার অনেকটাই ব্যস্ততার সময় কেটেছে। তবুও অনু কবিতা তৈরি করে ফেললাম৷ সকালে ঘুম থেকে উঠার পর থেকেই খুব খারাপ লাগছিল৷ কারণ এখন যেভাবে চারদিকে গরমের প্রভাব বেড়ে গিয়েছে এবং বিদ্যুৎও তেমন একটা থাকছে না। ফলে অনেকের অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে। তাতে আমারও কিছুটা শরীরের অসুস্থতা বোধ হচ্ছে৷ এই অসুস্থতা থেকেই শরীর একেবারে ক্লান্ত লাগছে সকাল থেকে।

তবুও কাজ করতেই হবে যতই অসুস্থতা থাকুক না কেন। যতই খারাপ পরিস্থিতি হোক না কেন নিজেদের কাজ চালিয়ে যেতে হবে৷ তাই একটু কষ্ট করেই অনু কবিতা তৈরি করা শুরু করলাম। কথা বলার সময় গলায় প্রচুর পরিমাণে ব্যথা করছিল। একইসাথে এই গলা ব্যথা এতটাই বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে কথা বলার পাশাপাশি কোন কিছু খাওয়া-দাওয়া করতে পারছিলাম না৷ তাই একটু ভয়েস টাইপিং করে এবং কিছুটা হাতে লিখে অনু কবিতাগুলো তৈরি করে নিলাম। আশা করি অনু কবিতাগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

সকাল হলো মিষ্টি আলো নিয়ে।
একরাশ ফুলের গ্রাণ নাকে আসে।
চারিদিকে পাখপাখালির কোলাহল।
নিজের কাছে লাগছে ভালো ভীষণ।



অনু কবিতা-২

আমি ক্লান্ত মনে তোমার অপেক্ষায়।
তুমি ছাড়া আমার রঙিন দুনিয়া কালো ছড়ায়।
তুমি আমার অন্তরালের সুখ পাখি।
তাইতো আমি তোমায় এত বেশি ডাকি।



অনু কবিতা-৩

রজনী যায় কেটে তোমায় ভেবে ভেবে।
তুমি থাকো আমার মনের ধরণীতে।
তোমার কথা মনে করে কত স্বপ্ন বুনি।
তোমার কথার সুর আমি মুগ্ধ হয়ে শুনি।



অনু কবিতা-৪

বিধাতার এক দামি উপহার তুমি।
তুমি আমার রাজ্যের রাজত্ব।
আমার মনের মনিকোঠায়,
শুধু তোমার আধিপত্য।



অনু কবিতা-৫

ভালোবেসে কাছে এসে,
মনকে করো শীতল।
সুখ দুঃখ ভুলে গিয়ে,
বাসবো ভালো প্রবল।



অনু কবিতা-৬

রাত যত গভীর হয় তোমায় মনে পড়ে। জোছনার আকাশ যেন আজ মায়ায় মোহিত।
জীবনের রূপরেখা দেখতে পাই কল্পনায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি বেলা অবেলায়।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে সবসময় সাপোর্ট করে পাশে থাকার জন্য৷

 2 years ago 

কবিতা পড়তে ও লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি চমৎকার কিছু স্বরচিত অনু কবিতা লিখেছেন। প্রতিটি অনু কবিতা ছন্দ মিলিয়ে অসাধারণ পোস্ট উপহার দিলেন। আমার কাছে আপনার স্বরচিত অনু কবিতা ১ নাম্বার বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনিও কবিতা পড়তে ও লিখতে ভালোবাসেন শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

ভাই আপনার প্রতিটি অনু কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে। ভালোবাসার মানুষ সব সময় বিধাতার দামি উপহার হয়ে থাকে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ খুব ভালো লাগলো মন্তব্যটি পড়ে।

 2 years ago 

ভাইয়া একরাশ অনু কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। লিখতেও ভালো লাগে। যদিও সব সময় লেখা হয় না। চেষ্টা করি আপনাদের মত করে লেখাৱ। আজ আপনার অনু কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ লিখেছেন ভাইয়া। আপনাদের এত সুন্দর সুন্দর কবিতা লেখা দেখে দেখার আগ্রহ জাগে। ধন্যবাদ ভাই আপনাকে। খুবই সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর ও গোছালো মন্তব্য আমার এই পোস্টে ফুটিয়ে তোলার জন্য৷

 2 years ago 

বরাবরের মত খুব সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আজকের কবিতা গুলো চমৎকার লিখেছেন। আমার কাছে অনু কবিতা চার এবং পাঁচ খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে আমার অনু কবিতা গুলো ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম৷

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি ছয়টি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। কবিতার লাইন গুলো পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে সব সময় স্বপ্ন দেখা সত্যি বেশ দারুন ব্যাপার। ধন্যবাদ এত সুন্দর একটি অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ও মূল্যবান একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই৷

 2 years ago 

অসুস্থ থাকলেও এখানে কাজ করতে পারলে অনেক ভালো লাগে। কেননা কাজ করার সাথে সাথে অনেক মানুষের সাথে গল্প আড্ডা দেওয়া হয়। আপনার আজকে লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। এর আগেও আপনি কবিতা শেয়ার করেছেন সেগুলো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার এই অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে শুনে আমি অনেক খুশি হলাম৷

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। সবগুলো অনু কবিতার ভাষা অত্যন্ত সাবলীল হয়েছে। একই সাথে আপনার লেখা অনু কবিতা গুলোর মাঝে চমৎকার একটি ভালোবাসার অনুভূতি দারুন ভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি অনু কবিতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷

 2 years ago 

আপনার লেখা অনু কবিতাগুলো জাস্ট অসাধারণ। আবৃত্তি করতেও যেমন ভালো লাগলো লাইনগুলো খুব সুন্দর করে মিলিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো। আশা করব আপনি এভাবে আমাদের মাঝে প্রায় কবিতা লিখে শেয়ার করবেন।

 2 years ago 

বেশ অসাধারন একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38