গল্প:- "শৈশবের স্মৃতি" শেষ পর্ব - ০৫

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


pexels-safari-consoler-19263417.jpg

সোর্স

এই গল্পটির অনেকগুলো পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করেছি৷ তাই এই গল্পের শেষ পর্বটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই গল্পটি একেবারে মজা শেষ করে দিব৷ এই গল্পের পর্বগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লেগেছিল এবং তাই আজকে এর পরবর্তী পর্ব আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম৷ আশা করি আজকের এই শেষ পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে৷

গত পর্বে আমি বলেছিলাম সেই শিশুটিকে একটি গাড়ি চালক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং সে সেই কাজে ব্যার্থ হয়। পরদিন সে আবার স্কুলে আসে। তখন ওই ব্যক্তিটি আবার তাকে জিজ্ঞেস করল সে এরকম ঘটনা কেন করেছে। তখন সে কিছুই বলে না। সে তার বন্ধু-বান্ধবদের সাথে হেঁটে চলে যায়৷

এভাবে কিছুদিন চলতে থাকে। ঐ ব্যক্তিটি তাকে প্রতিদিনই জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু সে কোন মতে কোন ধরনের উত্তর দেয় না৷ সে নিজের মতো করে চলতে থাকে৷ এভাবে চলতে চলতে একদিন সেই ব্যক্তি তার সামনে এসে গাড়ি দাঁড় করায় এবং তাকে জিজ্ঞাসা করে৷ কিন্তু সে কোন মতে সেখান থেকে পালিয়ে আসে৷ সে তার পরিবারকে সে বিষয়টি জানিয়ে দেয়৷ তার পরিবার এই বিষয়টি শোনার পর অত্যন্ত রাগান্বিত হয়ে যায় এবং তারা ওই ব্যক্তিকে খুঁজতে থাকে৷

ওই ব্যাক্তি ওই খবর পেয়ে বুঝতে পারে যে তাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ধরার ব্যবস্থা করা হয়েছে৷ তাই সে কিছুদিন পলাতক থাকে। এভাবে অনেক দিন তাকে এলাকায় দেখা যায় না। তখন ওনারাও উনাদের চেষ্টা থামিয়ে রাখেন। তখন একদিন এমন একটি ঘটনা ঘটে যায়। সেই ব্যক্তিটি ওই ছেলেটির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল৷ তবে তখন ওই ছেলেটি সেখানে ছিল না৷ তাই কেউ তাকে চিনতে পারেনি৷ সেই ছেলেটি খেলার মাঠে ছিল এবং খেলা দেখছিল৷

যখন সেই ব্যক্তিটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওই ছেলেটি তাকে দেখতে পায় এবং সে আগে থেকেই তার ভাইদেরকে বলে রেখেছিল যে, একজন লোক তাকে অনেক ডিস্টার্ব করছে৷ তাই সে যখন ব্যক্তিটিকে তাদেরকে দেখিয়ে দেয় তখন তারা খেলা থেকে উঠে তাকে জিজ্ঞাসা করতে থাকে কেন সে রকম কাজ করেছে৷ তখন সে প্রথমে কোন কিছুই স্বীকার করতে চাইনি৷ পরে যখন তারা জোর করে তাকে জিজ্ঞাসা করতে লাগলো এবং ধমক দিতে লাগলো তখন সে সবকিছু স্বীকার করে ফেলে৷

সে আগে অন্যান্য জায়গায় থাকত এবং সে এই রকম শিশুদের সাথে ভালো ব্যবহার করে শিশুদেরকে উঠিয়ে নিয়ে চলে যেত এবং সেই এলাকাতে আর কখনো যেত না৷ একেবারে সেখান থেকে তাদের নিয়ে চলে আসত এবং সে খারাপ ভাবে অনেক টাকা নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে চলে আসতো এবং সে অনেকের অনেক ক্ষতি করে আসতো৷

তবে এই এলাকায় সে এসেছে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তবে সে তা করতে পারেনি, তাকে সকলে মিলে ধরে ফেলে এবং অনেকে এসে তাকে মারতে শুরু করে৷ একজন এসে যখন তাকে মারতে শুরু করে তখন খেলার মাঠে যারা ছিল সকলে মারতে শুরু করে৷ তাদের ক্ষোভ খুবই ভালোভাবে ওই ব্যক্তির উপর উঠিয়ে নেয়।

যখন তাকে ভালোভাবে মেরে একদম মুমূর্ষু অবস্থায় চলে গিয়েছে তখনই পুলিশ চলে আসে এবং সেখান থেকে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় এবং পুলিশ ওই শিশুটিকে অনেক সাধুবাদ জানায়৷ ওই ব্যক্তিদের কেউ কিছুটা ধমকায় যারা এই ব্যক্তিটিকে মেরেছে৷ তখন তারা খেলায় ব্যস্ত ছিল৷ কোনভাবে পুলিশের কথা শুনছিল না। পুলিশ তাদের কথা বলে সেখান থেকে চলে যায় এবং ওই ব্যাক্তির গাড়িসহ ব্যক্তিটিকে নিয়ে চলে যায়। আশা করি আজকের শেষ পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে৷

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রতিদিন এর আপনার মুল্যবান সাপোর্ট পেতে আমার অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসম্ভব ভালোবাসা রইল আমাকে সবসময় সাপোর্ট করার জন্য

 2 years ago 

শেষ পর্যন্ত দেখছি যে লোকটি শিশুকে ধরতে এসেছিল, তাকে শেষ পর্যন্ত মেরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আসলে এসব লোকেরা তাদের প্ল্যান বাস্তবায়ন করার জন্য বিভিন্ন এলাকাতে যায়। আর তারা অনেক ধরনের কথা বলে শিশুদেরকে ধরে নিয়ে যায়। তবে এবার যে সে তার কাজটা করতে পারেনি এটা দেখেই ভালো লাগলো। আপনার গল্পটা ভীষণ সুন্দর ছিল।

 2 years ago 

হুম৷ তারা সব জায়গায় গিয়ে এরকম পরিকল্পনা করে থাকে।।

 2 years ago 

শেষ পর্যন্ত পুলিশে তাকে ধরে নিয়ে গেল।আসলে ভাইয়া সত্যিকারের অর্থে এমন লোক সব সময় সুযোগে থাকে কখনো এমন ভাবে বাচ্চা চুরি করা যায়। তবে এসব লোকদের পুলিশে দেওয়ার চেয়ে মারাই অনেক ভালো।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক লোক আছে যারা বিভিন্ন এলাকায় গিয়ে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, বিভিন্ন কলাকৌশল এপ্লাই করে। বাচ্চাদেরকে তো খুব সহজেই পটিয়ে ফেলা যায়, মজার মজার খাবারের লোভ দেখিয়ে। যাইহোক অবশেষে সেই লোকটা ধরা পরেছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। এই ধরনের লোকদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ এসব লোকদের জন্য কতো মায়ের বুক খালি হয়ে যায়, তার কোনো হিসাব নেই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39