📸 শখের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।



📸১নং ফটোগ্রাফি📸


20231216_091624.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

প্রথমে আমাদের সকলের পরিচিত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম এবং এই গোলাপ ফুল একেবারে ভিন্ন ধরনের হওয়ার কারণে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ আমি যখন এই ভিন্ন গোলাপ ফুল দেখতে পাই তখনই সেই ফটোগ্রাফিগুলো করে নেওয়ার চেষ্টা করি এবং সেগুলো ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি৷ এই ফটোগ্রাফিটিও আমি অনেক আগেই করেছিলাম এবং এই ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে এখন শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। এই ফুলটির যে পাপড়িগুলো রয়েছে সে পাপড়িগুলোর মধ্যে সাদা ও গোলাপি রঙের সংমিশ্রণ একসাথে হয়ে এই ফুলের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করে দিল। এই ফুলের পাপড়ি গুলো অনেকটাই বড় ধরনের৷



📸২নং ফটোগ্রাফি📸


20231220_103601.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের হওয়ার কারণে এই ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ সাধারণত পিটুনিয়া ফুল বিভিন্ন রং এবং বিভিন্ন ধরনের গঠন প্রকৃতি এবং ডিজাইন নিয়ে তৈরি হয়ে থাকে৷ আজকের শেয়ার করা এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের হওয়ার কারণে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো চারপাশে কিছুটা গোলাপি রঙের সংমিশ্রণ দেখা যায়৷ এর মধ্যবর্তী স্থানের দিকে অনেকগুলো সাদা রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়৷



📸৩নং ফটোগ্রাফি📸


20231225_095902.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই নয়নতারা ফুল যেভাবে এখানে অবস্থান করছিল তা বেশ অসাধারণ ছিল৷ এটি খুবই ছোট হয়ে এখানে অবস্থান করে৷ যখন এই ফুলটি এখানে দেখা যাচ্ছিল তখন এর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল। এর উপরে শিশির বিন্দু থাকার কারণে এটিকে আরো অনেক বেশি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছিল৷ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি এটি দেখতে পাই৷ এর উপরে শিশিরবিন্দু থাকার কারণে এর উপর ময়লা গুলো পরিষ্কার হয়ে শিশির বিন্দুগুলো খুব সুন্দরভাবে অবস্থান করছিল৷ যার ফলে এটিকে খুব সুন্দর দেখা যাচ্ছিল৷



📸৪নং ফটোগ্রাফি📸


20231220_103828.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

আবারো একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুল সব জায়গায় দেখা যায় না। আমি আগে কখনো এই ফুলটি দেখিনি। এই প্রথম আমি যখন এই ফুলটিকে দেখতে পাই তখন এই ফুলটির প্রতি একটি ভালোবাসা কাজ করে। এই ফুলটির ফটোগ্রাফি আমি করে নিই। যখন আমি এই ফুলটি এখানে দেখি তখন খুব সুন্দর ছিল এই ফুলটি। যখন এই ফুলটি এখানে অবস্থান করছিল তখন এর পাপড়িগুলোর মধ্যে অনেকটাই গাড়ো গোলাপি এবং বেগুনি রঙের সংমিশ্রণ, এই ফুলটির গঠন প্রকৃতির অবস্থান ছিল। একই সাথে এই ফুলের চারপাশে অনেকগুলো সাদা রংয়ের সংমিশ্রণ দেখা যায়। যার ফলে এই ফুলটিকে খুব সুন্দর দেখা যায়।



📸৫নং ফটোগ্রাফি📸


20240105_172101.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার একটি হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি এখনো পুরোপুরি ফুটন্ত অবস্থায় হয়নি। তবে এই ফুলটি যখন পুরোপুরি ফুটন্ত অবস্থায় হয়ে যাবে তখন এই ফুলটি অনেকটা সুন্দর দেখা যাবে৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখি তখনই এই ফুলের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার ফলে এই ফুলের ফটোগ্রাফি আমি এখানে শেয়ার করলাম। এই ফুলের যে পাপড়িগুলো ছিল সে পাপড়িগুলো একেবারে ভিন্নভাবে এখানে গঠিত হয়েছিল। সাধারণত এরকম ভাবে পাপড়ি গঠন সবসময় দেখা যায় না। খুব অল্প সময়ে এরকম পাপড়িগুলোকে দেখা যায়।



📸৬নং ফটোগ্রাফি📸


20231220_103858.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার একেবারে বেগুনি রংয়ের একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল। আসলে পিটুনিয়া ফুলের অনেক ভিন্ন ভিন্ন রং এবং গঠন প্রকৃতি রয়েছে যা আমরা অনেকেই দেখিনি। তবে এই ফুলটি যখন এখানে দেখা যাচ্ছিল তখন এটি এতটাই অসাধারণভাবে ছিল যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না। যখন আমি এই ফুলটিকে এখানে দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে যাওয়াতে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি। এই ফুলটি যেভাবে এখানে অবস্থান করছিল সেটি দূর থেকেও একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।



📸৭নং ফটোগ্রাফি📸


20240105_172143.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি একেবারে ফুটন্ত অবস্থায় না হলেও খুব সুন্দর দেখা যাচ্ছিল। এটি এখন শুধুমাত্র কলি হিসেবে বের হয়েছে। যখন এই কলি পুরোপুরি ফুলে পরিনত হবে তখন এটি অনেক সুন্দর হবে। তবে এখন এটি কিছুটা ফুটন্ত অবস্থায় থেকেও যেন এর সৌন্দর্য দিকে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকছে না। আমি যখন এই ফুলটিকে এখানে এই অবস্থায় দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ এর মধ্যে অনেকগুলো গোলাপি এবং হলুদ রঙের সংমিশ্রণ ছিল যা দেখে বুঝা যাচ্ছিল। একইসাথে পাতাগুলো একেবারে গাড়ো সবুজ ছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৮.০৬.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে মুগ্ধ হলাম।‌ বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। পিটুনিয়া ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ গোলাপ ফুলের ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে। ‌ ধন্যবাদ ভাইয়া এতো মনমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনার কাছে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি পছন্দ হয়েছে শুনে আমারও অনেকটাই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমিও অনেক বেশি ভালবাসি তবে সব সময় ফটোগ্রাফি করা হয়ে ওঠে না। খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে আমার কাছে তিন এবং ছয় নম্বর ফটোগ্রাফিটা অসম্ভব সুন্দর লেগেছে। প্রকৃতির ফটোগ্রাফি করতে সকলেই অনেক বেশি পছন্দ করে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি আর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago 

আপনার কাছে নয়ন তারা ফুলটি বেশি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

আপনার প্রতিনিয়ত ফটোগ্রাফি গুলা আমার খুবই ভালো লাগে। আজকে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি আর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি সবচাইতে বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফির সমন্বয়ে একটি অসাধারণ অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে আপনার তোলা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকী সব ফটোগ্রাফী আমার কাছে বেশ দারুন লেগেছে।

 2 years ago 

খুব সুন্দর মন্তব্য শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আমরা সবাই ফুল ভালোবাসি। আর সেই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই। আজ আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বেগুনি রংয়ের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার কাছে বেগুনি রংয়ের ফুলের ফটোগ্রাফি পছন্দ হয়েছে শুনে আমার কাছে অনেকটাই ভালো লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পাটুলিয়া ফুলের ফটোগ্রাফিটি। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম৷ ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার শখের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে।প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি যেন জীবন্ত। তবে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।🌹🌹

 2 years ago 

আপনার কাছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে আমারও অনেকটা ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39