"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png

সোর্স

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত সবাই সুন্দর সুন্দর কবিতা,অনুকবিতা লিখছে এবং তাদের কবিতা পড়ে আমিও অনুপ্রাণিত হলাম। আর বিশেষ করে আমার বাংলা ব্লগের এবিবি ফানের অনু কবিতা গুলো দেখে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম।

কারণ সেখানে খুব সুন্দর একটা অনু কবিতাকে কেন্দ্র করে,অসংখ্য ইউজার খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকে। সেই অনু কবিতা গুলো পড়ে পড়ে এখন নিজের মধ্যেও একটি ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করি। কারণ চেষ্টা করতে দোষের কিছু নেই। আর আমি আশা করি চেষ্টা করলে আমিও সবার মত ভাল কিছু অনু কবিতা বা কবিতা লিখতে পারবো।চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয়।যদিও একদিন এবিবি-ফানের অনুকবিতার আসরে ৪লাইনের ছোট একটা অনুকবিতা লিখেছিলাম, সেদিন মনে হয়েছিল আমিও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো।সেই ভাবনা থেকেই মূলত কবিতা লেখার ইচ্ছা হলো।

তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিন্তু প্রায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা লেখে।বড় দাদার অনুকবিতা,কবিতা ,ছোট দাদার কবিতা সাথে হাফিজ ভাইয়ার কবিতাগুলোও আমার খুব ভালো লাগে।তাদের কবিতা পড়ে কিছুটা সাহস পেয়েছি। আর সেই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমার নিজের স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।অনু কবিতা শেয়ার করার পূর্বেই বলে নিচ্ছি হয়তো অগোছালো বা কিছুটা বেমিল হতে পারে। আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১
পৃথিবীতে স্বার্থপর যারা তারাই আছে সুখে।
বাকিরা সব মহত্ব নিয়ে আছে বড় দুখে।
এ জগতে ভালো মানুষ পাওয়া বড় দায়।
সবাই তো আজ একে অন্যের দোষ খুঁজে বেড়ায়।



অনু কবিতা-২
আজ অস্থিরতায় কাটে জীবন আমার,
দুচোখে দেখি সদায় ঘোর অন্ধকার।
মনে আছে জমা অনেক কষ্ট আমার,
বুকে জমা হাজারো দুঃখের পাহাড়।



অনু কবিতা-৩
মনের আঙিনায় ছিলো যার চলাচল,
ভালোবাসার উপমা সে, আছে আজও অবিকল।
একটুখানি হারালে সে, আসে চোখে জল।
কাছে পেলে তাকে আমার বাড়ে মনোবল।



অনু কবিতা-৪
মনের আকাশে মেঘ করেছে,
আসছে বাতাস বয়ে।
যখন তখন নামবে বৃষ্টি,
ঝরবে যত সব মনের আবেগ।



অনু কবিতা-৫
আলোহীন জীবনের আশাময় প্রদীপ তুমি।
তুমি থাকো সর্বদায় প্রেমিক হৃদয়ে।
তোমাতেই দেই আমি ডুব।
সত্যি বলছি তোমায় ভালোবাসি খুব।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রতিদিন এর সাপোর্ট আমার অনেক ভালো লাগে।।
অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার সাপোর্ট পেতে আমার অনেক ভালো লাগে।।।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে এ ধরনের অনুপ কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার লেখা অনু কবিতা গুলোর মধ্যে তিন নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসম্ভব ভালোবাসা রইল।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার ছোট ছোট এই সমস্ত অনুকবিতাগুলো পড়ে। দারুন লিখেছেন আপনি প্রত্যেকটা কবিতা। এমনিতেই কবিতা লিখলে মনের আবেগ প্রকাশিত হয় পাশাপাশি কবিতা লেখার উৎসাহ সৃষ্টি হয় মনের মধ্যে। খুবই ভালো লেগেছে আপনার প্রত্যেকটা কবিতা।

 2 years ago 

অনেক ভালোবাসা রইল আপনাকে আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য।

 2 years ago 

আসলে চেষ্টা এবং পরিশ্রম করলে মানুষ সকল কিছুই করতে পারে। আমার বাংলা ব্লগের মাধ্যমে আমরা চেষ্টা করেই যেন কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। আজকে আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমারও আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার স্বরচিত অনু কবিতাগুলো পরে বেশ ভালো লাগলো। আপনি পাঁচটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে আমার কাছে এক চার ও তিন নং অনু কবিতাটি বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago (edited)

অনু কবিতা গুলো লিখতে অনেকক্ষণ ভাবতে হয়। কারণ এক একটি অনু কবিতার মধ্যে এক এক ধরনের অনুভূতি প্রকাশ পায়। কিন্তু অন্য কোন কবিতা লিখলে একটা টপিক্স নিয়ে বেশ কম সময়ে কবিতা শেষ করা যায়। আমি মনে করি অনু কবিতা লেখা অনেক কঠিন কাজ। আপনি খুব সুন্দরভাবে অনু কবিতা গুলো লিখলেন। প্রতিটি অনু কবিতা অসাধারণ ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্য পড়ে আমি অনেক খুশি হলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39