জেনারেল রাইটিং :- "বিশ্বাস"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


pexels-rodolfo-clix-1615776.jpg

সোর্স

সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।


আজকে আমি আবার আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। আজকে যে জেনারেল রাইটিংটি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হয়তো আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। আর আজকে আমি অনেকদিন পর এরকম একটি রাইটিং নিয়ে আসলাম৷ আশা করি এটি আপনাদের অনেক ভালো লাগবে৷

আমাদের জীবনে অনেকগুলো বিষয় রয়েছে৷ তার মধ্যে বিশ্বাস বিষয়টি সম্পর্কে কিছু রাইটিং নিয়ে আসলাম । তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিশ্বাস। বিশ্বাস সম্পর্কে আমরা সকলেই জানি। আর এই বিশ্বাস অর্জন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই ক্ষেত্রে আমাদের সকলের অনেক কষ্ট করতে হয়। আর অনেক কষ্টের বিনিময়ে আমরা সকলে বিশ্বাস অর্জন করতে পারে।

বিশ্বাস মানুষের জীবনে এমন একটি বিষয় যে আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা বিশ্বাস অর্জন করতে না পারি তাহলে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি বিশ্বাস অর্জন করতে পারি আর সে বিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে তো আর কোন কথাই নেই। তখন আরো খারাপ হয়ে যাবে পরিস্থিতি।

যখন আমরা কাউকে বিশ্বাস করি তখন আমাদের অনেক আশা থাকে এবং তার উপর বিশ্বাস করার কারণে তাকে আমরা সব কথা বলতেও পারি। তার সাথে সকল কিছু শেয়ার করতে পারি। সবকিছু শেয়ার করতে করতে যখন একটি পর্যায় পৌঁছে যায় তখন তার সাথে আরো গভীরভাবে সম্পর্ক হয়ে যায়। তবে যখনই বিশ্বাস নিয়ে কেউ খেলা করতে থাকে তখন দুঃখ ছাড়া আর কিছুই করার থাকেনা।

বিশ্বাস অর্জন করা যেরকম কঠিন ব্যাপার তার চেয়েও বেশি কঠিন ব্যাপার হচ্ছে বিশ্বাসটাকে ধরে রাখা৷ যদি বিশ্বাসকে ধরে রাখতে হয় তাহলে তার বিশ্বাসের মর্যাদা দিতে হবে৷ সকলেই সকলের বিশ্বাসের মর্যাদা দিতে চায়৷ তবে অনেক ক্ষেত্রে এমন ঘটনা হয়ে যায় যে পরিস্থিতির চাপে পড়ে অথবা কোন কারণবশত সে বিশ্বাস আর টিকে থাকতে পারে না।

তাই বিশ্বাস অর্জন করার জন্য যেরকম পরিশ্রম করতে হয় তার থেকেও বেশি পরিশ্রম করতে হয় এই বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য। যদি বিশ্বাসকে টিকিয়ে রাখা না যায় তাহলে জীবনে অনেক অপূর্ণতা রয়ে যায়। যেমন করে বিশ্বাস অর্জন করে নিতে হয় ঠিক তেমন করে বিশ্বাসকে টিকিয়ে রাখার চেষ্টা করে যেতে হবে।

আশা করি আজকে আমি আপনাদের মাঝে যে এই বিষয়টি শেয়ার করেছি সে বিষয়টি আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। আর আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের মাঝে এরকম একটি বিষয় শেয়ার করতে পেরেছি। আশা করি সকলে এই বিষয়টিকে অনেক ভালোভাবে দেখবেন।

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার এই মুল্যবান সাপোর্ট আমি সবসময় ভালোবাসি।

 3 years ago 

জি ভাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাস।বিশ্বাস থাকলে সম্পর্ক টিকে থাকে বিশ্বাস না থাকলে সম্পর্ক এক নিমিষেই শেষ হয়ে যায়। হুট করে কিন্তু একটা মানুষ ও বিশ্বাস অর্জন করতে পারে না কারো। অনেক কষ্টের বিনিময়ে বিশ্বাস অর্জন করতে হয় আপনি ঠিক বলেছেন। জি ভাইয়া যার উপর বিশ্বাস থাকে তার সাথে সবকিছু শেয়ার করা যায় একদম নির্ভয়ে কিন্তু যার উপর বিশ্বাস থাকে না তাকে একটা কথা বলতেও ভয় হয়। আপনার প্রতিটি কথা আমার ভালো লাগলো ভাইয়া একটা মানুষের বিশ্বাস অর্জন করতে যে পরিশ্রম করতে হয় কিন্তু বিশ্বাসটা টিকিয়ে রাখতে তার অধিক পরিশ্রম করতে হয়।তেমনি দেশ স্বাধীন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন তেমনি বিশ্বাস অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন ভাইয়া এবং আমাদের জীবনে বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য দেখে ও পড়ে আমি অনেক খুশি হয়েছি। এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন বিশ্বাস অর্জন যেমন কঠিক ঠিক তেমনি বিশ্বাস ধরে রাখাও কঠিন কাজ।বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে আপনা আপনি কারো বিশ্বাসী হয়ে ওঠা যায় না।আর বিশ্বাসী ব্যাক্তিকেই মানুষ বিশ্বাস করে বলে সব কথা।সেজন্য আমাদের সবার উচিত বিশ্বসারের মর্যাদা করা।ধন্যবাদ

 3 years ago (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য৷

 3 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আসলে এ জাতীয় সচেতন মূলক পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাইজান। খুবই খুশি হলাম আপনার সুন্দর এই পোস্ট পড়ে। তবে একটা কথা সত্য বর্তমান যুগে মানুষকে বিশ্বাস করা আর মন পাওয়া বড় কঠিন।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন। আপনার কথাগুলো আমার মনে জায়গা করে নিয়েছে।

 3 years ago 

ভাইয়া আজকে আপনার এই জেনারেল রাইটিং পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। শিক্ষণীয় একটি পোস্ট করেছেন যা সবার অনেক কাজে দেবে। আপনি সত্যি বলেছেন ভাই বিশ্বাস অর্জন করলে সে বিশ্বাসটা ধরে রাখা অনেক কঠিন কাজ। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিশ্বাস করাটা যত কঠিন তার থেকে বেশি কঠিন হলো বিশ্বাস বজায় রাখা। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য।

 3 years ago 

আসলেই ভাই বিশ্বাস করার থেকে বিশ্বাসের মানটা রাখা অনেক গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ ভাই আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য।

 3 years ago 

আসলে বিশ্বাস অর্জন করা কিন্তু সহজ কাজ না। অনেক সময় দেখা যায় আমরা তাদেরকে মন থেকে বিশ্বাস করি, তারা আমাদের ওই বিশ্বাসের মর্যাদা দেয় না। আর যখন মানুষ বিশ্বাস ভেঙে ফেলে তখন সত্যি খুবই খারাপ লাগে। বিশ্বাস অর্জন করার মত বিশ্বাস ধরে রাখাটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। আপনি আজকে বিশ্বাস নিয়ে সম্পূর্ণ পোস্টটা লিখেছেন, যার মধ্যে বাস্তবিক কথাগুলো তুলে ধরেছেন। আমার কাছে আপনার সম্পূর্ণ পোস্ট পড়তে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি মন্তব্য আমার এই পোস্টে তুলে ধরার জন্য। আর আপনিও বাস্তব কিছু কথা আমার এই পোস্টে তুলে ধরেছেন।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন বিশ্বাস অর্জন করার থেকে বিশ্বাসটাকে অর্জন করে সেটা টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার। যদিও বর্তমান সময়ে মানুষ কেউ কাউকে তেমন একটা বিশ্বাস করে না তবে যে মানুষটা অন্যের একটু বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদা সবসময়ই দিতে হবে। এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাসের মর্যাদা দিতে পারে না কোন একটা সময় গিয়ে বিশ্বাসের মর্যাদা হারিয়ে ফেলে, আর সেখান থেকেই মানুষ বেইমানে পরিণত হয়। ধন্যবাদ এত সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি বাস্তবের একটি মন্তব্য তুলে ধরেছেন। এই মন্তব্য পড়ে অনেক অনুপ্রাণিত হয়েছি।

 3 years ago 

বিশ্বাস যেমন সব মানুষকে করা যায় না, তেমনি বিশ্বাসের মর্যাদা ও সব মানুষ রাখতে পারে না। একটা মানুষের বিশ্বাস অর্জন করাটা কিন্তু অনেক কঠিন বিষয়। অনেক সময় দেখা যায় একটা মানুষ অন্য আরেকজনের বিশ্বাস অর্জন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। এবং অনেক কষ্টের পর বিশ্বাস অর্জন করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সেই মানুষটা ওই মানুষটির বিশ্বাস ভেঙে দিয়েছে, কোন না কোন কিছু করে। বিশ্বাস টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে আমাদের সবার। তবেই সবার মনে ভালো একটা স্থান অর্জন করতে পারব।

 3 years ago 

সুন্দর এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা। অসংখ্য ধন্যবাদ মন্তব্য তুলে ধরার জন্য৷

 3 years ago 

একজন আরেক জনের কাছ থেকে বিশ্বাস অর্জন করা এত সহজ নয়। তার জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু সেই বিশ্বাস যদি একবার হারিয়ে ফেলা যায় তাহলে আর ফিরে পাওয়া যায় না। আপনি বিশ্বাস নিয়ে খুব সুন্দর মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে পড়েই তো অনেক ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন। বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38