কক্সবাজার ভ্রমণ [পর্ব:-০৯] ~ " কক্সবাজার রেলওয়ে স্টেশন এ উপভোগ করা কিছু মুহুর্ত "

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



এই ভ্রমণের পর্ব একেবারে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি৷ আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম৷ সেখানে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছিলাম৷ হয়তো @bristy1 আপু@nevlu123 ভাইয়া ওনাদের মাধ্যমে আমাকে ওনাদের পোস্টে অনেকেই দেখেছেন। তাই আজকে আমি আমার নিজের এই পোস্টের নবম পর্ব শুরু করতে যাচ্ছি৷ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব৷ আশা করি আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে৷ চেষ্টা করব প্রতিনিয়ত খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলার এবং খুব সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে সবকিছু দেখানোর।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ভ্রমণ বিষয়ক পোস্ট শেয়ার করবো। এর আগে আমি আপনাদের সাথে এই ভ্রমণের অন্য পর্ব শেয়ার করেছিলাম এবং আজকে এর আরো একটি পর্ব শেয়ার করতে যাচ্ছি। এই ভ্রমণের সবগুলো পর্ব খুব ভালোভাবে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক।


20240525_124336.jpg

20240525_124305.jpg

Location


গত পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কিছু মুহূর্ত। আজকে আমি এখানে অবস্থান করার কিছু সময় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এই রেলওয়ে স্টেশন সম্পর্কে অনেকেই অবগত রয়েছেন এবং অনেকে এই রেলওয়ে স্টেশনে এসেছেন। অনেকেই রেলওয়ে স্টেশনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন৷ আমিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম সৌন্দর্যগুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তবে যখন নিজ চোখে এগুলো দেখতে পেলাম তখন আরও মুগ্ধ হয়ে গেলাম। অনেকগুলো স্থানে কাজ চলমান ছিল যার ফলে সেগুলো তেমন একটা উপভোগ করতে পারিনি। তবে পরবর্তীতে যদি কখনো যাওয়া হয় তখন অবশ্যই সেগুলো পরিপূর্ণ অবস্থায় থাকবে এবং খুব সুন্দর সময় অতিবাহিত করতে পারবো। তবে এখনো যা সময় গুলো উপভোগ করেছি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।


20240525_124249.jpg

20240525_124231.jpg

Location


দীর্ঘ সময় জার্নি করার পরে যখন ট্রেন থেকে সকলে নামছিল তখন ট্রেনের যে বগিগুলো ছিল সেগুলো অনেক বেশি ছিল এবং ট্রেনটি লম্বায়ও অনেক বেশি পরিমাণেই দেখা যাচ্ছিল। আমাদের বগি কিছুটা পিছনে থাকার কারণে পিছন থেকে অনেক সামনের দিকে এগিয়ে যেতে হল এবং হাঁটতে হাঁটতে শুধু সামনের দিকে এগোতে থাকলাম। আমাদের পাশাপাশি সেখানে শত শত মানুষ ছিল এবং সকলেই সেই রেলওয়ে স্টেশনের ছবি তুলছিল এবং দাঁড়িয়ে সেখানে ছবি তুলেছিল। খুব সুন্দর একটি রেলওয়ে স্টেশন দেখেই কার না ছবি তুলতে মন চায়। আমরাও তখন বিভিন্ন ধরনের ছবি তুলে নিলাম এবং যখন সামনের দিকে হাঁটছিলাম তখন যে কনস্ট্রাকশন এরিয়াগুলো ছিল সেখানেও খুব সুন্দরভাবে সেগুলো দেখা যাচ্ছিল। যেভাবে সামনের দিকে এগোতে থাকলাম এবং দেখলাম যে অনেক বড় পরিসরে এখানেও কাজ চলমান রয়েছে এবং অনেক তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি। তারপরও এখনো অনেকটাই কাজ সম্পন্ন হয়ে যাওয়াতে অনেকটাই বুঝা যাচ্ছিল কেমন সুন্দর হতে চলে।


20240525_124213.jpg

Location


এরপর সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে সকলেই সেখান থেকে বের হতে শুরু করলাম এবং আমাদের পাশাপাশি সেখানে আরো যে মানুষ এসেছিলেন তারাও সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন৷ আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই যেন রাস্তা শেষ হচ্ছিল না । সামনের দিকের সৌন্দর্য তো আরো সুন্দর হয়। তবে সেখানে যে গাড়ির ড্রাইভাররা ছিল তারা আমাদেরকে সেখানে আর থাকতে দেয়নি। তারা সকলকে নিয়ে যেতে চাচ্ছিল এবং অনেকে অনেক গাড়িতে করে চলে যাচ্ছিলেন। আমাদেরকে তারা নিয়ে যাওয়ার জন্য বলছিল। তখন আমরা সেখানে তেমন একটা ছবি তুলতে পারিনি এবং ক্লান্ত ছিলাম। সেখানে এত বেশি পরিমাণে গরম ছিল এবং অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল তাই সেখানে আর অবস্থান না করেই সেখান থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হওয়ার সময়ও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আবার স্টেশনে এসে দাঁড়িয়েছে তারা চট্টগ্রাম চলে যাবে এবং বিভিন্ন স্থানে তারা নেমে যাবে। এভাবেই চলছে। একটি ট্রেন আসছে আবার আরেকটি ট্রেন তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। এরপর আমরা সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আজকে এই পর্যন্তই।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভ্রমণ
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৬.০৫.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

1712822983325.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি সবসময় ভালোবাসা রইল আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

কক্সবাজারের রেল স্টেশনটা অসম্ভব সুন্দর। অবশ্য আমরা রাতে গিয়েছিলাম তারপরও সৌন্দর্যটা অসম্ভব ভালো লেগেছিল। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে পুরাতন স্মৃতি জেগে উঠলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার কাছে আপনার পুরাতন স্মৃতি জেগে উঠলো শুনে খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কক্সবাজারে যাওয়ার ভীষণ ইচ্ছা আমার কখনো তেমন সৌভাগ্য হয়ে ওঠে নাই কিন্তু ইচ্ছা আছে যাওয়ার।রেল স্টেশনে উপভোগ করার কিছু মুহূর্ত বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। এই দৃশ্য গুলি অনেক ভালো লাগতেছে। কক্সবাজার রেল স্টেশন দারুন ভাবে সাজানো গোছানো।

 2 years ago 

যদি কখনো যান তাহলে আপনার সৌভাগ্য হবে যে আপনি একেবারে পরিপূর্ণ অবস্থায় সবকিছু দেখতে পারবেন।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে কক্সবাজার ভ্রমণের আরো নতুন একটি পর্ব শেয়ার করেছেন। যদিও আগের পর্ব আমার দেখা হয়নি তবে এ পর্বটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া ভ্রমণ করার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে। আপনি দেখছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছেন। সেখান থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছেন। যার মাধ্যমে জায়গাটা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো দেখে মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। এছাড়াও হালকা বাতাসে যেন এখানে দৃশ্যটা আরো অন্যরকম হয়ে গিয়েছে। যেমন গাছের পাতাগুলো বাতাসে দোল খাচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এছাড়াও ভিতরে মধ্যে টা অনেক সুন্দর ছিল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সেখানে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করার। আর এরকম সুন্দর জায়গায় এমনিতেই ভালো লাগে।।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কক্সবাজার ভ্রমণের নায় তম পর্ব। রেলওয়ে স্টেশনে এ উপভোগ করার কিছু মুহূর্ত। আসলে ট্রেনে জার্নি করার মজাই বেশ আলাদা। আপনারা কক্সবাজার ট্রেনে জার্নি করেছিলেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে আমিও ট্রেনে বেশ কয়েকবার জার্নি করেছি সব থেকে নিরাপদ জার্নি হচ্ছে ট্রেন জার্নি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রেলওয়ে স্টেশনটা দেখছি ভীষণ সুন্দর জায়গা। আসলে আমি নিজেও এই রেলওয়ে স্টেশনের কথা শুনেছি। কিন্তু যদিও এখনো যাওয়া হয়নি। আপনারা যখন গিয়েছেন দেখছি ভীষণ সুন্দর মুহূর্ত কাটালেন। চারপাশের পরিবেশটাও দেখছি ভীষণ সুন্দর। এইরকম একটা জায়গাতে গেলে এমনিতেই ভালো লাগবে।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন।
ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কক্সবাজার ভ্রমণের প্রত্যেকটা পর্ব না দেখলেও কয়েকটা পর্ব দেখেছিলাম। আজকে কক্সবাজার রেলস্টেশনে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। এই রেলস্টেশনটা শুনেছি অনেক সুন্দর। যদিও আমার যাওয়া হয়নি তবে বিভিন্ন ব্লগে এবং ফটোগ্রাফিতে দেখা হয়েছে। আপনার মাধ্যমে আজকে দেখতে পেরে বেশ ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে পানির মধ্যে ঝিনুকের মত সেই জিনিসটা দেখলাম না। এই রেলস্টেশনের এই ডিজাইন টা আমার ভীষণ পছন্দের। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনি আমার কক্সবাজার ভ্রমণের কয়েকটি পর্ব দেখার পরে এই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন এবং আপনার কাছে রেলওয়ে স্টেশনের ডিজাইন ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

অসাধারণ একটি পোস্ট শেয়ার করলেন আপনি আজকে কক্সবাজার রেলওয়ে স্টেশন নিয়ে। সত্যিই দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। বেশ ভালো উপভোগ করেছিলেন কক্সবাজার এসে সময় গুলো। বাস্তবে দেখা এক জিনিস ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফির মাধ্যমে দেখা অন্যরকম। তবে আমি মনে করি বাস্তবে দেখার মধ্যে অনেক আনন্দ আছে। আপনার ব্লগটি পড়ে খুব ভালো লাগলো এবং ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো।

 2 years ago 

একেবারে সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন। আসলে বাস্তবে কোন কিছু দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করে।

 2 years ago 

ভ্রমণ মানে অসাধারণ সময় কাটানো। আর ভ্রমন করতে সত্যি অনেক ভালো লাগে। আপনি আপনার পরিবারের সবার সাথে ভ্রমণ করেছেন আমরা সবাই জানি। কক্সবাজারে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আজকের পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ এরকম সুন্দর ও গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39