"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


আপনারা সকলেই জানেন যে এখন বাংলাদেশের পরিস্থিতি কেমন। গরমের তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং এই থেকে অনেকে অনেক ধরনের অসুস্থতার শিকার হচ্ছে । সে অসুস্থতা থেকেই অনেকে অনেক ধরনের বড় বড় রোগেরও সম্মুখীন হচ্ছেন। তারপরেও সকলকে তাদের জীবন পরিচালনা করে যেতে হবে । কোনভাবে থেমে থাকা যাবে না । ঘুম থেকে উঠে তখন একেবারে ক্লান্ত ছিলাম। কারণ সারারাত লোডশেডিং হয়েছিল এবং সেই লোডশেডিং এর কারণে ঘুন ঠিকমতো হয় না। তবে সকালবেলা ওঠার পরে একটু সময় নিয়ে পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।


প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ ভাবলাম যে অনু কবিতা পোস্ট করা যায়। তাই কিছুটা ব্যস্ততার সময় পার করলেও অনু কবিতা তৈরি করার জন্য বসে পড়লাম। অনু কবিতা তৈরি করতে করতে বেস্ট কিছু অনু বিতা তৈরি করার চেষ্টা করলাম এবং এর সামজ্ঞস্যতা ভালোভাবে রাখার চেষ্টা করলাম। এরপর যে বানানগুলো রয়েছে সে বানানগুলো ঠিক করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

তুমি আমার জীবনের বিধাতার দেয়া উপহার।
সারাক্ষণ চোখে ভাসে তোমার বাহার।
তুমি আমার জীবন জুড়ে একাই সুখ পাখি।
বেলা অবেলায় তাই আমি শুধু তোমাকেই ডাকি।


অনু কবিতা-২


আশাহীন হয়েও আমি বেঁধেছি বাসা।
শত ব্যথা গেঁথে রেখেছি মনে।
অজানা কিছু ব্যথা আজও বুক চিরে ফেলে।
অকারনে কেন তুমি এভাবে চলে গেলে।


অনু কবিতা-৩


বেদনায় কাতর হৃদয় আমার একটু সুখের আশায়।
কত স্বপ্ন কত শ্রম ঘাম মুক্ত বাতাসে ভাষায়।
তবু যদি একটু মেলে সুখের সন্ধান খানি।
দুচোখ বেয়ে পড়বে শুধু সুখের পানি।


অনু কবিতা-৪


ভীষণ গরমে তিক্ত হয়ে আছে এ জীবন।
প্রচন্ড তাপে হিট স্ট্রোক হচ্ছে অনেকের মরণ।
তাই সবার উচিত প্রকৃতির উন্নতি সাধনে স্মরণ।
না হয় দিন দিন এভাবেই সবার হতে থাকবে মরণ।


অনু কবিতা-৫


আজ এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষজন।
কত শত লোক রয়েছে কয়জন হয় আপন।
যারা আপন তারা সর্বদায় থাকে হৃদয়ে।
ভালোবাসা দিয়ে সবাইকে রাখবো জড়িয়ে।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৯.০৪.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব। আপনিও এখন চেষ্টা করার কারণে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতেছেন। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সবগুলো কবিতা পড়তে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে আপনার লেখা অনু কবিতা গুলোর টপিক বেশি সুন্দর ছিল। প্রত্যেকটা অনু কবিতা ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দরভাবে লিখেছেন। আপনার লেখা অনু কবিতার প্রশংসা তো সত্যি করতেই হয়।

 2 years ago 

চেষ্টা করছি প্রতিনিয়ত খুব সুন্দর কিছু অনু কবিতা তৈরি করার।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার লেখা অনু কবিতা গুলোর মধ্যে দুই নাম্বার অনু কবিতাটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি অনু কবিতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার অনু কবিতার মধ্যে দুই নাম্বার অনু কবিতা আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতাই বেশ সুন্দরভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন। বর্তমান সময়ের গরমকে নিয়ে লেখা কবিতা টা ভালোই লাগলো। আসলেই প্রকৃতির ঠিকঠাকভাবে যত্ন করতে পারলেই আমাদের স্বস্তি আসবে। বাকি কবিতা গুলোও ভালো ছিল। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি এই অনু কবিতার ছন্দ মিলিয়ে রাখার।

 2 years ago 

গরমের পাশাপাশি লোডশেডিং ও অনেক বেশি হচ্ছে। লোডশেডিং এর কারণে রাতে একেবারেই ঘুম হয় না বললে চলে। অনেকেই গরমের জন্য মারা যাচ্ছে, আবার অনেকে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। যাইহোক আজ আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের লেখা ৪ নাম্বার অনু কবিতাটা কিন্তু বর্তমান অবস্থার সাথে একেবারে মিলে গিয়েছে। আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর অনু কবিতা লিখেন।

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লাগে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

গরমে কম-বেশী সবাই অসুস্থ। এখন সুস্থ ভাবে বেঁচে থাকাটা খুবই কষ্টের হয়ে যাচ্ছে।আমাদের ঢাকাতে তবুও বিদ্যুৎ থাকে।ঢাকার বাইরে বিদ্যুৎ পর্যন্ত থাকে না।তাই ভাবি মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে।ব্যস্ত থেকে ও চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করেছেন আজ।আলাদা আলাদা অনুভূতি নিয়ে অনুকবিতা গুলো পড়ে ভালো লাগলো। প্রতিনিয়ত সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখে যাবেন এমনটাই আশাকরি,ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর অনু কবিতা ফুটিয়ে তোলার৷

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটি অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই আমাদের সকলের উচিত অতিরিক্ত গরম থেকে বাঁচতে হলে। গাছ লাগিয়ে বাগান তৈরি করুন পরিবেশ বাঁচান নিজে বাঁচুন অন্য কেউ বাঁচান। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো সবসময় আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর হয়েছে কবিতাগুলো। এক কথায় অসাধারণ প্রত্যেকটা কবিতা। আশা করব এভাবে আপনি আরো সুন্দর সুন্দর কবিতা লিখবেন এবং আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 2 years ago 

আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷

 2 years ago 

ভাই দিন দিন গরম বেড়ে যাচ্ছে। এই গরমের কারণে মানুষ বিভিন্ন ধরনের অসুস্থ হচ্ছে। আজকে আপনি খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। তবে আপনি ভিন্ন ভিন্ন ধরনের অনু কবিতা লিখে থাকেন। সত্যি অসাধারণ এত সুন্দর করে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব খুশি হলাম এই কথাটা শুনে যে আমার অনু কবিতাগুলো আপনার ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38