রেসিপি পোস্ট :- নারকেল বাটা আর চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপি।
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।
সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।
কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।
আজকে আমি আপনাদের সকলের সাথে আমার একটি রেসিপি পোস্ট শেয়ার করতে এলাম। আমার বাংলা ব্লগের কল্যাণে আমি অনেক কিছু নিজে নিজেই করেছি। আর সব সময় চেষ্টা করি নিজের কাজগুলোকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার।সেই হিসেবে আজ আমি একটা রেসিপি নিয়ে এলাম।যদিও আমি রান্না পারিনা, তবে আম্মু যখন রান্না করে তখন দেখি আর শেখার চেষ্টা করি।আর এই রেসিপিটা দেখলাম একদম সহজ।অল্প কিছু উপকরণে এই রেসিপি তৈরি করা যায়।একদম সহজ একটা রেসিপি, যে কেউই তৈরি করতে পারবে। যাইহোক,আমার আজকের এই রেসিপিটি দেখে আসুন,আশা করছি ভালো লাগবে।
উপকরণসমূহ |
|---|
| পরিমাণ |
শাপলা | পরিমাণ মত | মাঝারী চিংড়ি | ৩০-৩৫ টি | নারকেল | ১টি | পেঁয়াজকুচি | ২টি | কাঁচামরিচ | ১০ টি | রসুন বাটা | ১ চামচ | মরিচ গুড়া | ২ চামচ | লবণ | ২ চামচ | হলুদ গুড়া | ১ চামচ | তেল | আধা কাপ | পানি | ৪ কাপ |
প্রথমে শাপলা নিয়ে আসলাম। তারপর এটিকে কেঁটে নিলাম। ছোট ছোট আকৃতির করে অনেকগুলো কেঁটে নিলাম।
এবার নারকেল এর ছাল ছিড়ে নিলাম। তারপর নারকেল কেঁটে নিলাম। তারপর নারকেল কুড়িয়ে নিয়ে বেঁটে নিলাম।
এবার শাপলা কাঁটাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করা শাপলাগুলোকে ঝুড়িতে নিয়ে ঠান্ডা করে নিলাম।
এবার কড়াইয়ে পিঁয়াজ, মরিচ, হলুদ ও নারকেল বাঁটা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করলাম। তারপর এর একটি পেস্ট তৈরি করে নিলাম।
এবার পেস্টগুলো রেখে কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে নিলাম। একইসাথে এখানে হলুদ, মরিচ দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করলাম।
এবার এর মধ্যে পেস্টগুলো দিয়ে দিলাম। একইসাথে এর মধ্যে কিছু পরিমান পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষন নাড়াচাড়া করলাম।
তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।
|
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেসিপি |
| মডেল | এ ১৩ |
| ক্যাপচার | @bijoy1 |
| অবস্থান | নিজ বাড়ি |
BIJOY1
আমার সম্পর্কে কিছু কথা
আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।
মজাদার এই রেসিপিটা যদিও আগে কখনো খাওয়া হয়নি, তবে আপনার রেসিপির মাধ্যমে প্রথম দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনার রেসিপিটার কালার দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। সবাই মিলে নিশ্চয়ই এই রেসিপিটা অনেক মজা করে খাওয়া হয়েছিল। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই রেসিপিটি অনেকটাই সুস্বাদু হয়েছিল৷ তাই সকলে মিলে অনেক মজা করে খেয়েছিলাম৷
https://twitter.com/bijoy1__2023_SB/status/1701047543390667039?t=bUWncyx2pAJTrk4TfboveQ&s=19
নারিকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলে খেতে ভীষণ মজার হয়। শাপলা এমনিতেই খুব ভালো লাগে খেতে।এর মধ্যে যদি চিংড়ি মাছ ও নারিকেল বাটা অ্যাড করা হয়,তবে আরও বেশি সুস্বাদু হয় খেতে।আপনি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটির সুনাম করার জন্য এবং ভালোভাবে সবকিছু দেখার জন্য৷
আপনি দারুণ একটা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করেছেন।নারকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রান্না করছেন।আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।আপনি চমৎকার ভাবে রান্নার ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এটি রান্না করার পর যখন আমি খাই তখন এটা অনেকটাই সুস্বাদু হয়েছে৷ আপনিও এটি রান্না করে দেখতে পারেন৷
আমার কাছে রীতিমত একটি ইউনিক রেসিপি। আমার কখনো এ ধরনের রেসিপি গুলো খাওয়া হয়নি। নারিকেল চিংড়ি দিয়ে রান্না করে খেয়েছি কিন্তু কখনো শাপলা রান্না করে খাইনি। আপনি রান্না প্রত্যেকটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। রান্নাতে দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে সব মিলিয়ে ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই গোছানো একটি মন্তব্য তুলে ধরার জন্য৷
সম্পূর্ণ নতুন একটি রেসিপি আজকে আপনার মাধ্যমে শিখতে পারলাম। কখনো শাপলা ফুল খাওয়া হয়নি। জানিও না এর স্বাদ ঠিক কিরকম। তবে আজকে আপনার তৈরি নারিকেল এবং চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এরকম একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার এই রেসিপি থেকে আপনি নতুন একটি রেসিপি শিখতে পেরেছেন শুনে খুবই ভালো লাগলো৷
নারকেল বাটা আর চিংড়ি দিয়ে শাপলা রান্নার এরকম মজাদার রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। আসলে নিজে কিছু শিখতে পারলে নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে। এতকিছু একসাথে মিক্স করার কারনে একটু বেশি সুস্বাদু হয়েছিল এটা যা বুঝতে পারছি দেখে। উপস্থাপনা দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে।
একদমই ঠিক বলেছেন৷ যে কেউ এরকম ভাবে এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবে৷
আপনার রেসিপির নাম দেখেই অবাক হয়ে গেলাম ভাই! নারকেল বাটা আর চিংড়ি সাথে শাপলা বেশ ইন্টারেস্টিং বলবো এই রেসিপিটি। আর আমার কাছেও নতুন মনে হয়েছে আপনার রেসিপিটি। দেখে মনে হচ্ছে খেতে মজা হয়েছে
আমিও এই প্রথম এই রেসিপিটি তৈরি করেছি৷ আপনিও এরকম একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন ।
Upvoted! Thank you for supporting witness @jswit.