📸 শখের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।



📸১নং ফটোগ্রাফি📸


20240526_095858.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

প্রথমে আপনারা যে সুন্দর ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি আকাশের ফটোগ্রাফি। এই আকাশটি যখন এরকম সুন্দর ভাবে তার সৌন্দর্য প্রকাশ করছিল তখন আমি এটিকে দেখতে পাই এবং এটিকে ক্যামেরা বন্দি করে ফেলি৷ এই ফটোগ্রাফি আমি কিছুদিন আগেই আমাদের কলেজে তুলেছিলাম। কারণ কিছুদিন আগেই আবহাওয়া একেবারে পরিবর্তিত ছিল৷ ফলে একেক দিন একেক সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। আকাশের সৌন্দর্যের কথা তো আর কি বলবো। যখন আমি আমাদের কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে রাস্তা থেকেই এই সৌন্দর্য দেখা যাচ্ছিল৷ এর সামনে একটি পুকুর ছিল। পুকুরের শেষ প্রান্তে থেকে এই সৌন্দর্য শুরু হয়ে যায়। যখন একেবারে মূল স্পট থেকে এই ফটোগ্রাফি করে নিলাম তখন খুব সুন্দর দেখা যাচ্ছিল৷ যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আশা করি আপনারাও এই ফটোগ্রাফিটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন৷



📸২নং ফটোগ্রাফি📸


20240319_121636.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই নয়নতারা ফুলটি একেবারে ভিন্ন ধরনের। আশা করি এরকম ফুল আপনারা আগে কখনো দেখেননি। এই প্রথম এরকম একটি ফুল দেখতে পেলেন। আমিও এই ফুলটিকে যখন প্রথম দেখতে পাই তখন একেবারেই মুগ্ধ হয়ে যাই৷ একইসাথে ফুলটি যখন এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এটি ছোট আকৃতির হলেও এর সৌন্দর্য যেন অনেকটাই বেশি ছিল। এই ফুলের পাপড়িগুলোর শেষ প্রান্তে কিছুটা সাদা এবং গোলাপি রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এর মধ্যবর্তী স্থানে গাড়ো হয়ে গোলাপি রং দেখা যায়।



📸৩নং ফটোগ্রাফি📸


20240319_121522.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি আমাদের সকলেরই পরিচিত। এই ফুলের অনেকগুলো রং এবং অনেকগুলো আকার আকৃতি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে একদম ভিন্ন ধরনের একটি আকৃতি শেয়ার করলাম৷ এই ফুলের যে পাপড়ি ছিল সেটি একেবারে ভিন্নভাবে এখানে দেখা যাচ্ছিল। এটি কিছুটা মাইকের মতো মনে হচ্ছিল। এর মধ্যবর্তী স্থানেও কিছুটা হলুদ রঙের ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল। যার ফলে বিভিন্ন রঙের সংমিশ্রণে ফুলটি খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল।



📸৪নং ফটোগ্রাফি📸


20240205_171823.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটি হলো একবারে সাদা একটি কসমস ফুল। আসলে এই কসমস ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। আজকে যে রংটি শেয়ার করলাম সেটি হলো সাদা রঙ৷ এই ফুলটি দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করছিল। সাদা রঙের হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল। একেবারে ভিন্নভাবে এটি এখানে দেখা যাচ্ছিল৷ একইসাথে এর মধ্যবর্তী স্থানেও ভিন্ন একটি জিনিস ছিল৷



📸৫নং ফটোগ্রাফি📸


20240112_110909.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই পিটুনিয়া ফুলগুলো অনেক ধরনের হয়ে থাকে৷ প্রতিনিয়তই এর ভিন্ন ভিন্ন গঠন প্রকৃতি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকেও একেবারে ভিন্ন একটি রঙ এবং ভিন্ন একটি ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সেগুলোর মধ্যে কিছুটা গোলাপি রঙ দেখা গেল। একইসাথে এই ফুলের যে দন্ডগুলো ছিল সে দণ্ডগুলোর মধ্যে কিছুটা কালো রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এই দুই রঙের সংমিশ্রণ এই ফুলটিকে অনেকটা সুন্দর করে তোলে।



📸৬নং ফটোগ্রাফি📸


20240112_110509.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটি একেবারে গোলাপি রঙের একটি ফুল। এখানে অনেকগুলো ফুল একসাথ হয়ে একটি গুচ্ছ আকারে গঠন করে রয়েছে। এই ফুলগুলো সাধারণত এভাবে গঠিত থাকে যা দেখে সকলে মুগ্ধ হয়ে যান। একইসাথে এগুলো ছোট ছোট পাপড়ি দ্বারা একটি বড় ধরনের ভুল গঠন করায় খুব সুন্দর দেখা যায়।



📸৭নং ফটোগ্রাফি📸


20240112_110135.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

আবারও আমাদের সকলের পরিচিত একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তবে এই ফুলটি একটু ভিন্ন ধরনের। এর যে পাপড়িগুলো ছিল সেগুলো একেবারেই সাদা রঙের৷ সাদা রঙের পাপড়িগুলোর কারণে এই ফুলটিকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। যখন অনেকগুলো ফুল একসাথে একটি গুচ্ছ তৈরি করে তখন এর সৌন্দর্য দেখে একেবারেই মুগ্ধ হয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। একইসাথে সাদা রঙের হওয়াতে এই ফুলটিতে একটি অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে৷



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০১.০৬.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফুলের সৌন্দর্যটাই এমন দেখলেই মুগ্ধ হয়ে যায়। ৪ নাম্বার ফুলটা অনেক বেশি ভালো লাগছে তাছাড়া প্রতিটি ছবি দারুনভাবে ক্যাপচার করেছেন। অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

প্রতি সপ্তাহে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেন। আজকের ফটোগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি আর সাদা কসমস ফুলে ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর।

 2 years ago 

খুবই খুশি হলাম আমার মন্তব্যটি পড়ে।
অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সব কয়টি ফুলের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি এবং সাদা কসমস ফুল ও চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সবসময় এভাবে মন্তব্য শেয়ার করে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি সবসময় বেশি সুন্দর ফটোগ্রাফি করেন। প্রথমেই আমি নয়ন তারার ফটোগ্রাফি দেখার পাশাপাশি আকাশের অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। ফুল প্রতিটা মানুষ পছন্দ করে। ফুলের ফটোগ্রাফি আমার সব থেকে ভীষণ ভালো লাগে। সব থেকে ভালো লাগলো আমার কসমস ফুলের ফটোগ্রাফিটা সাদা বর্ণের।আজকে বেশ দারুণভাবে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। চন্দ্রমল্লিকা অনেক সুন্দর। এটাও দেখতে বেশ ভালো লাগতেছে আমার কাছে।

 2 years ago 

খুবই চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব গুলো ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর বর্ননা দিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর মন্তব্য শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

বাহ্ অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে অনেক ভালো লাগছে আপনার ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। আসলে ফটোগ্রাফি ও একটা আর্ট । প্রথমে আকাশটার ফটোগ্রাফি সেই হয়েছে তারপর ফুলগুলোর ফটোগ্রাফি গুলোও অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ জানাই আপনাকে এরকম একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা সব সময় আপনার প্রতি আমার এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। দারুন ফটোগ্রাফি করেছেন। সাদা রংয়ের ফুল গুলো আমার খুব পছন্দ। আপনার পোস্টে সাদা রঙের ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কসমস ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। নীল আকাশের ফটোগ্রাফি টাও দারুন ছিল।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব খুশি হলাম অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে বর্তমানে আমরা সবাই কিন্তু কম বেশি ফটোগ্রাফি করতে পছন্দ করি। যে কোন জায়গায় গেলেই ফটোগ্রাফি করা শুরু করে দেয়। আপনি আজকে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। এর মধ্যে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুল সব থেকে বেশি ভালো লেগেছে। তার সাথে আবার নয়নতারা ফুলটাও খুবই দারুন হয়েছে।

 2 years ago 

সব সময় মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37