"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


এখন প্রতিনিয়তই সকল জায়গাতে কমবেশি বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করেই অনেক বেশি বৃষ্টি হয়৷ আবার হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায়৷ এভাবে বৃষ্টি হতে হতে আমাদের এখানকার সব জায়গায় পানি উঠে গিয়েছে৷ বাজারে গিয়ে দেখি সেখানেও পানি উঠেছে৷ এরপর ফেনী শহরের সবকিছুও ডুবে গিয়েছে৷ অনেকেই এই বৃষ্টি উপভোগ করছেন৷ আবার অনেকেই বৃষ্টির কারণে অনেক কষ্ট ভোগ করছেন৷ তার মধ্যে অনেকেই এই বৃষ্টিতে মাছ ধরছেন এবং অনেক সুন্দর সময় অতিবাহিত করছেন। আমাদের এখানে গত কালকে বৃষ্টির কারণে একটি জমি একেবারে ভরে যাওয়ার কারণে সেখানে একটি গাছ পড়ে বিদ্যুতের লাইন ছেড়ে দেয়। একইসাথে বিদ্যুতের যে পিলার রয়েছে সেটিও ভেঙে যায়৷ এর ফলে সারাদিন কোন ধরনের বিদ্যুতের সংযোগ ছিল না৷ এরপর বিকেলবেলা তারা সবকিছু ঠিক করে নেয় এবং রাতের বেলা বিদ্যুৎ চলে আসে৷ এরপর থেকে এখন পর্যন্ত খুব কম পরিমাণে বিদ্যুৎ গিয়েছে। তবে বৃষ্টি যেন কমার কোনো নামই নিচ্ছে না৷ অনেক বেশি পরিমাণেই বৃষ্টি হচ্ছে।


এই বৃষ্টির কারণে যেরকম পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে সেরকম সবকিছুর মধ্যেই যেন একটু আলাদা ভালোলাগা কাজ করছে৷ তবে এই বৃষ্টিতে যারা নিচু জায়গায় বসবাস করেন তাদের অনেকটাই কষ্ট হচ্ছে৷ তারা অনেক কষ্ট করেই তাদের জীবনে অতিবাহিত করছে। এই বৃষ্টির কারণে যে সকল সবজি রয়েছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে৷ এর ফলে বাজারের পরিস্থিতিও একেবারে খারাপ হয়ে গিয়েছে৷ কোন কিছুর দামই এখন কারো সাধ্যের ভিতরে নেই৷ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা অনেক কষ্ট করে তাদের জীবন পার করছেন৷ এই পানির ভিতরে গাড়িও খুবই কম চলছে৷ এই গাড়ি এতটাই কম যে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট দাড়িয়ে থাকার পর একটি গাড়ি আসে৷ যাইহোক আজকে আমি আপনাদের মাঝে কিছু অনু কবিতা নিয়ে চলে আসলাম৷ আশা করি আমার এই অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

মস্ত বড় এই পৃথিবীতে
ছোট্ট আমি একজন।
সবার স্বার্থে ব্যবহার হই,
নই কারো প্রিয়জন।
সময় অসময়ে সবার,
হই শুধু প্রয়োজন।


অনু কবিতা-২


যদি খুঁজতে আমায় ভালবেসে,
ধরা দিত ওই আসমানের চাঁদ।
যদি বুঝতে আমায় আপন করে,
খুজে পেতে জীবনের আসল স্বাদ।


অনু কবিতা-৩


মানবতা আজ যেন হুমকির মুখে।
মানুষ আজ লাঞ্ছিত আছে বড় দুখে।
অমানবিক, অমানুষ যারা তারাই আছে সুখে।
মানবতা জাগ্রত হোক সবার বুকে।
তা না হলে মানবতা কাঁদবে ধুকে ধুকে।


অনু কবিতা-৪


খাঁচাটা মোর শূন্য করে,
ছেড়ে দিলাম পাখি তোরে।
দূরে গিয়ে উড়ে গিয়ে,
মনে যদি রাখিস।
সব কিছু ভুলে গিয়ে,
আবার ফিরে আসিস।


অনু কবিতা-৫


মুক্ত আকাশে ডানা মেলে উড়ে শঙ্খচিল।
একজোড়া চোখ যেদিকে তাকায় দেখে শুধু বিল।
মনের মাঝে মরীচিকার আছে আস্তরণ।
মনের কষ্ট মনে রাখি কাকে দিব বিবরণ।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০৪.০৮.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

বর্ষাকালে বৃষ্টি হবে আর এটাই হচ্ছে নিয়ম। তবে বৃষ্টির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আবার মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাইহোক আপনি আজকে বেশ কিছু অনু কবিতা দেখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কয়েকদিন ধরে সব জায়গায় মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। থেমে থেমে হয়েছে আবার একটানাও হয়েছে। একটানা অনেক বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় এরকম পানি জমে যায়। তখন মানুষের ভোগান্তির শেষ থাকে না। যাইহোক ভাইয়া আপনার আজকের অনু কবিতাগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। ৪ নাম্বার অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছে চার নম্বর অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

এই চারদিন ধরে সব জায়গায় মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছে। একটানা অনেক জায়গায় বৃষ্টি হওয়ার কারণে স্থানে পানি জমে গেছে। অতিরিক্ত বৃষ্টির হওয়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় আপনার সুন্দর সুন্দর মন্তব্য পড়তে আমার অনেক ভালো লাগে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার করা মন্তব্য আপনার কাছে অনেক ভালো লাগে শুনে আমার নিজের কাছেও অনেক ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

স্বাগতম।

 2 years ago 

আপনার লেখা সব গুলা কবিতা আমি পড়লাম বেশ ভালো লাগলো আমার কাছে। এই ধরনের অনু কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ একটি মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আপনাকে অনেক অনেক শুকরিয়া ভাই ভালো থাকবেন।

 2 years ago 

কথা আপনি একদম ঠিক বলছেন সব জায়গায় বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে, নিচু এলাকা গুলো পানিতে ডুবে যাচ্ছে। আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো এবং নিচু জায়গাগুলো ডুবে গেল। আপনি খুব সুন্দর অনুভূতি লিখলেন আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সব জায়গায়ই এখন নিচু জায়গাগুলো ডুবে যাচ্ছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য।

 2 years ago 

অনেক খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।

 2 years ago 

আমাদের এদিকেও কয়েকদিন বৃষ্টি হয়েছে ভাইয়া। এমনকি আজকেও বৃষ্টি হয়েছে। তবে একটু কম। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলোও সত্যি অনেক ভালো লেগেছে। নিজের প্রতিভায় দারুন কবিতা লিখেছেন।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ আপনার এই মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64119.87
ETH 1794.71
USDT 1.00
SBD 0.39