ফটোগ্রাফি পোস্ট :- সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


20230528_094352.jpg

Location

আজকে প্রথমে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি সেটি আমাদের সকলের পরিচিত। আমাদের অনেকের বাড়িতে এই ফুলের গাছ রয়েছে এবং আমিও যখন এই ফুলের ফটোগ্রাফি করি তখনও এই ফুলটি একটি বাড়ির সামনে থেকেই ছবি তুলে নিই। এই ফুলের যে পাপড়িগুলো ছিল তা একদমই সাদা রঙের ছিল এবং অল্প কিছু পাপড়ি দিয়ে এই সুন্দর ফুলটি গঠিত হয়েছে৷ একই সাথে এর মধ্যবর্তী স্থানের দিকেও কিছুটা গোল আকৃতির হয়ে হলুদ রঙ দেখা যায়। যা এই ফুলটিকে অনেক সৌন্দর্য মন্ডিত করে তুলেছে।

20230528_094512.jpg

Location

জবা ফুল আমরা সকলেই দেখেছি৷ তবে এই রঙের জবা ফুলটি হয়তো আমরা অনেকেই দেখিনি৷ আমিও এই ফুলটিকে এই প্রথম দেখতে পাই৷ তাই এর ছবি তুলে নিই। যখন এই ফুলটি গাছে ফুটন্ত অবস্থায় ছিল তখন এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এই ফুলের মধ্যে অনেকগুলো রঙ দেখতে পাওয়া যায়৷ এই ফুলের চারপাশের পাপড়িগুলো একদমই হলুদ রঙের ছিল। আর মধ্যবর্তী স্থানে গোলাপি রঙ গোলাকৃতির হয়ে ছিল৷ একই সাথে এর মধ্যবর্তী স্থানে বিভিন্ন লম্বা রেণু রয়েছে যা এই ফুলের সৌন্দর্যকে অনেক বেশি বৃদ্ধি করে দিল।

20230528_095024.jpg

Location

এবার যে ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেই ফুলটি হয়তো অনেকে দেখেননি৷ আমি যখন এই ফুলটিকে প্রথম দেখেছি তখন এটি খুবই সুন্দরভাবে ফুটন্ত অবস্থায় ছিল৷ একদম রঙিন ছিল এর পাপড়িগুলো৷ এই পাপড়িগুলো কিছুটা চুলের মতো বোঝা যাচ্ছিল। তবে এগুলো আসলে স্পর্শ করতে একদমই ভিন্ন ধরনের অনুভূতি দেয়৷ যখন এই ফুলগুলো গাছের মধ্যে একসাথে দেখা যাচ্ছিল তখন এই ফুলগুলোকে আলাদাই সুন্দর লাগছিল।এগুলো অনেকটাই কড়ই গাছের ফুলের মত দেখতে ছিল।

20230528_093817.jpg

Location

এবার আমাদের সকলের পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। এই ফুলটি সাধারণত আটটা নয়টা ফুল হিসেবে পরিচিত।আবার অনেকে টাইম ফুল বলে থাকে । এই ফুলের অনেকগুলো রং রয়েছে৷ আর আজকের শেয়ার করা গোলাপি রং সাধারণত খুব একটা বেশি দেখা যায় না। অল্প কিছু সময় এই গোলাপি রঙগুলো দেখতে পাওয়া যায়৷ আর এই গোলাপি রঙের ফুলগুলো একদমই অসাধারণ দেখতে। একসাথে অনেকগুলো ফুল ফুটলে আরো বেশি সুন্দর লাগে। আমার ছোট বোনকে দেখেছি অনেকগুলো গাছ একসাথে লাগিয়ে ছিল, সেখানেও অনেক ফুল ফুটেছে।

20230712_125547.jpg

Location

এই টাইম ফুলের কত রকমের জাত বা রং রয়েছে তা আমার সত্যিই জানা নেই। কারণ এর মধ্যে আমি অনেক রঙের দেখেছি। একটু আগে আমি আপনাদের মাঝে গোলাপি রং এর টাইম ফুল শেয়ার করেছি আর এখন যেটা শেয়ার করলাম এটা হলো লাল রঙের ফুল।এই ফুলগুলো মূলত একসাথে একটি বাগানে ছিল। আমি সেখান থেকে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। ভাবলাম আপনাদের মাঝে এই দুটো রঙের ছবি শেয়ার করি। সুগন্ধ না থাকলেও এগুলো দৃষ্টি নন্দন।

20230528_094304.jpg

Location

এবার আমাদের সকলের পরিচিত একটি বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই বাগানবিলাস ফুলটি আমরা অনেকেই চিনি৷ যখন এই ফুলগুলো ফুটন্ত অবস্থায় থাকে তখন খুবই সুন্দর থাকে৷ আর এই ফুল অনেকের বাড়িতে রয়েছে। সাধারণত মানুষজন তাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রোপন করে থাকে৷ তবে এই ফুলটি একটু ভিন্ন ধরনের৷ এই ফুলের পাপড়িগুলো কিছুটা গোলাপি ও সাদা রঙের সংমিশ্রণে গঠিত৷ আর এর মধ্যে যে ছোট ছোট ফুল গুলো রয়েছে তা একদমই সাদা রঙের।

20230424_164734.jpg

Location

এবার একটি প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করব আমি আপনাদের মাঝে। এই প্রজাপতিটি একদম ভিন্ন ধরনের। যখন এই ভিন্ন ধরনের প্রজাপতি এখানে এসে বসে তখন এটিকে প্রথমে দেখে একটু অন্য রকম মনে হয়েছে।এর যে ডানাগুলো রয়েছে তার মাঝে কিছু বিশেষত্ব আছে। আর এই ডানাগুলোর কারনে এই প্রজাপতিকে অন্যান্য প্রজাপতিগুলো থেকে খুবই ভালোভাবে আলাদা করে ফেলা যায়। আর এর ডানাগুলোর মধ্যে কিছু কালো কালো ডিজাইন রয়েছে যা খুবই সুন্দরভাবেই বোঝা যাচ্ছিল৷ আর খালি চোখে এটি খুবই ভালোভাবেই দেখা যাচ্ছে৷ছোট হলেও এটি দেখতে খুব ভালো লাগে গেছে আমার কাছে ।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
মডেলএ ১৩
ক্যাপচার@bijoy1
অবস্থাননিজ বাড়ি

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার করা জবা ফুলের ফটোগ্রাফি টা সবচাইতে বেশি ভালো ছিল। জবা ফুলের কালার টাও বেশ দারুণ। চারপাশে হলুদ এবং মাঝে হালকা লাল। বাগানবিলাস এর ফটোগ্রাফি টাও বেশ ভালো ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জবা ফুল পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে কভার ফটো নির্বাচন করতে হবে সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় ছবিটি। তাছাড়া আর সবকিছু ঠিক আছে। ফুল আমার সবসময়ই ভীষণ ভালো লাগে, তাই আপনার ছবিগুলো বেশ লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছে এই ছবিটি অনেক সুন্দর মনে হয়েছে যা আপনি কভারে দেখছেন৷

 3 years ago 

খুবই সুন্দর কিছু ফুলের আলোচিত্র শেয়ার করেছেন দারুন সৌন্দর্য উপভোগ করতে পারলাম আপনার মাধ্যমে।
মনে হচ্ছে যেন কোন ফুলের বাগান দিয়ে হেঁটে যাচ্ছিলাম।
বিশেষ করে জবা ফুল বাগান বিলাস এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুনে খুব ভালো লাগলো আপনি আমার জবা, বাগান বিলাস ও গোলাপ ফুলকে পছন্দ করেছেন।

 3 years ago 

আপনি সাতটি ফটোগ্রাফি নিয়ে একটা বেস্ট অ্যালবাম তৈরি করেছেন যেটা দেখে আমি তো মুগ্ধ। ফুল এবং পোকার ফটোগ্রাফি সত্যি অনেক বেশি সুন্দর ছিল। পোকাটার আকার আকৃতি এবং শরীরের ডিজাইন অনেক সুন্দর। ভিন্ন ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি হওয়ার কারণে দেখতে ভালোই লাগছে। এখন সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে, আর সবার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনার এই মন্তব্য পড়ে। আর পোকার ফটোগ্রাফি ভালো লেগেছে আমি অনেক অনুপ্রাণিত

 3 years ago 

সুন্দর সুন্দর সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া দেখে বেশ ভালো লাগলো। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমার এই পোস্টের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো কিছু ফটোগ্রাফি দেখতেই আমার কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে ফটোগ্রাফি করলে তা অনেক সুন্দর হয়। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুল সম্পর্কে আপনি অনেক সুন্দর বর্ণনা ও লিখেছেন, যার মাধ্যমে ফটোগ্রাফি গুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি।

 3 years ago 

আপনি আমার এই পোস্ট থেকে অনেককিছু জানতে পেরেছেন শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সবসময় আপনার এই মুল্যবান সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি।

 3 years ago 

নতুন করে আপনার ফটোগ্রাফির ব্যাপারে আর কি বলবো বরাবরই আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন সেই শুরু থেকেই। এর আগেও আপনার ফটোগ্রাফি গুলো দেখেছি আপনি দারুন ফটোগ্রাফি করেন বিশেষ করে আপনার ফটোগ্রাফির মধ্যে ফোকাস করার দৃশ্যটা অনেক বেশি ভালো যার কারণে ফটোগ্রাফি দেখতে সুন্দর হয়। বাগান বিলাস ফুল আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে
সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

আপনাদের ফুলের ফটোগ্রাফি গুলো দেখলেই অনেক ভালো লাগে। অনেকদিন হলো ফুলের ফটোগ্রাফি করা হয় না। বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। খুবই সুন্দরভাবে ফুল সম্পর্কে বর্ণনা দিয়েছেন যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে ‌। আমার কাছে আপনার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আমার পোস্ট সম্পর্কে আপনার মুল্যবান মন্তব্য তুলে ধরার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38