"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


গতকাল সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তাই অনেকটাই ক্লান্ত ছিলাম এবং সারাদিন ব্যাংকের মধ্যে কেটে গিয়েছিল। সকালবেলা যখন ঘর থেকে বের হলাম এবং ব্যাংকে গেলাম তখন ব্যাংকের মধ্যে এত মানুষ ছিল যা বলে বোঝানো যাবে না। সামনে আমার পরীক্ষা আসছে তাই পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য ব্যাংকে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি যে মানুষের কোন কমতি নেই। আমরা স্টুডেন্টরা যেরকম বেশি পরিমাণে ছিল তার থেকেও বেশি পরিমাণে মানুষ সেখানে দেখা যাচ্ছিল। অনেকেই সেখানে এসেছিলেন তাদের বিভিন্ন কাজে। এরপর অনেক ছাত্রছাত্রীরা সেটি দেখে সেখান থেকে চলে গিয়েছিল। তবে আমরা সেখান থেকে যাইনি। আমরা অনেকজন বন্ধু-বান্ধব সেখানে ছিলাম এবং সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। অনেক্ষন দাঁড়াতে দাঁড়াতে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। এতটাই ব্যথা হয়ে গিয়েছিল যে তখন দাড়াতেও পারছিলাম না। এরপর কাজ শেষ করে বাসায় চলে আসলাম এবং রাতের বেলা পায়ের ব্যথা অনেক বেশি পরিমাণে ক্লান্ত ছিলাম।


এরপর দিন আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম এবং অনু কবিতাগুলো তৈরি করা শুরু করে দিলাম। যখন অনু কবিতাগুলো তৈরি করলাম, তখন পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে কবিতাগুলো তৈরি করার জন্য বসে পড়লাম৷ তখন অনেকটাই ভালো লাগলো এবং যখন অনু কবিতাগুলো তৈরি করছিলাম তখন আমার কাছে অনেকটাই ভালো লাগছিল৷ এরপর যখন অনু কবিতাগুলো তৈরি করে নিলাম৷ এরপর দাড়ি কমা এবং বানান ঠিক করে নিয়ে অনু কবিতাগুলো পোস্ট করে দিলাম।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

ভালোবাসার আবেশে তোমায় জড়িয়ে নিতে চাই,
সরলতার পরশে হারিয়ে যেতে চাই,
দুজন দুজনাতে মিশে যেতে চাই,
বার বার আমি শুধু তোমাতেই হারাই।


অনু কবিতা-২


জীবনের মাপকাঠির হিসেব বড়ই কঠিন,
চলছে জীবন রেলগাড়ির মত করে,
তবে গন্তব্য নেই কোনো, নেই কোনো ঠিকানা,
এ যেন এক বিরতিহীন নাটকীয় দরবার,
আবেগ দিয়ে চলে না কোনো সংসার,
ভালোবাসা, অর্থ-বিত্তের দারুণ অঙ্গীকার।


অনু কবিতা-৩


আজ নতুন দিনের নতুন ছোঁয়া,
লাগছে যেন মনে।
ভালোবাসার এই তো সময়,
বাসবো মনে প্রাণে।
ভালোবাসায় আসুক শত,
দুঃখ কষ্ট যন্ত্রনা।
ভালোবেসে যাবো আমি পিছু হাটবোনা।


অনু কবিতা-৪


নিস্তব্ধ বিকেলে দখিনা বাতাস তুমি।
আমার অগোছালো জীবনের সঠিক দিশা তুমি।
আমি তোমাতে হতে চাই বিলীন।
রেখ আমায় তোমাতে করে অমলীন।


অনু কবিতা-৫


রিমঝিম বৃষ্টি লাগছে ভীষণ ভালো।
দূর হয়ে যাক মনের আছে যত কালো।
দূর অজানায় হারাতে চায় যে এই মন।
বৃষ্টির মতো তুমিও যে আমার আপন।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ--.--.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

সামনে যেহেতু ঈদ আর এই ঈদের জন্যই ব্যাংক এত মানুষের ভিড়। মানুষের ব্যস্ততা শেষ নেই। আরে ব্যস্ততার মধ্য দিয়েই নিজের জীবনকে অতিবাহিত করতে হয়। যাইহোক আপনি আজকে খুবই চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার মন্তব্যটি।
অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পাঁচটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন আপনি। ঠিক বলেছেন ভাই এই জীবন মাপকাঠি দিয়ে হিসাব করা অনেক বড় কঠিন। সব সময় ভালোবেসে উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন দেখে আমি অনেকটাই খুশি হলাম।

 2 years ago 

আপনার অনু কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি ভাই। কবিতার প্রতিটি চরণের সঙ্গে প্রতি চরণের অনেক মিল ছিল এবং কবিতাটি পড়ে ভালো লেগেছে। শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে আমি অনেক খুশি হলাম৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটা অনু কবিতা সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া আমি। খুবই ভালো লাগলো আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে। দারুন লিখেছেন আপনি। বিশেষ করে দুই এবং চার নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় এভাবে মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি অনু কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। এমন সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারলে আমারই খুব ভালো লাগে। আশা করব পরবর্তীতে এমন সুন্দর কবিতা লিখে আবারো আমাদের উপহার দিবেন। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।

 2 years ago 

অসাধারণ ছন্দময় কিছু অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রতিটি অণু কবিতাই খুব সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে তো আপনি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে পাঁচটি অনু কবিতা লিখেছেন।স্বরচিত অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলোর ভাষা অসাধারণ। তবে আপনার সবগুলো অনু কবিতা পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। যদিও এর আগে আমি আপনার অনেক অনু কবিতা পড়েছিলাম। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63870.03
ETH 1802.92
USDT 1.00
SBD 0.38