আমার বাংলা ব্লগ এ আমার পরিচিতি।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মহান আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন।
আমার এবং আমার পরিবার সম্পর্কে কিছু কথা |
|---|
আমার পড়াশোনার কথা |
|---|
আমি বর্তমানে দুধমুখা হাইস্কুলে দশম শ্রেণীতে পড়ি। আমি কে. বি. মডেল একাডেমিতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আমি ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগ এর ছাত্র। আমার বিজ্ঞান বিভাগে অনেক ছাত্র রয়েছে। সবাই খুব মেধাবী। আমার অনেক বন্ধু আছে। তাদের মধ্যে কয়েকজন বিজ্ঞান বিভাগের আবার অনেকজন বাকি বিভাগের। প্রাইমারী থেকে আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল, যে আর আমাদের দুধমুখা হাই স্কুলে পড়ে না। সে এখন আতাতুর্ক মডেল হাই স্কুলে পড়ে। অনেক বছর পর তার সাথে আমার দুধমুখা বাজারে দেখা হলো এবং কিছুক্ষণ কথা হলো। এই অনুভূতিটা খুবই সুন্দর ছিল। অনেক বছর পর আমার বন্ধুর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো।
বর্তমানে আমার একজন প্রিয় বন্ধু আছে যে খুবই ভালো। আমরা দুজনে স্কুলে আর টিউশনিতে একসাথে থাকি , একসাথে বসে পড়াশুনা করি। আমাদের ক্লাসের কার্যক্রম ছয় দিন ধরে চলে। নতুন নিয়মের ফলে এখন শনিবারও স্কুল বন্ধ থাকে। প্রতিদিন সাতটি বিষয় এবং এখন নতুন নিয়মের ফলে বৃহস্পতিবারও সাত বিষয় রয়েছে। আমাদের সকল শিক্ষকের মধ্যে জীববিজ্ঞানের শিক্ষক খুব ভালো পড়ান এবং আমাদের সবাইকে খুব ভালোবাসেন। আমি তার প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তিনি আমাদের কাছ থেকে খুব ভালো ফলাফল আশা করছেন। আমি আগামী ২০২৩ সালে এসএসসি পরীক্ষা দেব।
আমার শখ সম্পর্কে কিছু কথা |
|---|
পড়াশোনার পাশাপাশি আমার নানান ধরনের শখ আছে। বর্তমানে আমি একটি সাইকেল চালাই। কিন্তু আমার শখ হলো বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা । আমি অ্যাপল কোম্পানির কম্পিউটার এবং মোবাইল ফোন চালাব। আমি প্রায় সব খেলাই খেলি। আমি মাঝে মাঝে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ক্যারাম, লুডো খেলে থাকি।
আমার জীবনের কিছু অভিজ্ঞতা |
|---|
আমি ম্যাজিক কিউব সমাধান করতে পছন্দ করি। আমার কাছে বিভিন্ন ধরনের ম্যাজিক কিউব আছে। আমার কাছে বিভিন্ন ডিজাইনের কিউব আছে। যার মধ্যে সবগুলো আমি সমাধান করতে পারি। আমি বিভিন্ন বই পড়েছি এবং বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনা এবং অনেক মহান বিজ্ঞানী ও দার্শনিকদের সম্পর্কে জানতে পেরেছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সবার কাছে পরিচিত হয়েছি।
আমার সম্পর্কে আরো কিছু কথা |
|---|
আমি বাংলাদেশের কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্য। এটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। এখানে গানসহ বিভিন্ন জিনিস শেখানো হয়। আমি আমার অবসর সময়ে হলিউডের বিভিন্ন ধরনের মুভি দেখি। আমি এ পর্যন্ত অনেক জনপ্রিয় হলিউড মুভি দেখেছি। আমি হলিউডের অনেক তারকাকে পছন্দ করি।
আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আমি খুব ছোট থেকেই সবাইকে সুন্দর ছবি তুলতে দেখেছি। সেখান থেকেই আমার ফটোগ্রাফির অনুপ্রেরণা জাগে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আমার বোনের বিয়ের সব ছবি আমার ক্যামেরা দিয়ে তোলা।
আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে স্টিমিট সম্পর্কে জানতে পেরেছি৷ তিনি এই প্ল্যাটফর্মের একজন পুরানো ব্যবহারকারী @nevlu123। আমি দীর্ঘদিন ধরে তার কাজগুলি দেখছি৷ তারপর তিনি আমাকে এখানে যোগদান করতে বলেন। তাই আপনাদের সামনে আমার পরিচয় তুলে ধরছি। আশা করি সকলে সাপোর্ট করে পাশে থাকবেন । ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার বাংলা ব্লগে স্বাগতম। আশাকরি বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে চললে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য শুভকামনা করার জন্য। আমিও আশা করি আমি ভবিষ্যতে খুব ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারব।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আমার বাংলা ব্লগ একটি পরিবার আর এই পরিবারে আপনি নতুন সদস্য। আশা করছি আমার বাংলা ব্লগে এসে সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। এই বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করব।
আপনার পরিচয় জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি নিজের পড়াশোনার পাশাপাশি আমাদের সকলের সাথে কাজ করতে আগ্রহী জেনে সত্যিই অনেক খুশি হলাম। যেহেতু আপনি আমাদের এই কমিউনিটির একজন পুরনো মেম্বার নেভলু ভাইয়ার ছোট ভাই তাই আশা করছি আপনি সকল নিয়ম কানুন মেনে আমাদের সকলের সাথে কাজ করবেন।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য। এই বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনে চলবো এবং সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করব।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি।। আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো।। নেভলু ভাইয়ের মাধ্যমে আপনি আমার বাংলা ব্লগ এ জয়েন হয়েছেন।। আশা করছি আপনি আমাদের কমিউনিটির সমস্ত নিয়ম-কানুন মেনে আমাদের সাথে আমাদের কমিউনিটিতে কাজ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। এই বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনে চলবো এবং সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করব।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।আপনি নিজের সম্পর্কে অনেক সাবলীল ভাষায় বলেছেন।আশা করি,আমরা একজন ভাল মানের ব্লগার পেতে যাচ্ছি।শুভ কামনা রইল আপনার জন্য।
আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার পরিচয় জানতে পেরে খুবই ভালো লাগছে। আমার বাংলা ব্লগ প্লাটফর্ম খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম। মাতৃভাষায় নিজের ব্লগিং করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আশা করছি এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন।
আমাকে শুভকামনা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমার বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনে চলার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করব।
@bijoy1 আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো, তবে আপনার পোস্টের tag সঠিক করুন #abb-intro tag ব্যবহার করুন। আর আপনার বর্তমান স্থান পোস্টে উল্লেখ করুন।ধন্যবাদ।
@ayrinbd আপনাকে অনেক ধন্যবাদ, আমার বাংলা ব্লগে আমাকে স্বাগতম জানানোর জন্য। আপনার কথা মতো আমি ট্যাগ সঠিক করে দিয়েছি এবং আমার বর্তমান ঠিকানাও পোস্টে উল্লেখ করেছি।
আপনার লেখার ধরণ আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর গুছিয়ে লেখা। আপনার জন্য শুভকামনা এবং আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশাকরি আমার বাংলা ব্লগে আপনার সামনের পথচলা সুন্দর এবং সুগম হবে।
আপনাকে অনেক ধন্যবাদ আমার লেখার সুনাম করার জন্য। আপনাকে আরো ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য।
@nevlu123 ভাইয়া আপনি কি উনাকে রেফার করেছেন? রিপ্লাই করে জানাবেন, আর আমাকে ডিএম করবেন। কিছু জানার আছে আমার।
জি আপু আমি @bijoy1 কে রেফার করেছি আর সে সম্পর্কে আমার শালক হয়, তাই আমি চাচ্ছি সে এখানে কাজ করুক।