"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


আপনারা সকলে জানেন আমার পরীক্ষা চলছে এবং পরীক্ষা কিভাবে হচ্ছে তাও হয়তো সকলেই জানেন। এক সপ্তাহ বন্ধ হওয়ার পর পর একটি পরীক্ষা হয় এবং সে পরীক্ষা দিতেও অনেক ভালো লাগছে৷ একইসাথে এখন পরীক্ষা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। পরীক্ষা আর শুধুমাত্র দুটি রয়েছে। সে পরীক্ষা দুটি শেষ হওয়ার পরে আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেল এখন পরীক্ষা শেষ হয়ে গিয়ে আমরা এবার সেকেন্ড ইয়ারে উঠবো। আমাদের যে ছোট ভাই-বোনরা রয়েছে তারা আমাদের ক্লাস এ অবস্থান করবে এবং তারা ফার্স্ট ইয়ার হিসেবে টাইটেল অর্জন করবে। তাই একটু খারাপ লাগার পাশাপাশি ভালো লাগছে৷ কারণ আমরা কিছু মাসের ভিতরেই ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম৷ আমাদের ফার্স্ট ইয়ার এখন অন্য এক গ্রুপ এসে দখল করে নেবে৷ এর পরবর্তী সময় কিছুদিন পরে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা কলেজ থেকে বের হয়ে যাব৷ যাইহোক যখন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম তখন আমাদের কমিউনিটির সকলের পোস্টগুলো প্রথমে ঘুরে চলে আসলাম। এর পরবর্তী সময়ে চিন্তা করলাম যে কি পোস্ট তৈরি করা যায়। তখন অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।


এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং কিছুটা বৃষ্টির পাশাপাশি রোদও হচ্ছে৷ আবহাওয়া একবার গরম হয়ে যাচ্ছে আবার এই আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবেই গরম এবং ঠান্ডার ভিতরেই দিন চলছে। একইসাথে আমাদের এখানে বৃষ্টি হলে অনেক বেশি সময় বৃষ্টি হতে থাকে। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টি নেই বললে চলে। আবার কিছুক্ষণ পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এরকমভাবেই চলছে। তবে এরকম সুন্দর একটি পরিবেশের ভিতর বসে আমার অনু কবিতা গুলো তৈরি করে নিলাম। সবগুলো অনু কবিতা তৈরি করার পরে ঠিক করে নিয়ে পোস্টটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আমার অনু কবিতা গুলো আপনাদের ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতাগুলো দেখে আসা যাক।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

মৃত্যু অনিশ্চিত কখন ডাক দেয়,
তবুও যেন অহংকার উচ্চস্থানে যায়,
মনের মাঝে কেন এত হিংসা বিদ্বেষ,
যেতেই হবে পরপারে একাকী নিঃশেষ।


অনু কবিতা-২


সময় সব বুঝিয়ে দিবে হিসেবের গড়মিল,
যতই কর তাল বাহানা পাবে না অমিল,
এই জগতে পাবে হয়তো একটুখানি রেহাই,
পরজগতে করবে তুমি কিসের এত বড়াই।


অনু কবিতা-৩


হৃদয়ে আজ কেন এত ব্যথা,
কিসের এত টান এই পৃথিবীতে,
মায়া ছেড়ে থাকাটা বড় দায়,
এই পৃথিবী তো আর চিরস্থায়ী নয়,
কবে হবে সব ব্যথার অবসান,
জানিনা কবে চলে যায় এ প্রাণ।


অনু কবিতা-৪


পাখির কুহুটানে মিষ্টি ভোর হয়।
রোদের ঝলমলে সূর্যের হয় উদয়।
জীবিকার তাগিদের ছুটে চলে সবাই।
এভাবেই দেখতে দেখতে হবে সবার বিদায়।


অনু কবিতা-৫


আমি আজও হতে পারিনি কারো প্রিয়জন।
সময় অসময়ে হয়ে আছি প্রয়োজন।
রঙিন এই দুনিয়ায় চলছে কত আয়োজন।
স্বার্থ ছাড়া কেউ, হয়না কোথাও সংযোজন।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১৫.০৭.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

এই রোদ বৃষ্টির সময় টা শুনতে অনেক বেশি ভালো লাগতেছে। আমি তো অনেক বেশি পছন্দ করি এরকম ওয়েদার। এই ওয়েদারটাই আমি মনে করি সব থেকে বেশি বেস্ট। কারণ অনেক ভালো লাগতেছে এটা
আপনার লেখা সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি সব সময়। আজকে বেশ কয়েক রকমের টপিক নিয়ে এবং অনেক সুন্দর অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। আমার কাছে আপনার লেখা প্রথম এবং পঞ্চম নাম্বার কবিতা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার এই মন্তব্য খুবই সুন্দর হয়েছে৷ আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।

 2 years ago 

আসলে আমরা কেউ চিরস্থায়ী নই। আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি আপনার কবিতার লাইন গুলোর মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আজকেও অসাধারণ কিছু কবিতা লিখেছেন। এই অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার এই মন্তব্যটি৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি সবসময় চেষ্টা করার কারণে এখন অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অসম্ভব সুন্দর হয়। আপনার অনু কবিতাগুলো পড়লে সত্যি মনটা একেবারে জুড়িয়ে যায়। কারণ আপনি সবসময় অনেক সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন। আপনি আজকে আমাদের মাঝে পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। যেগুলো সবগুলোই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ৫ নাম্বার অনু কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মাঝেমধ্যে আপনার এই অনু কবিতা গুলো পড়া হয়। বরাবরের মতোই খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। বিশেষ করে ৪ নং অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই মন্তব্য পড়ে আমার অনেক ভালো লেগেছে৷ বিশেষ করে আপনার চার নম্বর অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। তবে ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে অন্যরকম ভালো লাগে। চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ এরকম সুন্দর একটি মতামত আমার এই পোস্টে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে অনু কবিতায় শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো পড়তে আমার সব সময় ভালো লাগে আসলে এই ধরনের কবিতা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে ,কবিতার প্রতিটা ভাষা আমার কাছে অনেক ভালো লেগেছে, প্রতিটা লাইন অনেক ছন্দ দিয়ে লিখেছেন আপনি। বিশেষ করে , পাখির কুহু টানে মিষ্টি ভোর হয়,
রোদের ঝলমলে সূর্যের উদয় হয়। এই লাইনগুলো আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সবসময়ের মন্তব্য অনেক সুন্দর হয়ে থাকে। আজকের এই মন্তব্যও অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

আমি জানি ভাই আপনার পরীক্ষা চলছে। পরীক্ষার মধ্যে থেকেও আপনি এত চমৎকার একটি অনু কবিতা লিখেছেন এটা যেন ভীষণ ভালো লাগলো। আর আপনার লেখা অনু কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38