"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


আজকে আমি আপনাদের মাঝে আবারও অনু কবিতা পোস্ট নিয়ে চলে আসলাম। কিছুদিন থেকে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা সকলেই জানি৷ এই আন্দোলন এর কারনে অনেক জায়গায় অনেক মানুষ মারা গিয়েছে। অনেকে আহত হয়েছে। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এই কথা শুনে যে আমাদের ভাইদের উপর নির্যাতন করছে। দেশের ছাত্রদের উপর নির্যাতন এর চেয়ে খারাপ কিছু নেই বললেই চলে। তার থেকেও বেশি খারাপ লেগেছিল এই বিষয়টি শুনে যখন আমাদের বোনদেরকেও তারা ছাড় দেয় নি৷ এদের মতো এত নির্মম মন মানসিকতার মানুষ এখনো এই বাংলাদেশে রয়েছে যা সকলের কাছেই অনেক লজ্জাজনক। শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার মতো অপরাধ অনেক বড় অপরাধ বলে আমি মনে করি। কারণ ভবিষ্যৎ তাদের হাতেই গড়বে। এখন যদি তাদেরকেই এভাবে নির্যাতন করা হয় তা থেকে খারাপ আর কিছুই হতে পারে না।


যাইহোক বাংলাদেশের নেটওয়ার্ক ব্যাবস্থার কথা আমরা সকলেই জানি৷ কিছু করতে পারুক আর না পারুক খবর যাতে করে পাচার না হয় তার জন্য নেটওয়ার্ক বন্ধ করার ক্ষেত্রে তারা এক ধাপ এগিয়ে রয়েছে৷ কিছুদিন ধরে সব ধরনের নেটওয়ার্ক একেবারে বন্ধ থাকার কারনে কোনো প্রকার কাজ করতে পারিনি৷ খবরও দেখিনি৷ তবে পোস্ট তৈরি করে রেখেছিলাম৷ যখনই নেটওয়ার্ক চালু হবে তখনই পোস্ট করব ভেবেছিলাম৷ তাই আজকে অনু কবিতা তৈরি করার জন্য বসে পড়লাম৷ যতই মনোযোগ দেওয়ার চেষ্টা করি ততই দেশের কথা মনে পড়ে। যাইহোক অনেক সময় নিয়ে অনু কবিতা তৈরি করে নিলাম। সবকিছু ঠিক করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

বিধাতার এক অপরূপ মায়া তুমি।
তুমি আমার একান্ত মনের মানুষ।
তোমার মাঝে খুঁজে পাই সুখ।
দুঃখ কষ্ট ভুলে যাই, দেখলে তোমার মুখ।


অনু কবিতা-২


মনের মাধুরি মিশিয়ে বেসেছি তোমায় ভালো।
এ জীবনে তুমি আমার পূর্নিমার আলো।
যত দেখি তোমায় শুধু লাগে যে ভালো।
মন প্রাণ উজাড় করে ভালবাসি চলো।


অনু কবিতা-৩


তুমি আমার আকাশ ছোঁয়া কল্পনা।
তুমি আমার হৃদ মাজারের ভালোবাসা।
তোমার তরে যতসব আশা।
কিভাবে বলি তোমায় বোঝানোর নেই ভাষা।


অনু কবিতা-৪


তুমি আমার আধার রাতের আলো।
যতই দেখি লাগে শুধু ভালো।
তুমি আমার কাক ডাকা ভোরের কুয়াশা।
তোমার তরে আমার শত কোটি প্রত্যাশা।


অনু কবিতা-৫


ভালোবাসি তোমায় হৃদয়ের গভীর থেকে।
ভালোবাসা হয় না ধন দৌলত দেখে।
হৃদয়ের মাঝে রেখেছি তোমায় করে অনন্য।
তুমিহীন আমি যেন একেবারেই শূন্য।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৮.০৭.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

আসলে স্টুডেন্টদের উপর নির্যাতন করার থেকে আর বেশি খারাপ কি হতে পারে। এসব কিছু ভাবতেই অনেক বেশি খারাপ লাগে। আর এটা তো সব সময় হয় কোনো কিছু হলেই নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেশের পরিস্থিতিটা সত্যি অনেক খারাপ। শেষমেষ কি হবে এটাই জানা নেই কারো। যাইহোক আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে আজকের এই অনু কবিতা লিখেছেন। অনু কবিতার প্রত্যেকটা লাইন অনেক দারুন ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।

 2 years ago 

গত হয়ে যাওয়া দিন গুলো নিয়ে কিছুই আর বলার নেই।আপনি তবুও পোস্ট কিছু তৈরি করতে পেরেছিলেন। আমি তাও পারিনি।যাই হোক আপনার আজকের অনুকবিতা গুলো পড়ে ভালোবাসার অনুভূতি পেলাম।ভালোবাসার মানুটিকে নিয়ে মনের অনুভূতি মিশিয়ে কবিতা গুলো লিখেছেন।ভালো লেগেছে আমার কাছে।মনের অনুভূতি গুলো কবিতায় প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি খুব সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগে। আজকের কবিতা গুলো অসাধারণ ছিল।

 2 years ago 

ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আজ আপনি খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38