রেসিপি পোস্ট :- মজাদার ঝালমুড়ি মাখানো

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


20230922_193526.jpg

সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।



কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আমি আপনাদের সকলের সাথে আমার একটি রেসিপি পোস্ট শেয়ার করতে এলাম। আমার বাংলা ব্লগের কল্যাণে আমি অনেক কিছু নিজে নিজেই করেছি। আর সব সময় চেষ্টা করি নিজের কাজগুলোকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার।সেই হিসেবে আজ আমি একটা রেসিপি নিয়ে এলাম।যদিও আমি রান্না পারিনা, তবে আম্মু যখন রান্না করে তখন দেখি আর শেখার চেষ্টা করি।আর এই রেসিপিটা দেখলাম একদম সহজ।অল্প কিছু উপকরণে এই রেসিপি তৈরি করা যায়।একদম সহজ একটা রেসিপি, যে কেউই তৈরি করতে পারবে। যাইহোক,আমার আজকের এই রেসিপিটি দেখে আসুন,আশা করছি ভালো লাগবে।

উপকরণসমূহ

উপকরণ
পরিমাণ
গাজরঅর্ধেক
মরিচ১ টি
পেঁয়াজ২ টি
লবনপরিমাণ মতো
চানাচুর১ প্যাকেট
মুড়িপরিমাণ মতো
তেলপরিমাণ মতো

ধাপ -১

20230924_223357.jpg

প্রথমে পিঁয়াজ, গাজর, মরিচ ও ছুরি নিয়ে নিলাম তারপর এগুলোকে কেঁটে নিলাম।

ধাপ-২

20230924_223447.jpg

এবার সবকিছুকে আরো ভালোভাবে কেঁটে নিলাম।

ধাপ-৩

20230924_223742.jpg

এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণমতো লবন ও তেল দিয়ে আবার মিশিয়ে নিলাম।

ধাপ -৪

20230924_223838.jpg

এবার এর মধ্যে চানাচুর ডেলে দিলাম।

ধাপ-৫

20230924_224611.jpg

এবার এখানে মুড়ি দিয়ে দিলাম। তারপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম।

পরিবেশন

20230922_193529.jpg

20230922_193526.jpg

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি
মডেলএ ১৩
ক্যাপচার@bijoy1
অবস্থাননিজ বাড়ি

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বৃষ্টির দিনে বা বিকেল বেলা ঝাল মুড়ি খাওয়ার মজাই আলাদা। ঝাল মুড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। তবে সাথে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আপনার ঝাল মুড়ি মাখা দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবকিছু খেয়ে শেষ হয়ে যাওয়ার পর মনে আসলো যে ধনেপাতা দেওয়া হয়নি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার প্রতিদিনের সাপোর্ট পেয়ে আমি অনেক বেশি পরিমাণে খুশি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এভাবে সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

মজাদার ঝালমুড়ি মাখানোর রেসিপি দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে নিতে ভাইয়া। অনেক সুন্দর ভাবে আপনি ঝাল মুড়ি মাখিয়েছেন । ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ।

 3 years ago 

এরকম ভাবে মুড়ি মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। মুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার। তার সাথে এরকম গাজর, চানাচুর, মরিচ,পেয়াজ দিয়ে মুড়ি মাখলে খেতে খুবই মজাদার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এই মন্তব্যটি পড়ে আমার খুবই ভালো লাগলো। একইসাথে আপনিও মুড়ি খেতে পছন্দ করেন শুনে খুবই খুশি হলাম।

 3 years ago 

সন্ধ্যা বেলার টিফিন হিসেবে খুবই মজাদার একটি রেসিপি এটি। আমার কাছে ঝালমুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে। আপনি নিজে রান্না করতে না পারলেও, আপনার আম্মুর কাছ থেকে শিখে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সন্ধ্যা বেলায় সকলেরই এরকম কিছু খাবার খেতে ইচ্ছে করে। তাই একটু বানানোর চেষ্টা করলাম।

 3 years ago 

বৃষ্টির দিনের অসাধারণ একটি রেসিপি ঝাল মুড়ি। কারণ বৃষ্টির দিন এলে ঝালমুড়ি খেতে কান্না ভালো লাগে। আমি তো সেই অনেকদিন আগে থেকেই এটা বেশি পছন্দ করে থাকি ভাইজান। আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ঝালমুড়ি মাখানো তৈরি করে দেখেছেন তাই আমার অনেক ভালো লেগেছে। আমার প্রিয় রেসিপি টা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠান্ডার মধ্যে একটু ঝাল খেলে এমনিতেই ঠান্ডা চলে যায়।

 3 years ago 

কিছু কিছু খাবার রয়েছে এসব খাবার গুলো দেখলে খেতে ইচ্ছে করে এর মধ্যে মুড়ি অন্যতম। বর্ষা আসলেই মুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। আপনি আজকে খুব চমৎকার ভাবে মুড়ি মাখিয়েছেন। মুড়ির মধ্যে গাজর এবং চানাচুর দিয়ে এর স্বাদ বেড়ে গেছে। এ ধরনের খাবারগুলো মুখরোচর খাবার যা খেতে সবাই পছন্দ করে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যটি পড়ে আমার খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ অসাধারণ ছিল আপনার ঝাল মুড়ি মাখার রেসিপিটা। মাঝে মধ্যে ঝাল মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে। ঠিক বলছেন খুব কম উপকরণ দিয়ে ঝাল মুড়ি তৈরি করা হয়। যার জন্য এত বেশি ঝামেলার করতে হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। অসাধারণ লেগেছে খেতে ইচ্ছে করতেছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন। ঘরে থাকা যেকোন জিনিস দিয়ে এরকম মুড়ি বানানো সম্ভব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38