"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


আজকে ভাবলাম কি পোস্ট তৈরি করা যায় তাই অনেকক্ষণ যাবৎ চিন্তা করার পরে ভাবলাম অনু কবিতা তৈরি করা যাক৷ তাই অনু কবিতা তৈরি করার জন্য বসে পড়লাম৷ অনু কবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করার পূর্ব মুহূর্তেই আমি আমাদের কমিউনিটির সকলের পোস্টগুলো দেখে আসলাম। সবাই খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট করেছেন। আসলে সকলের পোস্টগুলো যখন দেখি তখন অনেক অনুপ্রেরণা পাই৷ যখন তারা খুব সুন্দর কিছু পোস্ট আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন সেগুলো থেকে আমরা সকলে অনেক অনুপ্রাণিত হই৷ তাদের সকল পোস্টগুলো আমাদের ভালো লাগে৷ আমাদের পোস্টগুলোও হয়তো তাদের কাছে ভালো লাগে। তাই উনারা খুব সুন্দর কিছু মন্তব্য আমাদের পোস্ট এ শেয়ার করে থাকেন৷ আমরা সবাই চেষ্টা করি খুব সুন্দর মন্তব্য সবার পোস্টে শেয়ার করার।


তাই আজকে আমি সেরকম একটি পোস্ট তৈরি করার চেষ্টা করলাম এবং কিছু সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এখানে অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি৷ সবসময়ই আপনারা খুব সুন্দর কিছু মন্তব্য আমার সবগুলো পোস্টে শেয়ার করে থাকেন৷ আমি সেই থেকেই সব সময় অনুপ্রাণিত হই এবং আজকেও আপনাদের সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হওয়ার পরে আমি আজকে এই পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ অনু কবিতা আমি লিখে নেওয়ার পরে এর সব কিছু ঠিক করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতা গুলো দেখে আসা যাক।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

আজ বাকরুদ্ধ আমি, নির্বাক শ্রোতা হয়ে রই,
আপন পর কেউ নেই আজ এই পাশে মোর,
স্বার্থ নিয়ে চলছে সবাই নিজের মত করে,
স্বার্থহীন এক আমি মানবতায় বিভোর।


অনু কবিতা-২


চাঁদটা যেন আজ বেশি আলোকিত,
আমাদের দুজনকে পাশাপাশি দেখে,
তারাগুলোও যেন ঝিকিমিকি করছে,
আমাদের ভালোবাসায় সঙ্গ দিতে।


অনু কবিতা-৩


সফলতা এ যেন এক মরীচিকা।
যতই তাকে ধরতে চাই, ততই যেন দূরে পালায়।
তবু কি জীবন থেমে আছে?
বরং সবাই দৌড়াচ্ছে সফলতার পিছে।


অনু কবিতা-৪


ছোট্ট পৃথিবীতে নির্বাক শ্রোতা আমি।
সমাজের কোলাহলে নিস্তব্ধ আমি।
অচেনা মায়ার মোহ আমি।
আমার জীবনে তুমি সবচেয়ে দামি।


অনু কবিতা-৫


আমি আঁধারে লুকাই মনে ব্যাথা নিয়ে।
আমি অচেনা শহরের গলিতে হারাই অবহেলায়।
আমি কোন গন্তব্যের মেঠো পথের ধুলো।
কেন জানি আমি বড্ড এলোমেলো।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০২.০৯.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আজকের অনু কবিতা গুলো দারুণ হয়েছে ভাই। সব গুলো লাইন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর টপিক নিয়ে আপনি এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে পড়তে। আপনার লেখা পাঁচটা অনু কবিতাই খুব দারুন ছিল। ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে কবিতার লাইনগুলো লিখেছেন। এভাবে প্রতিদিন কবিতা লেখার জন্য যদি চেষ্টা করে যান, তাহলে আরো ভালো কবিতা লিখতে পারবেন ইনশাল্লাহ। আমার কাছে আপনার তিন নাম্বার অনু কবিতাটা খুব ভালো লেগেছে পড়তে।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ আপনার কাছে তিন নাম্বার অনু কবিতা ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লাগছে ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আপনি পাঁচটি খন্ডে বিভক্ত করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন ভাই সফলতা হচ্ছে মরীচিকার মত কারো ভাগ্যে সয় আবার কারো ভাগ্যে সয়না। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি।
ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার শেয়ার করা অনু কবিতা প্রায় সময় পড়া হয়। বরাবরই খুব সুন্দর কবিতা লিখেন আপনি। আজকেও তার ব্যতিক্রম নয়। বেশ ভালো লাগলো আপনার কবিতা গুলো পড়ে। বিশেষ করে তিন এবং চার নম্বর কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ এর মধ্যে তিন এবং চার নাম্বার অনু কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লাগছে।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে৷ ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থিত হলে আজকে। আজকের লেখা কবিতা গুলো ভিন্ন ধরনের ভালো লাগলো পড়ে। এই ধরনের কবিতা আমার পড়তে যেমন ভালো লাগে লিখতে আরো অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ সুন্দর কবিতাগুলো লিখে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য৷ আপনার কাছে আজকের লেখা অনু কবিতা গুলো ভালো লেগেছে শুনে আমার অনেক ভালো লাগছে।

 2 years ago 

আজকে আপনি ভিন্ন ভিন্ন মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মাঝে শেয়ার করা যায়। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। ভালো লাগলো আপনার অনু কবিতা পড়ে।

 2 years ago 

ধন্যবাদ এত সুন্দর ও গোছালো একটি মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36