"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png

সোর্স

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত সবাই সুন্দর সুন্দর কবিতা,অনুকবিতা লিখছে এবং তাদের কবিতা পড়ে আমিও অনুপ্রাণিত হলাম। আর বিশেষ করে আমার বাংলা ব্লগের এবিবি ফানের অনু কবিতা গুলো দেখে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম।

কারণ সেখানে খুব সুন্দর একটা অনু কবিতাকে কেন্দ্র করে,অসংখ্য ইউজার খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকে। সেই অনু কবিতা গুলো পড়ে পড়ে এখন নিজের মধ্যেও একটি ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করি। কারণ চেষ্টা করতে দোষের কিছু নেই। আর আমি আশা করি চেষ্টা করলে আমিও সবার মত ভাল কিছু অনু কবিতা বা কবিতা লিখতে পারবো।চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয়।যদিও একদিন এবিবি-ফানের অনুকবিতার আসরে ৪লাইনের ছোট একটা অনুকবিতা লিখেছিলাম, সেদিন মনে হয়েছিল আমিও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো।সেই ভাবনা থেকেই মূলত কবিতা লেখার ইচ্ছা হলো।

তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিন্তু প্রায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা লেখে।বড় দাদার অনুকবিতা,কবিতা ,ছোট দাদার কবিতা সাথে হাফিজ ভাইয়ার কবিতাগুলোও আমার খুব ভালো লাগে।তাদের কবিতা পড়ে কিছুটা সাহস পেয়েছি। আর সেই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমার নিজের স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।অনু কবিতা শেয়ার করার পূর্বেই বলে নিচ্ছি হয়তো অগোছালো বা কিছুটা বেমিল হতে পারে। আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

শীত মানে কুয়াশাঘন এক ভোর,
শীত মানে ঘাসের উপর পড়ে থাকা শিশির,
শীত মানে সকাল বিকেল পিঠে খাওয়ার ধুম,
শীত মানে লেপ মুড়িয়ে দেব লম্বা ঘুম,
শীত মানে সরষে ফুলে ভরেছে মাঠ-ঘাট,
শীত মানে আঁধার সন্ধ্যা বসেছে কুয়াশার হাট।



অনু কবিতা-২
আকাশের নীলচে আভা জানান দেয়,
মেঘ উড়েছে হাওয়ার বেগে আপন মনে,
সূর্যের কিরণ ছড়িয়ে প্রভাত দেয়,
দিনের শুরু হয়েছে এবার গড়াবে রাত গহীনে।



অনু কবিতা-৩
আমি আছি তোমার হয়ে,থেকো তুমি আমার। ভালবেসে দুজনে হব দুজনার।
হাসিখুশি মিলে সব হবো একাকার।
ভালোবেসে গড়বো মোরা সখ্যতার পাহাড়।



অনু কবিতা-৪
আমি সর্বদা তোমার হয়ে থাকবো।
আমি তোমার তরে মরি,তোমার তরেই বাঁচবো।
আমি ক্লান্তহীন ভালবাসার এক পূজারী।
আমার মনে চলে ভালোবাসা পাওয়ার আহাজারি।



অনু কবিতা-৫
গন্তব্য যখন হয়ে যায় মরীচিকার মতো।
আশার প্রদীপ তখন নিভু নিভু করে।
সফলতা যেন ধীরে ধীরে হারিয়ে যায়
মন বলে তখন, বাঁচার নেই কোন উপায়।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক ভালোবাসা রইল আমাকে সবসময় সাপোর্ট করার জন্য৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করার জন্য৷

 3 years ago 

প্রতিটি কবিতা খুব অর্থবহ ছিল।অণু কবিতা খুব ভালো লাগে পড়তে। কারণ ছোট ছোট কবিতার মধ্যেই অন্ত মিল থাকে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার পাঁচটি অণু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মুল্যবান মন্তব্য পড়ে আমার অনেক ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমাদের এই কমিউনিটিতে সবাই খুব চমৎকার কবিতা লিখে থাকেন। এ ধারাবাহিকতা আপনি খুবই চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার মধ্যে অনু কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। বেশ ভালো রেখেছেন আমাদের মাঝে উপস্থিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য তুলে ধরার জন্য৷

 3 years ago 

অণু কবিতাগুলো পড়তে বেশ ভালোই লাগে।আপনি চমৎকার কয়েকটি অণু কবিতা লিখেছেন।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷ আপনার মন্তব্য পড়ে আমি অনেক খুশি হলাম ৷

 3 years ago 

আসলে মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারবে। আর এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করার কারণেই তো এখন কবিতা লিখতে পারতেছেন। চেষ্টা করার কারণে আপনি আমাদের মাঝে প্রতিনিয়ত অনু কবিতা লিখে শেয়ার করেন। আপনার লেখা অনু কবিতা গুলো আমি সবসময়ই পড়ার চেষ্টা করি। আজকে আপনি আমাদের মাঝে পাঁচটি অনু কবিতা নিয়ে হাজির হয়েছেন। আপনার লেখা আজকের অনু কবিতাগুলো অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আপনার পরবর্তী অনু কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য৷ আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷

 3 years ago 

সব মানুষকে সব কাজে চেষ্টা করতে হবে। তবেই দেখা যাবে মানুষটা ওই কাজ খুব ভালোভাবেই করতে পারতেছে। আপনি একবার চেষ্টা করেছেন বলেই এখন কবিতা লিখেন। আর এভাবে যদি সব সময় চেষ্টা করে যান, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাছ থেকে আরো দারুন দারুন কবিতা পাবো। ভিন্ন ভিন্ন টপিক থেকে আজকে আপনি পাঁচটা অনু কবিতা লিখেছেন। আমার কাছে সবগুলো অনু কবিতা অসম্ভব ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এটি ঠিক ছোট দাদা এবং হাফিজউল্লা ভাইয়ের অণু কবিতাগুলো পড়ে সবাই মোটামুটি উৎসাহিত হয় আপনার মত। তবে সত্যি বলতে আপনার অনু কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি কয়টি অংশ কবিতা লিখেছেন আপনার অন্য কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে বেশ ভালোই লাগে। করতে লাইনে ছন্দ গুলো খুবই অসাধারণ ছিলো।ধন্যবাদ সুন্দর কিছু কবিতা মাঝে মাঝে উপহার দেয়ার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ জানাই আপনাকে এরকম সুন্দর একটি মন্তব্য তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39