"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png

সোর্স

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত সবাই সুন্দর সুন্দর কবিতা,অনুকবিতা লিখছে এবং তাদের কবিতা পড়ে আমিও অনুপ্রাণিত হলাম। আর বিশেষ করে আমার বাংলা ব্লগের এবিবি ফানের অনু কবিতা গুলো দেখে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম।

কারণ সেখানে খুব সুন্দর একটা অনু কবিতাকে কেন্দ্র করে,অসংখ্য ইউজার খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকে। সেই অনু কবিতা গুলো পড়ে পড়ে এখন নিজের মধ্যেও একটি ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করি। কারণ চেষ্টা করতে দোষের কিছু নেই। আর আমি আশা করি চেষ্টা করলে আমিও সবার মত ভাল কিছু অনু কবিতা বা কবিতা লিখতে পারবো।চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয়।যদিও একদিন এবিবি-ফানের অনুকবিতার আসরে ৪লাইনের ছোট একটা অনুকবিতা লিখেছিলাম, সেদিন মনে হয়েছিল আমিও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো।সেই ভাবনা থেকেই মূলত কবিতা লেখার ইচ্ছা হলো।

তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিন্তু প্রায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা লেখে।বড় দাদার অনুকবিতা,কবিতা ,ছোট দাদার কবিতা সাথে হাফিজ ভাইয়ার কবিতাগুলোও আমার খুব ভালো লাগে।তাদের কবিতা পড়ে কিছুটা সাহস পেয়েছি। আর সেই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমার নিজের স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।অনু কবিতা শেয়ার করার পূর্বেই বলে নিচ্ছি হয়তো অগোছালো বা কিছুটা বেমিল হতে পারে। আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি :@bijoy1

PNG.png


অনু কবিতা-১

সৃষ্টির শ্রেষ্ঠ,জীব হলাম মোরা।
কাজ মোদের মানুষের উপকার করা।
পৃথিবীতে আছে যত অমানুষেরা।
সবার উচিত তাদের উৎখাত করা।



অনু কবিতা-২
মন আমার যাকে খুঁজে সে শুধু তুমি।
বিধাতার দেয়া এক উপহার সে ও যে তুমি।
তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচা বড় দায়।
তোমাতে বিলীন হয়ে থাকতে আমি চাই।



অনু কবিতা-৩
তুমি আছো আলো আছে,আছে রঙিন দুনিয়া।
তুমিহীন নেই কিছু,নিতে পারিনা মানিয়া।
আমার যত প্রয়োজন আছে,সবই তুমি জুড়ে।
তোমার জন্য আজও আমার,মনটা যে পুড়ে।



অনু কবিতা-৪
নিস্তব্ধ পৃথিবীতে এক মুঠো সুখ তুমি।
তুমি আমার প্রিয় একজন তুমি অনেক দামি।
নির্জনে নিরালায় খুঁজে যাই তোমার অস্তিত্ব।
মনের মাঝে শুধু তুমি, তুমিই আমার আমিত্ব।


অনু কবিতা-৫

অনুভবের মাঝেই খুঁজে যাই তোমায়,
তোমায় দেখলেই আমি অজানায় হারাই,
চাঁদেরকণা ভেবে চাঁদকে দেখি বারবার,
পাবো কি তোমাকে এই চাঁদের সীমানায়?

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

Abb-PNG.png

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার এই মুল্যবান সাপোর্ট পেতে আমি অনেক বেশি পরিমানে ভালোবাসি। আর এই সাপোর্ট আমার খুবই ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সবসময়ের মতো আজকের আপনার এই মুল্যবান সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি৷ এই সাপোর্ট আমার জন্য একটা অনুপ্রেরণা।

 3 years ago (edited)

কমিউনিটিতে আজ কাল দেখছি সবাই অনু কবিতা শেয়ার করছে। আমারও মাঝে মাঝে মনে চায় কিছু অনু কবিতা লিখি। তবে অনু কবিতা হল অনুভূতির বিষয়। ভিতরে অনুভূতি কাজ না করলে শুধু শুধু কবিতা লেখা যায় না। তবে আপনার অনু কবিতা কিন্তু দারুন ছিল।

 3 years ago 

হুম৷ একটু চেষ্টা করলেই আপনিও অনু কবিতা লিখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷

 3 years ago 

ভাই আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে বেশ ভালো লাগলো। আমি অনু কবিতা পড়তে লিখতে দুটোই অনেক বেশি পছন্দ করি। অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একগুচ্ছ অনু কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে একবার চেষ্টা করলেই আমরা পরবর্তীতে সফল হই।
আমরা অনেকেই ভয়ে কোন কাজ করতে যাই না। কিন্তু চেষ্টা করলে খুব সহজেই তৈরি করতে পারি। আপনার রচিত অনু কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। নিশ্চয়ই পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কবিতা দেখতে পাবো।

 3 years ago 

অবশ্যই। পরবর্তীতেও আরো অনু কবিতা দেখতে পারবেন। আপনার এই অনুপ্রেরণামুলক মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। কিন্তু এই কবিতা কখনো লেখা হয়নি। আপনি আজ খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার অনু কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। এই প্লাটফর্মে প্রায় ব্লগারদের অনু কবিতা শেয়ার করতে দেখা যায় আর তাদের সবার কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। এই মন্তব্য পড়ে আমি অনেক অনুপ্রাণিত।

 3 years ago 

আসলে এই কমিউনিটিতে অনেকেই রয়েছেন যারা অনেক সুন্দর সুন্দর কবিতা এবং অনু কবিতা লিখে থাকেন। তবে আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে সুন্দর লাগলো। বিশেষ করে দুই নাম্বার অনু কবিতা এবং পাঁচ নম্বর অনু কবিতা টা অনেক বেশি ভালো লাগার মত ছিল। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

শুনে খুব ভালো লাগলো। আমার পাঁচ নম্বর অনু কবিতা আপনার পছন্দ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39