গল্প:- এক বৃদ্ধ খারাপ লোক (পর্ব-০৪)

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


pexels-plato-terentev-6166322.jpg

Source

সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।



কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি গল্প নিয়ে চলে আসলাম৷ আজকে আমি এই গল্পের পরবর্তী পর্ব শেয়ার করব৷ আশা করি এই পর্ব আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে৷ গত পর্বগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে৷ তাই এর পরবর্তী পর্ব আমি আজকে নিয়ে আসলাম।

গত পর্বে আমি বলেছিলাম ওই ব্যক্তি যে জায়গা জমি নিয়ে খারাপ কাজ করতে এবং সেই কাজগুলোর কারণে সে এতটাই খারাপের দিকে চলে যেতে থাকে যে সে আরো বেশি পরিমাণে এই কাজগুলো করতে থাকে৷ তখন সে নতুন নতুন জায়গা-জমি সুন্দর সুন্দর কথাবার্তা বলে খুবই অল্প দামে কিনে নিত এবং পরবর্তীতে তার দ্বিগুণ অথবা তিনগুণ দামে অন্যদের কাছে বিক্রি করে দিত।

এরকমভাবে একদিন জায়গা বিক্রি করতে করতে সে অনেক টাকা জমিয়ে ফেলে এবং অল্প কিছু মূল্যের জায়গা সে তার দ্বিগুন অথবা তিনগুণ দামে বিক্রি করে ফেলত। একই সাথে সে মানুষকে যখন ঠকিয়ে বিভিন্ন জায়গা বিক্রি করে দিত তখন সে তার খুব সুন্দর একটি জায়গা দেখিয়ে পাঁচ ছয় গুণ বেশি দাম চেয়ে বসে এবং পরবর্তীতে তাকে খারাপ জায়গাটি দিয়ে দেয়। এরকম একদিন এক ঘটনা ঘটেছিল, তার এই প্রতারণা একজন ব্যাক্তি ধরে ফেলেছিলেন।

সে ব্যক্তি খুবই চালাক এবং চতুর ছিল। তাই সেই ব্যক্তি তার এই প্রতারণা ধরে ফেলে এবং তখন সে ভালোভাবে তার দলিল কাগজপত্র দেখছিল। তখন সে দেখতে পারে যে তাকে খারাপ জায়গা দিয়ে দেওয়া হচ্ছে৷ তাকে যে জায়গাটি দেখানো হয়েছে সেই জায়গার কোন অংশই তাকে দেওয়া হচ্ছে না৷ তখন সে খুবই বুদ্ধিমত্তার সাথে খারাপ ব্যক্তির মোকাবেলা করতে থাকে।

ওই ব্যক্তি প্রথমে দলিল গুলো দেখে এবং পরে যারা দলিল ভালোভাবে বুঝে তাদেরকেও দেখায়৷ যখন উকিলেরা বলে যে তার জায়গাটি খারাপ জায়গা দিয়ে দিচ্ছে তখন সে বুদ্ধিমত্তার কাজে লাগায় সে ব্যক্তি প্রথমে তাকে অনেক বড় একটি এমাউন্টের টাকা অফার করে৷ তখন বৃদ্ধ ব্যক্তিটিও রাজি হয়ে যায়৷ সে তো ভেবেছিল সে অনেক লাভ করে ফেলতে পারবে।

তবে ঐ ব্যক্তি যখন এই জায়গাটি কিনতে আসে তখন সে তাকে যে জায়গাটি দেখানো হয়েছিল সে সেই জায়গাটি অনেক পছন্দ করে এবং পছন্দ করা এই জায়গাটির দাম একটু কম বলে ছিল। যখন এই পছন্দ করার জায়গাটি দিতে রাজি হয় না। পরে দাম বাড়ানোর পরে সে রাজি হয় ।

এরপর যেদিন ওই লোকের টাকা দেওয়ার কথা সেদিন ঐ ব্যক্তি খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং যখন তিনি এই জায়গাটি কিনে নিলেন তার সাথে সাথেই খুবই বড় বড় মানের কিছু উকিল চলে আসলো। একইসাথে তাদের সাথে পুলিশও চলে আসলো। যখন ওই ব্যক্তি তাকে এই দলিলটি দিল তখন ওই ভুয়া দলিলটি পুলিশ নিয়ে নিল এবং বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায়। একই সাথে ঐ ব্যক্তির টাকা বেঁচে যায়।

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার মূল্যবান সাপোর্ট পেয়ে আমি সবসময় অনেক খুশি থাকি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সব সময় আপনার মূল্যবান সাপোর্ট পেয়ে আমি অনেক আনন্দিত

 3 years ago 

আমাদের সমাজে কিছু কূটনীতিবিদ এর মত কিছু খারাপ বৃদ্ধ লোকও রয়েছে। যাইহোক ওই ব্যক্তিটি তার বুদ্ধিমতার কারণেই উকিল এবং পুলিশ আগে থেকেই সেট করে রেখেছিল। অবশেষে নকল দলিল এবং ওই বৃদ্ধাকে পুলিশ নিয়ে গেল। যাই হোক আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে সেটা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ তোমাকে সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোস্ট ভালোভাবে পড়ার জন্য৷ এবং এর পরবর্তী পর্বগুলোর জন্য আগ্রহ প্রকাশ করার জন্য।

 3 years ago 

আগের পর্বে পড়েছিলাম বৃদ্ধ লোকটি যুবক বয়সে বিভিন্ন মানুষকে ঠকিয়েছে।ভালো জায়গা দেখিয়ে খারাপ জায়গা দিত, যেটা এক ধরনের দালালি ব্যবসা।যেহেতু বৃদ্ধ লোকটির অপকর্মের জন্য পুলিশ ধরে নিয়ে চলে যায় সেহেতু এই গল্পটি মনে হয় শেষ।লোকটি তার খারাপ কাজের শাস্তি পেয়েছে।যাইহোক সুন্দর লিখেছেন, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই গল্পের আরো কিছু পর্ব রয়েছে। আশা করি এর পরবর্তী পর্বগুলো আরো ভালো লাগবে আপনার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38