"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আজকে কি পোস্ট তৈরি করা যায়৷ তাই ভাবলাম যে ভ্রমণের পোস্ট তৈরি করবো৷ তবে ভ্রমণের পোস্ট প্রস্তুত করার তখন তেমন একটা আগ্রহ হয়নি। তাই ভাবলাম অনু কবিতা শেয়ার করার। অনু কবিতা শেয়ার করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম৷ আজকে যেহেতু প্রাইভেট ছিলনা তাই একটু দেরিতে ঘুম থেকে ওঠা হলো৷ তাই পোস্ট তৈরি করতে একটু দেরি হয়ে গিয়েছে। তবে আরো একটি কারণ রয়েছে যে গতকাল অনেক বৃষ্টি হয়েছিল এবং এর ফলে রাতে ঠান্ডা ছিল৷ তাই অনেক ভালো লেগেছে এবং খুব ভালোভাবেই সারা রাত কাটলো এবং খুব সুন্দর ঘুম হলো৷ এরপর বসে পড়লাম অনু কবিতা লেখার জন্য।


যখনই অনু কবিতাগুলো লেখা শুরু করলাম তখন বাইরের পরিবেশ একেবারে ঠান্ডা ছিল৷ ঠিকমতো রোদ উঠেনি৷ তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি যে এখনো সকাল হয়নি এমন মনে হচ্ছে। তবে তখন অনেকটাই সকাল হয়ে গিয়েছিল। তবে বাইরে আবহাওয়া দেখে কেউ বুঝতেই পারবে না যে এখন সকাল হয়েছে। ভাববে যে এখনো ভোর৷ তারপরেও শুরু করে দিলাম৷ যখন একটির পর একটি অনু কবিতা লেখার পরে সবগুলো অনু কবিতা ঠিক করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

প্রেম তুমি সহসা কেন কাঁদাও,
তোমার তরে যত আবেগ জড়িত।
তুমি স্বপ্নের শহরে রঙিন দিন,
তোমাতে আমি হই অমলিন।


অনু কবিতা-২


জীবনের সীমারেখা খুব সীমিত।
যেকোনো সময় হতে পারে ইতি।
তবু আশারা চলছে নিজস্ব গতিতে।
কবে হবে জীবনের শেষ তা রয়ে যায় সবার অজানা।


অনু কবিতা-৩


আমার এক টুকরে চাঁদ তুমি।
তুমি আমার মনের কোণের বাসনা।
তোমার তরে আমার আছে সব চাওয়া।
তুমি আমার মনের একমাত্র পাওয়া।


অনু কবিতা-৪


অজানা-অচেনা শহরের অলিগলি,
কত শত স্বপ্নের হয় বলি।
আকাশ কুসুম কল্পনার আজ,
মাথায় পড়ে বিশাল বাঁজ।


অনু কবিতা-৫


তুমি ছাড়া জীবন আমার যায় রসাতলে।
তুমি কাছে এলে আমি খুঁজে পাই শীতলতা।
আবার কাছে পেলে তোমায় আমি ফিরে পাই কোমলতা।
শুধু দূরে গেলে শুরু হয় মরুঝড়,আর বিষন্নতা।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১২.০৫.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আমার কাছে ভালো লাগেনি, খুব বেশী ছন্দ কিংবা অর্থের যথার্থতা খুঁজে পাইনি আমি অনুকবিতাগুলোতে। আরো একটু বেশী যত্নশীল এবং মনোযোগী হওয়ার পরামর্শ দেয়া হলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া৷ আমাকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য।

এখন থেকে আমি যত্নশীল ও মনোযোগী হয়ে অনু কবিতাগুলো লিখবো।

 2 years ago 

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন যেগুলো আমি প্রায় সময় পড়ে থাকি। আপনার আজকের লেখা অনু কবিতা গুলো ও আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে সবগুলো কবিতা আপনি লিখেছেন। বৃষ্টির সময় টা সত্যি ভালো যাচ্ছে এখন। এখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যাইহোক আপনার লেখা এরকম সুন্দর সুন্দর অনু কবিতা আশা করছি আমরা সব সময় পড়ার সুযোগ পাবো।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি প্রেম নিয়ে বেশ কয়েকটি অনুকবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। তবে আপনার লেখা প্রথম অনুকবিতা টি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আসলেই প্রেমের মধ্যে আবেগ জড়িত হলেই প্রেম কাঁদায়।

 2 years ago 

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার পাঁচটি অণু কবিতা শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা কবিতায়ই অসাধারণ। সাবলীল ভাষা পড়েও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি কিছু অনু কবিতা ভালোভাবে ফুটিয়ে তোলার৷ আপনাদের কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা পোস্ট ছিল একগুচ্ছ অনু কবিতা। আসলে ভাইয়া বিশেষ করে সকাল বেলার আবহাওয়াটা দারুন হয়ে থাকে আর কয়েকটা দিন মনে হয় যেন সকাল হয়নি কিন্তু এদিকে ঘড়িতে অনেকটা বেজে যায়। যাই হোক যখন কবিতা লিখতে বসলেন তখন জানালা খুলে ঠান্ডা বাতাসে হয়তো শীতল হয়ে আপনি বেশ ভালোভাবে কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো দারুন ছিল। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট ফুটিয়ে তোলার৷ আপনাদের কাছে ভালো লাগে এটাই আমার কাছে অনেক।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা অবিরাম আপনার প্রতি আমাকে সবসময় সাপোর্ট করার জন্য।

 2 years ago (edited)

স্বরচিত অনু কবিতা পড়ে খুবি ভাল লেগেছে। ছন্দে সুন্দর ভাবে মিল ছিলো আপনার কবিতা গুলো।তাই পড়ে বেশি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি অনু কবিতাগুলো খুব ভালোভাবে লেখার৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

ঠান্ডা পরিবেশে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ হয়েছে। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালই লাগে। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতাগুলো লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে৷ আমার অনু কবিতা আপনার পছন্দ হয়েছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালই লাগলো। অনু কবিতা ছোট হলেও অনুভূতি দিয়ে লিখলে পড়তে বেশ ভালোই লাগে। তবে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখতে পারেন। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। এ ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39