📸 শখের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।



📸১নং ফটোগ্রাফি📸


20240319_124022.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

প্রথমে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হল একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। তবে এই গোলাপ ফুল একেবারে ভিন্ন ধরনের৷ এই গোলাপ ফুল সাধারণত সব সময় দেখা যায় না৷ আমিও মাঝেমধ্যে হঠাৎ করে এই গোলাপ ফুলগুলো দেখে থাকি । যখন এই গোলাপ ফুল আমি দেখি তখন এই গোলাপ ফুল এর প্রতি ভালোবাসা আমার অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তাই এই গোলাপ ফুলটির ফটোগ্রাফি আমি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সে পাপড়িগুলোর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ একসাথে দেখতে পাওয়া যায়। এই অনেকগুলো রঙের সংমিশ্রণ একসাথে এই ফুলের মধ্যে অবস্থান করার কারণে এই ফুলকে দূর থেকেও মনোমুগ্ধকর দেখা যায়৷ এই ফুল যখন এখানে অবস্থান করছিল তখন এই ফুলকে অনেকটাই বড় আকৃতির হয়ে এখানে দেখা যাচ্ছিল। যার ফলে এটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল৷



📸২নং ফটোগ্রাফি📸


20240319_121658.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ তবে এই নয়নতারা ফুল একদম ভিন্ন ধরনের৷ কারণ সাধারণত নয়নতারা ফুলগুলো গোলাপি রঙের হয়ে থাকে। তবে এই ফুলটি একেবারেই সাদা রঙের৷ এই পাপড়িগুলোর মধ্যে সাদা রঙ খুবই ভালোভাবে প্রকাশ পাচ্ছিল৷ একইসাথে সাদা রঙের মধ্যবর্তী স্থানে কিছুটা ছোট হয়ে গোলাকৃতির লাল রং দেখা যাচ্ছিল৷ যা দূর থেকেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ আমি যখন কাছ থেকে এই ফুলটি দেখতে পাই তখন সাদা এবং লাল রঙের সংমিশ্রণ এর কারণে এই ফুলটির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই৷



📸৩নং ফটোগ্রাফি📸


20240319_121506.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার একটি হলুদ রঙের ফুল এর ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটির নাম আমার ঠিকমতো জানা নেই৷ তবে এই ফুলটি অনেক সুন্দর এবং ছোট হওয়ার কারণে এই ফুলটিকে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছিল৷ যখন এই ফুল এখানে অবস্থান করছিল তখন এটিকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ আমি যখন এই ফুলটিকে দেখতে পাই তখন খুবই সুন্দরভাবে ফুলটি এখানে দেখা যাচ্ছিল৷ একইসাথে ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে অনেকগুলোই সুন্দর সুন্দর কিছু পাপড়ির অবস্থান এবং এর চারপাশের পরিবেশের কারণে এটিকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ খুব সুন্দর একটি পরিবেশে তৈরি করে রেখেছিল৷



📸৪নং ফটোগ্রাফি📸


20240319_121418.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটা কিছুটা জবা ফুলের মতোই দেখতে৷ তবে এটি আসলে জবা ফুল নয়। এই ফুলটি যখন এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এর যে পাপড়িগুলো ছিল তা খুবই সুন্দরভাবে অবস্থান করছিল৷ এর রঙের মধ্যেও কিছুটা ভিন্নতা দেখা যায়৷ এই ফুলের পাপড়িগুলোর মধ্যবর্তী স্থানটা জবা ফুলের মতো একটি দন্ড বের হয়েছিল। যখন এই ফুলটি এখানে ফুটন্ত অবস্থায় ছিল এটি কিছুটা নিচের দিকে ঝুঁকে ছিল। তবে এটি যখন আর একটু বড় হয়ে যাবে এবং যখন এটি আরো সুন্দরভাবে এর সৌন্দর্য প্রকাশ করতে থাকবে৷ তখন এই সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকবে না৷



📸৫নং ফটোগ্রাফি📸


20240205_171835.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুল আসলে অনেক সুন্দর হয়ে থাকে৷ আমরা সকলে এই ফুলের সৌন্দর্য দেখে সবসময় মুগ্ধ হই৷ আমিও যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন অনেকটা মুগ্ধ হয়ে যাই৷ কারণ এই ফুলের মধ্যে যেরকম সৌন্দর্য লুকিয়ে থাকে তা আর কোথাও লুকিয়ে থাকে না৷ কসমস ফুল হলে তো আর কোন কথাই নেই৷ এর সৌন্দর্যের কথা তো আর কি বলব৷ যখন এই ফুলটি এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এটি অনেকটাই বড় আকৃতির হয়ে এখানে অবস্থান করছিল৷ এর রঙের ভিন্নতার কারণে এদিকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল।



📸৬নং ফটোগ্রাফি📸


20240124_121303.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

আবার আমাদের সকলের পরিচিত একটি ফুল শেয়ার করলাম৷ এই ফুলটি অনেকটাই ছোট ৷ এই ফুলগুলো দেখার সৌভাগ্য সবার হয় না৷ আমি যখন এই ফুলটি এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ এই ফুলটি দেখে হয়তো আপনারা অনেকেই চিনে গিয়েছেন৷ আসলে এই ফুলগুলো এতটাই ছোট হয় যে এর সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না৷ এর অনেকগুলো রঙের সংমিশ্রণ থাকে৷ এর সাদা রঙ আরও অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকে আমি যে রঙের ফুল শেয়ার করলাম সেটিও কিন্তু কোন অংশে কম নয়৷



📸৭নং ফটোগ্রাফি📸


20240112_110907.jpg


Location
Device Name- Samsung Galaxy M34 5g

এবার আমাদের সকলের পরিচিত একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো একেবারে গোলাপি রঙের। এর মধ্যবর্তী স্থানেও কিছুটা কালো রঙের জিনিস দেখতে পাওয়া যায়। যা এই ফুলে সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করে তুলে৷ যখন এই দুই রঙের সংমিশ্রণে ফুলটি গঠিত হয় তখন এর সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না। আমি যখন এই ফুলটি এখানে দেখতে পাই তখন এর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন দেখার কারণে এর ফটোগ্রাফি আমি করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম৷ আশা করি আপনাদের এই ফুলটি অনেকটাই ভালো লাগবে৷



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০৬.০৭.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বরাবরের মতোই অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বেগুনি রঙের কসমস ফুল আগে কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভালো লাগলো। প্রথম ফটোগ্রাফির গোলাপ ফুলটি ও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। জবার মতো দেখতে এই ফুলগুলো সম্ভবত লিলি ফুল হবে। বর্তমানে অনেক ধরনের লিলিফুল দেখা যায় তবে এই ফুলগুলো আগে দেখা হয়নি। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷ আপনার কাছে এই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও ফটোগ্রাফি গুলো আপনার অনেক আগেই করা ছিল। আপনার হাতে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তার মধ্যে গোলাপ ফুলের ফটোগ্রাফি টা দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। যাইহোক সঠিক সময়ে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। আপনার কাছে সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ভাইয়া তবে বিশেষ করে সাদা নয়নতারা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছে সাদা নয়নতারা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

আপনার শখের ফটোগ্রাফি গুলো দেখে তো অবাক হয়ে গেলাম। আপনার শখের ফটোগ্রাফি যদি এত সুন্দর করতে পারেন।তাহলে ফটোগ্রাফিতে আপনি কত দক্ষ তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

আপনার এই মন্তব্য পড়ে আমার অনেক ভালো লাগলো৷ আপনার এই মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।

 2 years ago 

বিভিন্ন ধরনের ফুলের সুন্দর ফটোগ্রাফি আপনি আপনি আজ আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করেছেন।প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম ফোটোগ্রাফি করে রাখলে ভালো হয়। পরে ধীরে ধীরে শেয়ার করা যায়। আপনার আজকের ফোটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের পিটুনিয়া ফুলটি দেখতে বেশি ভালো লাগছে। তাছাড়া প্রতিটি ছবির নীচে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ভালো লাগলো দেখে।

 2 years ago 

আমার ফটোগ্রাফিগুলোর সুনাম করার জন্য অসংখ্য ধন্যবাদ । আপনার কাছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম৷ একইসাথে চেষ্টা করেছি কিছু সুন্দর বর্ণনাও শেয়ার করার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

আপনার মাধ্যমে বেশ কয়েকটি চোখ জুড়ানো এলোমেলো ফুলের ফটোগ্রাফী দেখতে পারলাম।কসমস ফুলের ফটোগ্রাফী টি বেশ দারুন ভাবে ধারণ করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। তবে বিশেষ করে কসমস ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। আপনার কাছে সবগুলো ফটোগ্রাফি ভালো লাগলো শুনে খুব খুশি হলাম৷ তার মধ্যে কসমস ফুলের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে শুনে আমারও অনেকটাই ভালো লাগলো।

 2 years ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে বেশি মুগ্ধ হয়েছি। এছাড়া অন্যান্য ফুল গুলো চমৎকার ছিল ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ একটা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আমার এই পোস্ট পড়ে আপনার সুন্দর মন্তব্যটি শেয়ার করার জন্য৷ আপনার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38