ফটোগ্রাফি :- চিড়িয়াখানার প্রাণীদের ফটোগ্রাফি (দ্বিতীয় পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2024320135240498.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার এর ফটোগ্রাফি। বাঘ হচ্ছে পশুদের বোনের রাজা। তবে বাঘের আকৃতি দেখলে অনেক ভালো লাগে। এবং সামনে থেকে বাঘ দেখতে খুব ভয় লাগে। যেভাবে বাঘ তাকিয়ে থাকে যে কেউ দেখলে ভয় লাগবে। তবে চিড়িয়াখানায় এই বাঘটি দেখেছিলাম ওখান থেকে আমি ফটোগ্রাফি করেছিলাম। সত্যি চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পশু পাখি বাঘ দেখে খুব ভালো লাগলো। আশা করি আমার বাঘের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_153457.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে টার্কি মোরগ এর ফটোগ্রাফি। সত্যিই এই মোরগগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আমি প্রথমে দেখে মনে করলাম হয়তোবা এক ধরনের ময়ূর বা অন্য কিছু হবে। তবে পরে জানতে পারলাম এগুলোর নাম হচ্ছে টার্কি মোরগ। তবে এই মোরগগুলো বড় জাতের। সত্যি বলতে এই মোরগগুলোর কালার অসাধারণ। যদিও এই মোরগগুলো আমি চিড়িয়াখানা ছাড়া বাইরে কোথাও দেখি নাই। চিড়িয়াখানা এ মোরগ গুলো দেখে আমি ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি এই টার্কি মোরগ এর ফটোগ্রাফি করেছি। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_153616.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে জেব্রা এর ফটোগ্রাফি। তবে জেব্রা হচ্ছে খুব সুন্দর প্রাণী যাদের রংয়ের কালার অসাধারণ। সুন্দরবনে সব পশু পাখির জেব্রার কালার মানুষকে বেশি আকৃষ্ট করে। যদিও জেব্রা গুলো খাঁচায় বন্দি থাকার কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে। তবে এই জেব্রা যেভাবে তাকিয়ে রইল সত্যি দেখে আমার কাছে অনেক খারাপ লাগলো। যাইতোই হোক পশুপাখি খাচার মধ্যে মানা না বনে জঙ্গলে মানায়। আমি এই জেব্রার ফটোগ্রাফি করেছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে এই জেব্রার ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20240218_154113.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে বানরের ফটোগ্রাফি। বানর হচ্ছে বোনের সবচেয়ে চালাক প্রাণী। তবে এই বানানগুলো যেভাবে কলা ও অন্যান্য জিনিস খাচ্ছে মনে হয় তাদের মনে অনেক শান্তি আছে। তবে এই বানানগুলো সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে তারা দুষ্টামিতে পারদর্শী। একবার এই পাশে লাফাচ্ছে ও আরেকবার ও পাশে গিয়ে লাফাচ্ছে। তবে অনেকগুলো বানর একসাথে থাকার কারণে এগুলো অনেক জোরে জোরে চিৎকার করতেছে। মানুষ যখন বানরের খাঁচার পাশে যাই তখন বানরগুলো দুষ্টামি করার চেষ্টা করে। তবে এই বানরের ফটোগ্রাফিও করেছিলাম আমি চিড়িয়াখানা থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_152546.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে লাল এবং সবুজ ম্যাকাও এর ফটোগ্রাফি। তবে এই পাখিগুলো দেখলে মনে হয় টিয়া পাখি। সত্যি বলতে এই পাখিগুলো টিয়া পাখির আকৃতি। তবে এই পাখিগুলো আকারে একটু বড়।ম্যাকাও পাখিগুলোর কালার অসাধারণ মানুষেরকে মুগ্ধ করে। তবে খাঁচার মধ্যে এই পাখিগুলো যেভাবে লাফাচ্ছে মনে হয় তাদের মনে খুশি আছে। সত্যি বলতে এই পাখিগুলো সামনে থেকে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই লাল এবং সবুজ ম্যাকাও ফটোগ্রাফি করেছিলাম চিড়িয়াখানা থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_154525.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে খরগোশ এর ফটোগ্রাফি। খরগোশ এর ফটোগ্রাফি দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে খরগোশ প্রাণীগুলো দেখলে বোঝা যায় তারা খুব শান্ত প্রাণী। তবে খরগোশ বিভিন্ন কালারের আছে। গ্রাম অঞ্চলে অনেক মানুষ খরগোশ লালন পালন করে থাকে। তবে এই খরগোশের ফটোগ্রাফি করেছিলাম আমি চিড়িয়াখানা থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_152835.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

চিড়িয়াখানা এই ঘুরতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেশ কয়েকটি জীবজন্তুর ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। প্রতিটি ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে, বাঘ জেব্রা, খরগোশ অসাধারণ হয়েছে প্রতিটি ফটোগ্রাফি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিড়িয়াখানায় ঘুরতে গেলে অনেক ধরনের প্রাণী দেখা যায় যেগুলো দেখতে অনেক ভালো লাগে

 2 years ago 

বিভিন্ন ধরনের প্রাণী আছে সেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। একমাত্র চিড়িয়াখানাতে গেলেই তাদের দেখা মেলে। আপনি বিভিন্ন ধরনের প্রাণীর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খরগোশের ফটোগ্রাফিটা খুবই সুন্দর লাগলো দেখতে।। তাছাড়া বিভিন্ন ধরনের প্রাণীর সাথে পরিচিত হতে পেড়ে ভালোই লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রাণীর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন বিভিন্ন ধরনের প্রাণী গুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আরো।

 2 years ago 

বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন‌। চিড়িয়াখানা পশু পাখিদের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো হয়েছে। তবে খরগোশকে অনেক বেশি কিউট লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আসলে চিড়িয়াখানার ভ্রমণের মুহূর্তগুলো অনেক আনন্দদায়ক হয়। কারণ চিড়িয়াখানায় গেলে বিভিন্ন পশু পাখি দেখতে পাওয়া যায়। আরো ফটোগ্রাফি করা যেন এখন একটা আর্টে পরিণত হয়েছে। আপনার এখন ফটোগ্রাফি করতে ভালো লাগে জানতে পেরে খুবই ভালো লাগলো। আমার কোন জায়গায় গেলে ফটোগ্রাফব করতে ইচ্ছা করে।জেব্রা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

বিভিন্ন ধরনের প্রাণী গুলোকে হঠাৎ একসাথে দেখে অনেক ভালো লাগে। কিন্তু তাদের জন্য একটু কষ্ট হয়েছে

 2 years ago 

চিড়িয়াখানায় গিয়ে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। বিশেষ করে এই চিড়াখানায় বাঘ জেব্রার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আসলে চিড়িয়াখানায় গেলে অনেক প্রাণী দেখতে পাওয়া যায়। আর এই প্রাণীগুলো সম্পর্কে জানতেও পারা যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে বিশেষ করে বাঘগুলোকে দেখে খুবই ভালো লাগলো

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চিড়িয়াখানার প্রাণীদের ফটোগ্রাফির দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো লাগলো। প্রাণীগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে খরগোশটিকে দেখতে খুবই কিউট লাগছে। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিকই বলেছেন ম্যাকাও পাখিগুলোর কালার অসাধারণ মানুষেরকে মুগ্ধ করে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে আরো অনেক বেশি উৎসাহিত হলাম

 2 years ago 

চিড়িয়াখানা থেকে প্রাণীদের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে ধারণ করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমারও ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে বেশ। বিশেষ করে চিড়িয়াখানার বিভিন্ন জীবজন্তু দেখতে ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই পোস্ট। যেখানে অনেক কিছু দেখার সুযোগ হলো।

 2 years ago 

চেষ্টা করেছি দূর থেকে হলেও সুন্দরভাবে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রয়েল বেঙ্গল টাইগার বা জঙ্গলের রাজা এই ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি ফটোগুলো অনেক চমৎকার ছিল। আপনি আমাদের মাঝে প্রতিনিয়তন নতুন, নতুন পোস্ট করেন এটা আমার অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন নতুন নতুন প্রাণী গুলো দেখে বেশ অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38