গল্প :- এই মানুষগুলোকে কি নামে পরিচিত দেওয়া যায়।(দ্বিতীয় পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

mask-3579320_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

বলতে গেলে আমার ভাইয়ের শশুর বাড়ি বলতে নেই। শুধু তার ওয়াইফকে দেখে শুনে আমরা আবার ভাইকে বিয়ে করালাম। এবং তার ওয়াইফ এর মা বাবা জানে আমার ভাই একটু রোগা। বিয়ের এক বছর পর্যন্ত আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ খুব মিল ছিল। এক বছর পর আমার ভাইয়ের ওয়াইফ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তার আচার ব্যবহার একদম অন্যরকম হয়ে গেল।

সারাক্ষণ আমার ভাইয়ের সাথে এবং মায়ের সাথে ঝগড়া করে। যদিও আমার ভাইয়ের ঘরে ওই সময় কোন ছেলে সন্তান হয় নাই। আমার ভাই যখন বিয়ের পাঁচ বছর পার করলো। তখন পর্যন্ত তার ঘরের ছেলে সন্তান হয়নি। তখন সেই একটি ছোট বাচ্চাকে পালক হিসেবে নিয়ে আসলো। এর কিছুদিন পর আমার ভাই হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ল।

ডাক্তার দেখানোর পর মোটামুটি সেই সুস্থ হয়েছে। হঠাৎ করে একদিন আমার ভাই পেটে ব্যথা বলে চিৎকার করতে লাগলো। এবং কিছুক্ষণের মধ্যে মারাও গেল। আমরা হাসপাতালে নেওয়ার আগে সে মারা গেল। আমরা সবাই আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু মনে করলাম। এবং কিছুদিন পর জানতে পারলাম আমার ভাইয়ের ওয়াইফ পরিকল্পিতভাবে আমার ভাইকে মেরে ফেলেছে।

তার বিয়ের আগে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। বিয়ে বসার জন্য আমার ভাইকে সেই দুধের সাথে কি খাওয়ায় মেরে ফেলেছে। যদিও প্রথম আমরা বিশ্বাস করি নাই। তারপরও আমরা আমার ভাইয়ের ওয়াইফ কে বললাম এই ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে থাকতে এবং ভালো ছেলে দেখে তাকে আমরা নতুন করে বিয়ে দিয়ে তাকেও এখানে রাখবো।

কিছুদিন পর হঠাৎ করে সে আমার মাকে রাত্রে ঘর থেকে বাহির করে দিলেন। আমার মা বলতেছে আমার ঘর আমার বাড়ি থেকে তুমি আমাকে কিভাবে বাইর করতেছো। তখন আমার ভাইয়ের ওয়াইফ বলতেছে এই বাড়ি আমার এই বাড়ির জায়গা সম্পত্তি সব আমার নামে। এই সম্পত্তির গুলোর মালিক আমি নিজে। এবং বাড়ির পাশের লোক গুলো তাকে বোঝানোর চেষ্টা করল বৃদ্ধ মহিলা কোথায় যাবে। যাইহোক আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের সবার এই পর্ব পড়ে অনেক ভালো লাগবে। (চলবে)

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে আপু কতোটা খারাপ হলে এক জন স্ত্রী তার স্বামীকে মেরে ফেলতে পারে। সত্যি এমন ভাবে তার স্বামীকে মেরে ফেললো এটা কোন স্বাভাবিক মানুষের কাজ নয়।আসলে আপু সত্যি কখনো গোপন থাকে না। অবশেষে তার শাশুড়িকে বের করে দিয়েছে। এখন হয়তো সবাই তার আসল রহস্য জানতে পারবে।পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন এখনকার মানুষগুলোকে তেমন চেনা যায় না চেষ্টা করব পরবর্তী পর্ব নিয়ে হাজির হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38