গল্প :-না বুঝলে যা হয়।

in আমার বাংলা ব্লগ2 years ago


colorful-2137080_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি গল্প শেয়ার করব। আসলে কথা না বুঝলে যা হয়। আমরা অনেক মানুষ আছে অনেক সময় কথাগুলো খেয়াল করি না। কি কথা বলতেছে সেদিকে খেয়াল না করে অন্যমনস্ক থাকি। এরকম মানুষ গুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। কারণ অন্যমনস্ক হলে অনেক সময় নিজের জন্য ক্ষতি। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে বাজারে গিয়েছিলাম কিনা কাটা করার জন্য। মূলত ছোট্ট একটা বাবুর জন্য কেনাকাটা করতে গেলাম।

এখন রমজান মাস এই কারণে দোকানে মোটামুটি কাস্টমার আছে। আমরা দুপুর 1 টা বাজে মার্কেটে গেলাম। ওই সময় দেখি একটা মহিলা কিনা কাটা করার জন্য মার্কেটে আসলো। আমরা একপাশে বসে বসে আমাদের কাপড় গুলো দেখতেছি কিনার জন্য। অন্য পাশে মহিলাটি দেখতেছে কাপড় কেনার জন্য। তবে মহিলাটি আমার একদম পাশে এই কারণে সেই যে কথাগুলো বলতেছে আমি কথাগুলো ক্লিয়ার শুনতেছি। প্রথমে মহিলাটি বলতেছে চার বছরের বাচ্চার জন্য কাপড় দেখানোর জন্য।

এরপর মহিলাটি কয়েকটি ছোট বাচ্চার জন্য কাপড় দেখতেছে। যদিও মহিলাটি দুইটি ছোট বাচ্চার কাপড় ঠিক করেছে কিনার জন্য। এদিকে আমরা আমাদের কেনাকাটা করার জন্য কাপড় দেখতেছি। এমন সময় মহিলাটি দোকানদারকে জিজ্ঞেস করল এই কাপড়ের ড্রেসগুলো কত করে। এমন সময় দোকানদার বলল ৮৫০ টাকা করে একটি কাপড়ের ড্রেস। তবে মহিলাটি দোকানদারের কথা ক্লিয়ার খেয়াল করে নাই। মহিলাটি মনে করল কাপড় গুলোর দাম বেশি বলেছে।

যখন ৮৫০ টাকা করে এ কাপড়ের ড্রেস গুলো বলতেছে। দরধাম করলে আরো কমে কিনতে পারতো। মহিলাটি দোকানদারকে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি ১০০০ টাকা করে বললেন আমি ৯০০ টাকা করে এই কাপড়ের ড্রেসগুলোর পয়সা দেব। তখন দোকানদার একবার আমাদের দিকে তাকায় একবার মহিলার দিকে তাকায়। এমন সময় দোকানদার বলতেছে ঠিক আছে আপনি যখন বলেই ফেলেছেন একদম তাহলে নিয়ে যান। এরপর মহিলাটি আঠারশ টাকা দিয়ে কাপড়ের সুট দুটি কিনে নিলেন।

আমি হত ভাগ হয়ে দোকানদারের দিকে তাকিয়ে রইলাম। আসলে দোকানদার একবারও বলে নাই আমি কাপড়ের দাম বলেছি এত টাকা করে। আসলে কিছু কিছু ব্যবসায়ী আছে তারা সুবিধা নেওয়ার জন্য সব সময় চেষ্টা করে। আর মহিলাটি ঠিকমতো কাপড়ের দামের কথা খেয়াল করেনি। তারপর আমি ছোট বাবুর জন্য কাপড় কিনেছি তা দাম খুব খেয়াল করে কিনেছি। আসলে না বুঝলে অনেক সময় নিজের জন্য ক্ষতি হয়। আশা করি আমার এই বাস্তব গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মানুষের ব্রেন সবসময় এক দিকে কাজ করে না। যেহেতু যে মহিলাটি কাপড় কিনছিল উনার দুইটা বাচ্চা এসেছিল, তাদেরকে সামলাতে গিয়ে হয়তোবা তিনি একটু হিমশিম খেয়েছিলেন। আর এই কারণেই ব্যবসায়িক ৮৫০ টাকা বলা সত্ত্বেও উনি শুনতে পারেনি। হয়তো বা সেদিকে খেয়াল রাখেননি। তবে ব্যবসায়িকের উচিত ছিল উনাকে পুনরায় সঠিক দামটা বলা। তিনি সেটা না করে ঠিকই হাকিয়ে নিলেন ১৮০০ টাকা। এর জন্য কোন কিছু করলে সাবধানতা অবলম্বন করা উচিত।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তবে এটি ঠিক বলে কিন্তু সবার ব্র্যান্ড সবসময় সমান কাজ করে না। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এরকম কিছু অসাধু ব্যবসায়ী আছে আপু যারা নিজের সুবিধার জন্য অনেক সময় চুপ থাকে। দোকানদার চাইলেই সত্যিটা মহিলাকে বলতে পারতো। কারণ অনেক সময় মানুষের শুনতে ভুল হতেই পারে। তবে আপনার গল্পটি পড়ে প্রথমে একটু হাসি পাচ্ছিল কিন্তু পরে খুব খারাপ লেগেছে। এরকম অবস্থার মধ্যে আমিও দু'একবার পড়েছিলাম আপু আসলে তখন চুপ করে থাকা ছাড়া কোনো উপায় থাকে না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তবে ব্যবসায়ীরা অনেক সময় লোভ সামলাতে পারে না। আর এইরকম অবস্থার মধ্যে আপনি নিজেই পড়েছেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঐ মহিলা দামের কথাটা না শুনতেই পারে এখানে খারাপ কিছু নেই। মহিলা ভুল শুনতেই পারে। তবে ঐ দোকানদারের উচিত ছিল অতিরিক্ত দাম না নিয়ে পূণরায় সঠিক দাম টা বলা। এটা উনি ঠিক করে নাই। তবে এইরকম কিছু মানুষ আছে যারা সবসময় তাড়াতাড়ি করে এবং কাজে ভুল করে বসে। এটা একটা শিক্ষা আমাদের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তবে এটি ঠিক ভাইয়া পুনরায় দাম বলা দরকার ছিল। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে এরকম কিছু অসাধু মানুষ রয়েছে যারা তাদের অতিরিক্ত লাভের কোন পথ দেখলে তা কিছুতেই ছেড়ে দিতে চায় না৷ সে দাম বলাতে ওই মহিলাটি ঠিকমতো শুনতে পারেনি ।হয়তো কোন সমস্যার কারণে অথবা ব্যস্ততার কারণে ভালোভাবে সেই দামের কথা তিনি খেয়াল করেননি৷ পরবর্তী তিনি যখন দোকানদারকে টাকা দিচ্ছিল তখন তার সঠিক দামটি বলে দেওয়া উচিত ছিল৷ সৎ পথে এই টাকাগুলো না নেওয়ার ফলে সে যেরকম হারাম টাকা নিয়ে নিয়েছে এর ফলে তাকে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে৷

 2 years ago 

তবে অনেক ব্যবসায়ী আছে লোভ সামলাতে পারে না। হয়তোবা এই ব্যবসায়ী ও সেরকম। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ব্যবসা একটা নিয়মে করা উচিত। অসৎ উপায়ে ব্যবসা করলে সেটা কখনোই সাকসেসফুল হয় না। আমি মনে করি, হয়তো মহিলাটা দাম শুনতে ভুল করেছে, তবে দোকানদারের উচিত ছিল সঠিক দামটা আরো একবার বলা। সেটা না বলে দোকানদার মহিলাটাকে ঠকিয়ে দিল রীতিমত যা দেখছি। যদিও এর ফলে আপনার সচেতনতাটা কিছুটা বেড়ে গেছিল।

 2 years ago 

এই কারণে সেই দিন আমি দোকানদার থেকে কেনাকাটা করতে অনেক সচেতন ছিলাম ‌‌। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব সময়ই আমাদের এমন দোকানদারদের থেকে সচেতন থাকা উচিত আপু।

 2 years ago 

আসলে কিছু কেনাকাটা করতে গেলে ভীষণ খেয়াল রাখতে হয়।ঐ মহিলা ভুল শুনেছে এবং সেজন্য ৮৫০টাকার জায়গায় ৯০০করে দিতে চেয়েছেন।ঐ দোকানদারের উচিত ছিলো ৮৫০ দরে দেয়ার।আসলে সুযোগ পেলেই মানুষ সুযোগের সৎ ব্যবহার করে।সত্যি ঘটনার গল্পটি পড়ে বেশ ভালোই লাগলো।ধন্যবাদ আপনাকে গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমি চেষ্টা করেছি বাস্তব গল্পটি আপনাদের মাঝে তুলে ধরতে। যেন আমরা কেনাকাটা করতে একটু সচেতন থাকি। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.61
ETH 1662.65
USDT 1.00
SBD 0.38