জেনারেল রাইটিং :- কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


businessman-3036181_1280.jpg

আজকে আমি শিক্ষনীয় একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। আমরা মানুষ চলার পথে আমরা কথা বলি। ছোটকাল থেকে মৃত্যু পর্যন্ত আমরা সব ধরনের কথা বলতে পারি। এবং ভালো-মন্দ বিচার করতে পারি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা কোথায় কখন কিভাবে কথা বলতে হয় তা জানে না। এবং এই লোকগুলোর কথার কারণে মানুষের কাছে তারা শত্রু বা খারাপ হয়ে যায়।

অনেক মানুষ দেখা যায় কথার কারণে মানুষের সাথে অনেক ধরনের বড় ঝগড়া লেগে যায়। মূলত তারা কখন কিভাবে কথা বলতে হয় সেই সেটা বুঝে না। কারণ তাদের কথার মধ্যে মায়া নেই। মূলত এই লোকগুলো যদি কথা না বলে চুপ থাকতে পারে সেটাই উত্তম। তবে অনেক মানুষ মনে করে হুট করে একটা কথা বলে দিলে তাকে মানুষ বড় মনে করে। অনেক সময় দেখা যায় কথা বলে মানুষের মনে কষ্ট দিয়ে থাকে। এরকম একটি ঘটনা আমাদের আশেপাশে হয়েছে।

একজন লোক অসুস্থ হয়ে আইসিওতে আছে। তার জন্য দোয়া চাইতেছে। যদিও তার বাড়ি একটি লোকের সাথে তার জায়গা সম্পত্তির ভেজাল। এই কারণে লোকটি তার ছেলের সামনে উল্টা কথা বলেছে। এবং লোকটির ছেলে শোনার সাথে সাথে তার সাথে ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে ছোট ছেলে বড়লোকের গায়ের উপর গেলেও ঝগড়া করার জন্য। আসলে বড়লোকটি ওই সময় এই কথাটি বলা ঠিক হয়নি। হয়তো বাড়িতে জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল থাকতে পারে। একটি মানুষ মৃত্যুর সাথে লড়তেছে হাসপাতালে।

তাকে নিয়ে খারাপ মন্তব্য করা তার ছেলের সামনে একদম উচিত হয়নি। এই লোকটি ওই সময়ে যদি চুপ থাকতো তাহলে ঝগড়া হতো না। এরকম অনেক মানুষ আছে তাদের ব্যবহারের কারণে মানুষের কাছে শত্রু হয়ে যায়। অনেক সময় কোন জায়গা কিভাবে কথা বলতে হয় এটি অনেক মানুষই জানেনা। তাদের কথাগুলোর কারণে মানুষের শত্রু খুব সহজে হয়ে যায়। আর আপনি যদি ঠিকমতো না বুঝে কথা না বলতে পারেন। তাহলে কিভাবে সুখ থাকতে হয় তা শিখে নেওয়া দরকার। আসলে অনেকে বলে যারা চুপ থাকে তাদের শত্রু নেই।

তাই আপনি যদি ভালো-মন্দ বিচার না করতে পারেন তাহলে চুপ থাকাই উত্তম। মানুষের মুখের ব্যবহার বিষাক্ত সাপের চেয়ে ভয়ঙ্কর। আবার মানুষের মুখের ব্যবহার মিষ্টি থেকে মধুর। এই কারণে কিভাবে কথা বলতে হয় না জানলে চুপ থাকাটাই উত্তম। আর চুপ থাকলে অনেক সময় মানুষ মনে করে লোকটি অনেক বড় জ্ঞানী। তবে এমন কথা বলা যাবে না যে কথার কারণে মানুষের মনে কষ্ট লাগতে পারে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 years ago 

আসলে সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারলে বিপদ আসবেই। আর অতিরিক্ত কথা বলার কারণে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় বিপদ হয়ে যায়। তাই কথা বলার চাইতে চুপ করে থাকা ভালো। কারণ কোন কথাই যেন সহ্য হয় না কারো কাছে, ভালো কথা আপনি যদি কাউকে ভালো পরামর্শ দেন, সেটাও সহ্য হবে না। তাই কথা বলার চায়তে চুপ করে থাকা ভালো।

 2 years ago 

এটি একদম ঠিক বলেছেন ঠিক জায়গা সঠিক কথা না বলে বিপদ আসবে। আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আসলে যথাযথভাবে কথা না বলতে পারলে বা গঠন মূলক কথা না বলতে পারলে সেখানে চুপ থাকাই শ্রেয়। কারণ গঠনমূলক কথা না বললে সেখানে দেখা যায় হিতের বিপরীত ঘটে। সেজন্য কথা না বলতে পারলে বা সঠিক বিচার না করতে পারলে চুপ থাকাই ভালো। এতে করে অন্য কারো ক্ষতি না হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট পড়ে অনেক সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু মানুষের ব্যবহার বিষাক্ত সাপের চেয়ে ভয়ঙ্কর। আসলে আপু কিছু কিছু কথা আছে যা সব সময় বলা যায় না। আর বেশি কথা বললে যে সে ভালো হবে তা কিন্তু নয়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু মানুষের ব্যবহার বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর পরামর্শ দিয়েছে। জিহ্ববা কে নিয়ন্ত্রণ করা না গেলে ছোট একটা বিষয় অনেক বড় হয়ে দাড়ায়। একবার মুখ থেকে কোন কথা বের হয়ে গেলে তা আর ফিরে আসে না। তাই কথা বের করার আগেই ভেবেচিন্তে কথা বলা উচিত। আর সুন্দর কিছু বের করা সম্ভব না হলে চুপ থাকাই শ্রেয়, যেমনটা আপনি উল্লেখ করেছেন আপনার পোস্টে।

ভাল লাগলো আপনার লেখাটা। এরকম রিমাইন্ডার দরকার আমাদের প্রতিনিয়ত।

 2 years ago 

আজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে হবে তা না হলে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে যায়। আর এই ছোট বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই কথা না বলতে পারলে আমাদের চুপ থাকা উচিত। যাতে ছোট বিষয় নিয়ে বড় কোনো সমস্যার সম্মুখীন না পরতে হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কিছু কিছু কথার কারণে বড় ঝগড়া হয়ে যায়। আর কথা না জানলে চুপ থাকা উত্তম। সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো।

 2 years ago 

আমাদের সবারই উচিত কোন জায়গায় কোন কথাটা বলতে হবে এটা প্রথমে ভেবে দেখার। কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কথা মানায় না। কিভাবে কথা বলতে হবে এটা প্রথমে জানা উচিত। আর এটা না জানলে চুপ থাকা উচিত। আমি তো মনে করি এই ধরনের ব্যাপারে একটা মানুষ যত বেশি চুপ থাকবে তত বেশি ভালো। আপনার এই পোস্টটা কিন্তু সত্যিই শিক্ষনীয় ছিল। আর এটা সবারই মানা উচিত। এই বিষয়টা যদি সবাই মেনে চলে তাহলে সবার জন্য ভালো হবে। এই সুন্দর টপিকটা নিয়ে লিখার জন্য আজকে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কথা মানায় না। তাই কথা বলতে হলে চিন্তাভাবনা করে কথা বলা ভালো। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে দারুন একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। আসলে নিজের মুখের কথা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে দেখা যায় অনেক সময় অনেক কিছুই হয়ে যায়। যেমন সামান্য একটা কথার কারণে দেখা যায় একজনের মন এতটাই ভেঙ্গে যায় যে সে আর পরবর্তীতে আমার সাথে কথা বলতেও চায়না। আবার এই কথার জন্যই অনেক সময় বড় ধরনের মারামারিও লেগে যায়। যাইহোক আপনি ঠিক বলেছেন যদি আমরা নিজের কথাকে কন্ট্রোল না করতে পারি তাহলে কিছুক্ষণের জন্য চুপ থাকাই ভালো যেন অন্তত কারোর মনে কষ্ট না যোগায় এবং কোন মারামারি বা হাতাহাতির আশঙ্কা না থাকে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তবে অনেক সময় কথার কারণে মারামারি এবং অনেক ধরনের ঝগড়া হয়ে যায়। আর কথা যদি সুন্দর করে বলা যায় তাহলে ভালো। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

চুপ থাকা মানে কিছু জানেনা তা নয়। আসলে কোন বিষয়ে কিভাবে কথা বলতে হয় তা না জানলে চুপ থাকাটাই উত্তম। না জেনে কথা বললে ভালোর চেয়ে মন্দ বেশি হয়ে থাকে। অনেকে আছে না জেনে উল্টাপাল্টা কথা বলে এতে করে বেশ সমস্যা সৃষ্টি হয়। আপনি ঠিক বলেছেন কিভাবে কথা বলতে হয়, না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখাটা খুবই উত্তম। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কোন বিষয় কিভাবে কথা বলতে হয় তা না জানলে চুপ থাকাটাই উত্তম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39