আর্ট :- আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে সুন্দর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই আমার বাংলা ব্লগের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে দেখতে তিনটি বছর সবাই একসাথে কাটিয়ে ফেললাম। প্রথম বছরটা খুবই সুন্দরভাবে কাটিয়ে ছিলাম কিন্তু আজকে আবারো তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর মুহূর্ত অনুভব করতে যাচ্ছি। তাই আমিও সব মিলিয়ে চেষ্টা করেছি আমার নিজের মতো করে সুন্দরভাবে তৃতীয় বর্ষপূর্তি উপভোগ করার জন্য।

তাই আজকে আমি বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে সুন্দর একটি আর্ট করার চেষ্টা করলাম। আসলে কম বেশি আমরা সবাই আমার বাংলা ব্লগকে ঘিরে বেশ সুন্দর কিছু করার চেষ্টা করি। তাই আজকে বিশেষ একটি দিনের আর্ট না করে আর পারলাম না। কারন আমার কাছে আর্ট করতে বেশ ভালোই লাগে। তাই যখনই সুযোগ পাই তখনই সুন্দর আর্টগুলো করার চেষ্টা করি। আর আজকে একটি বিশেষ দিনে আর্ট করবো না কি করে হয়। যাই হোক আমরা যেন এভাবেই সবাই একসাথে হাসি খুশিভাবে থাকতে পারি। আর আশা করি আমার করা এই আর্ট ও আপনাদেরও বেশ পছন্দ হবে।

IMG_20240611_220453.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আমার বাংলা ব্লগ এর জন্য একটি কেক এবং উপরে কিছু ডিজাইন পেন্সিল দিয়ে স্কেচ করে এঁকে নিয়ে নিলাম।

IMG_20240611_223915.jpg

ধাপ - ২ :

তারপর নিচে একটি বড় কেক বিভিন্ন কালারের রং কলম দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240611_223934.jpg

ধাপ - ৩ :

তারপর উপরের অংশে আমার বাংলা ব্লগ জন্মদিনের কিছুটা ডেকোরেশন করার জন্য বিভিন্ন কালার দিয়ে প্রথমে কালারফুল রং করে নিয়ে নিলাম।

IMG_20240611_223950.jpg

ধাপ - ৪ :

সেই বিভিন্ন কালার গুলো চারপাশে কালো রং কলম দিয়ে চিকন দাগ টেনে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240611_224002.jpg

ধাপ - ৫ :

তারপর সেই বক্স গুলোর মাঝখানে হ্যাপি বার্থডে আমার বাংলা ব্লগ মার্কার কলম দিয়ে লিখে নিয়ে নিলাম।

IMG_20240611_224010.jpg

ধাপ - ৬ :

তারপর উদযাপন করার জন্য কিছু মানুষের ছায়া নিচের অংশে কালো করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240611_224019.jpg

ধাপ - ৭ :

তারপর চারপাশে কিছু আরও কালারফুল রং করে সুন্দরভাবে এই আর্ট সম্পন্ন করে নিয়ে নিলাম।

IMG_20240611_224027.jpg

শেষ ধাপ :

এভাবে আমার বাংলা ব্লক জন্মদিন উপলক্ষে একটি সুন্দর আর্ট করলাম। আশা করি এই আর্ট আপনাদের সবার বেশ পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240611_220400.jpg

IMG_20240611_220453.jpg

IMG_20240611_220435.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বাহ্ আপু আপনার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে দারুন একটি কালার ফুল আর্ট করেছেন আপনি।অনেক ভালো লাগলো আর্ট এর আইডিয়া টি আপনার।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ প্রশংসনীয় মন্তব্য করার জন্য

 2 years ago 

আপু প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট করে আমাদের কে উপহার দিয়ে যাচ্ছেন। আজও দারুন একটি আর্ট শেয়ার করেছেন। প্রিয় কমিউনিটি কে ঘিরে। আপনার করা আর্টটি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিজেও চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর আর্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে আর্ট অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর চিত্র অংকন দেখে খুবি ভালো লেগেছে আমার। দেখে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছে আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে সুন্দর একটি আট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

সুন্দর একটি আর্ট করলেন আপু আপনি আমার বালা ব্লগের জন্মদিনে উপলক্ষে। আপনার তৈরি করা আর্ট অনেক সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে আপনার আর্টের ক্ষেত্রে এত বেশি দক্ষতা দেখলেই বেশ ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আর্ট করলেন প্রতিটি ধাপ উপস্থাপন করলেন। অনেক ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আমার কাছে সব সময় আর্ট করতে বেশ ভালো লাগে আপনার কাছে আরো ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

আমার বাংলা ব্লক কমিউনিটির জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটা চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা চিত্রগুলো দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। কমেন্টের জন্মদিনের এই দিনে এটা শেয়ার করে খুবই ভালো করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিনে এত সুন্দর একটা আর্ট করেছেন এটা তো দেখেই আমি জাস্ট মুগ্ধ হলাম। আপনার করা পুরো আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে যেটা সত্যি প্রশংসা করার মতো। বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে অংকন করা এই আর্ট দেখলে সবার কাছেই ভালো লাগবে। কালার টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। কেকের মধ্যে তো দেখছি এক পিস নেই। আপনি কি খেয়ে ফেলেছেন নাকি এক পিস নিয়ে 😁। আমাদেরকে রেখে কেক খেয়ে ফেলেছেন, যাই হোক সমস্যা নেই কিছু মনে করিনি 😅। সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন কেকের পিসটি আপনাদের মাঝে ভাগ করে দিলাম খেয়ে ফেলুন এবারে

 2 years ago 

আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে সুন্দর একটি আর্ট আপনি শেয়ার করলেন। আর্টটি কিন্তু চমৎকার হয়েছে আপু।আপনি কেক,কালার ফুল আর্ট ও আনন্দের মূহুর্তটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো মানের কিছু আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে নিজের কাছেও বেশ ভালো লাগে ধন্যবাদ

 2 years ago 

সবাই মিলে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে সুন্দরভাবে উদযাপন করছে। এরকমই সুন্দর একটা আর্ট আপনি আজকে অঙ্কন করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। যেটা দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। উপরে সুন্দর করে লেখাগুলো লেখার কারণে আমার কাছে আপনার এই আর্টটি আরও ভালো লেগেছে। কেকটাও আপনি খুব সুন্দর করে অঙ্কন করেছেন। সবাই মিলে যদি সত্যি সত্যি এরকম ভাবে কেক কেটে সবকিছু উদযাপন করতে পারতাম সত্যি খুব ভালো হতো।

 2 years ago 

সব সময় পরবর্তীতেও এভাবেই চেষ্টা করে যাবো যাতে আপনাদের মাঝে আরো ভালো কিছু আর্ট শেয়ার করতে পারি ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62532.10
ETH 1755.90
USDT 1.00
SBD 0.39