ভার্সিটিতে সিয়াম আহমেদ এর শুটিং ||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।আজ আমি আপনাদের মাঝে আমাদের ভার্সিটিতে হাওয়া শুটিং নিয়ে একটি পোস্ট করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


PXL_20240609_104001405.jpg

প্রতিদিনের মতো গত পরশু দিন ও আমি ভার্সিটিতে গিয়েছিলাম। সেদিন ভার্সিটিতে আমার সকাল ১০ টা থেকে বিকেল ৪'৩০ পর্যন্ত। আমি সময় মতো সকাল ৯'৩০ এ ভার্সিটি চলে যাই। এবং ১০ টা থেকে ৪'৩০ পর্যন্ত ৩ টি ক্লাস করি। আমার প্রথম ক্লাসটি ছিলো ১০ টা থেকে ১১'২০ পর্যন্ত, দ্বিতীয় ক্লাসটি ছিলো দুপুর ১২'৩০ থেকে দুপুর ১'৫০ পর্যন্ত এবং আমার শেষ ক্লাসটি ছিলো বিকেল ৩'১০ থেকে বিকেল ৪'৩০ পর্যন্ত।

আমি ক্লাস তিনটি শেষ করে ভার্সিটির গ্যালারিতে বন্ধুর সাথে বসে ছিলাম। হটাৎ জানতে পারি ভার্সিটিতে শুটিং চলছে এবং শুটিং এ সিয়াম আহমেদ ও দীঘি এসেছিলো। আমরা ভার্সিটির গ্যালারিতে বসে আড্ডা দেয়ার পর যেখানে শুটিং চলছিলো সেখানে যাই। গিয়ে দেখি সেখানে সিয়াম আহমেদ এর শুটিং চলছে এবং সেটি ভার্সিটির গেটে। আমরা দাঁড়িয়ে শুটিংটি দেখতে থাকি।


PXL_20240609_103408863.jpg

আমি সিয়াম আহমেদ এর নাটক দেখতাম অনেক আগেই। খুব সম্ভবত সিয়াম আহমেদ এর দেখা আমার প্রথম নাটকটি হচ্ছে বখাটে। এই নাটকের চলনা সুজন গানটি বেশ জনপ্রিয় একটি গান। তাছাড়াও সিয়াম এর বেশ অনেকগুলো নাটক দেখেছি আমি। সিয়াম এর পোড়ামন ২ মুভিটি ও বেশ সাড়া ফেলেছিলো। এই প্রথমবারের মতো সিয়াম আহমেদ কে এতো কাছে থেকে দেখলাম।

এরপর বেশ কিছুক্ষণ শুটিং দেখলাম। তারপর আমি ও আমার বন্ধুরা বাসার আসার উদ্দেশ্যে ভার্সিটির বাসের লাইনে দাড়ালাম। তখন ও শুটিং চলছিলো। ভার্সিটির শাটলের লাইনের পাশেই এই শুটিংটি চলছিলো। কিছুক্ষণ পরেই ভার্সিটির বাস চলে আসে এবং আমরা বাসে করে বাসায় চলে আসি। এর পরের দিন ও ভার্সিটিতে সিয়াম আহমেদ ও তার টিম শুটিং এর জন্য আসে এবং শুটিং করে। যতটুকু জানতে পেরেছি এটি কোনো নাটকের শুটিং না সম্ভবত কোনো টেলিফিল্ম, ওয়েব সিরিজ বা সিনেমার শুটিং হতে পারে।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

PXL_20240609_103421981.jpg

Sort:  
 2 years ago 

আপনাদের ভার্সিটিতে সিয়ামের শুটিং হয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো। আসলে শুটিং এর মুহূর্তগুলো আমি ইউটিউবে দেখি আর নিজের সামনে দেখতে পারাটা তো আরো ভালো লাগার বিষয়। আপনাদের কাছে ও বিষয়টা খুবই ভালো লেগেছে এটা জানতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

সিয়ামের বখাটে নাটকটির গানটি বেশি জনপ্রিয় পেয়েছিলো। আপনার ভার্সিটিতে সিয়াম আহমেদ এর শুটিং হয়েছে দেখে ভালো লাগলো। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনাদের ভার্সিটিতে সিয়াম এবং দিঘী শুটিং করতে এসেছিল এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে আমরা সবসময়ই সিনেমা অথবা নাটক দেখে থাকি কিন্তু এমন ভাবে শুটিং দেখার সৌভাগ্য সকলের হয় না। আর সেই সৌভাগ্যটা আপনার না চাইতেই হয়ে গিয়েছে এটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিয়াম আহমেদ এর "বখাটে" নাটকটা আমিও দেখেছি ভাই ইউটিউবে। যাইহোক, টেলিফিল্ম, নাটক, ওয়েব সিরিজ বা সিনেমার শুটিং , যা ই হোক না কেন, এই ধরনের শুটিং দেখতে কিন্তু বেশ ভালই লাগে । আপনার এই শুটিং দেখার ব্যাপারটা সম্পর্কে জেনে ভালো লাগলো ভাই। নিজেদের ভার্সিটিতে এরকম শুটিং দেখার সুযোগ হলে, আমার তো বেশ দারুণ লাগতো ।

 2 years ago 

হুম ভাই আমার এই প্রথম শুটিং দেখা। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ভার্সিটিতে সিয়াম আহমেদ এসেছিল শুটিং করতে তা ফটোগ্রাফিতে দেখতে পেলাম।শুটিং দেখতে ভালো ই লাগে।খুব কাছ থেকে পছন্দের শিল্পীদের দেখা যায়। আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো সিয়ামের শুটিং বিষয়ে দারুন একটি পোস্ট লিখেছেন দেখে। জেনে আরো ভালো লাগলো যে উনি আপনাদের ভার্সিটির ভেতরে শুটিং করতে এসেছেন। বেশ জনপ্রিয় একজন নাট্যকার বা চিত্রনায়ক। তার অভিনয় আমারও ভালো লাগে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভার্সিটিতে সিয়াম আহমেদ এর শুটিংয়ে তাকে খুব কাছাকাছি দেখতে পেয়েছ। জেনে ভালো লাগলো। সিয়াম আহমেদ এর পোড়ামন টু ছবিটি দেখেছিলাম দারুন অভিনয় করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38