ভার্সিটিতে করা আমার কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

PXL_20240609_103137910.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে ঢুকতেই হাতের ডানদিকে এই ইউনিভার্সিটি এর লোগোটি অবস্থিত। লোগোটির পেছনের গাছটির জন্য এই লোগোটি অনেক ভালো লাগে। তাছাড়াও লোগোটির সাথেও রয়েছে ঝর্ণা যা এটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

PXL_20240609_102751833.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


ভার্সিটিতে আমার ক্লাস ছিলো পঞ্চম তলায়। আমি ক্লাস শেষে যখন নিচের দিকে আসছিলাম তখন ভার্সিটির পঞ্চম তলা থেকে এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটিতে আমরা ভার্সিটির বিল্ডিং এর কিছু অংশ দেখতে পারছি তার সাথে ভার্সিটির মাঠটিও দেখতে পারছি। এখান থেকে ভার্সিটির মাঠটিও চমৎকার দেখায়।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_4910.JPG

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি ভার্সিটির গ্যালারি থেকে। ক্লাস শেষে যখন আমি ভার্সিটির গ্যালারিতে বসে ছিলাম। ভার্সিটির গ্যালারি থেকে ভার্সিটির মাঠের ভিউটি চমৎকার সুন্দর আসে। ভার্সিটির মাঠে ভার্সিটির ছাত্র-ছাত্রীদের ভির দেখতে পারছি। ভার্সিটির মাঠে ভার্সিটির ছাত্র ছাত্রীরা আড্ডা দেয় ও ক্রিকেট, ফুটবল খেলে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_4888.JPG

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিও ভার্সিটির গ্যালারি থেকে করেছিলাম। ভার্সিটির গ্যালারিতে বসে ক্যামেরাটি উপরের দিকে ধরে এই ফটোগ্রাফিটি করেছিলাম। ফটোগ্রাফিতে ভার্সিটির আর্কিটেকচারাল ভিউ চমৎকার ভাবে ফুটে উঠেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_4912.JPG

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিও আমি ভার্সিটির গ্যালারি থেকে তুলেছিলাম। এই ফটোগ্রাফিটি যখন করেছিলাম তখন আবহাওয়া অনেক সুন্দর ছিলো। ভার্সিটির গ্যালারির একদিকে কয়েকটি গাছ সাজানো রয়েছে, সেখান থেকে এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

PXL_20240609_103115493.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


আমাদের ভার্সিটির ৭ তম কনভোকেশন কিছুদিন আগে হয়েছিলো তখন আরেকটি ইউ আই ইউ লোগোটি বানানো হয়েছিলো। এই লোগোটি ভার্সিটিতে স্থাপন করার পরিকল্পনা চলছে। খুব তারাতারি হয়তো এটি স্থাপন করা হবে।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

আসলে আজকে আপনি আপনার ভার্সিটির অনেক দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে আপনার ভার্সিটিটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় জায়গা নিয়ে এই ভার্সিটিটা। আসলে এই সময়টাতে অনেক বন্ধু-বান্ধব থাকে এবং অনেক মজার মজার আড্ডা হয়। আসলে আপনি আপনার ভার্সিটি লাইফটাকে অনেক বেশি এনজয় করবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভার্সিটিতে গিয়ে ভার্সিটির বিভিন্ন অংশের ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ফটোগ্রাফির অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হলাম ভাইয়া। আপনার দক্ষতা দেখেও অনেক ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভার্সিটি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই গঠনমূলক বর্ণনা উপস্থাপন করেছেন। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ চমৎকার। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই। আপনার ক‍্যাম্পাস টা খুবই সুন্দর। ইউনিভার্সিটি লোগো টা বেশ চমৎকার লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো সুন্দর করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37