এবিবি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা || ডাই প্রোজেক্ট এবিবি পার্ক তৈরী ||

in আমার বাংলা ব্লগ2 years ago
এবিবি পার্ক তৈরী 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বছর পূরণ হতে চলেছে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সাথে অনেক আগে থেকেই রয়েছি আমি। আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রতিযোগিতার আয়োজন ঘোষণা করা হয়। বিশেষ প্রতিযোগিতার থিম হচ্ছে স্টিমিট ও আমার বাংলা ব্লগ। এই থিমকে মাথায় রেখে আমি ইউনিক কিছু করার চেষ্টা করেছি । আমি আজকে আপনাদের মাঝে এবিবি পার্ক উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


IMG_20240608_013051.jpg

প্রয়োজনীয় উপকরণ 🦊

  • কার্ডবোর্ড
  • বিভিন্ন রঙের ক্লে
  • রঙিন কাগজ
  • আঠা
  • গ্লু গান
  • এন্টিকাটার
  • স্কেল
  • কাচি
  • কাঠি

IMG-20240607-WA0037.jpg

প্রস্তুত প্রণালি :

১ ম ধাপ

প্রথমে কার্ডবোর্ড এর মধ্যে স্কেল ও পেন্সিল দিয়া দাগ টেনে দাগ অনুযায়ী কাচি দিয়ে কেটে নিলাম।

IMG_20240606_170105.jpg

২য় ধাপ
এরপর একটি রঙিন কাগজ আঠা দিয়ে সেই কার্ডবোর্ডটির সাথে লাগিয়ে দেই।

IMG_20240606_170839.jpg

৩ য় ধাপ
এরপর জল রঙ দিয়ে পুরো কার্ডবোর্ডটি ভালোভাবে রঙ করে নিই। রঙ করার পর ফ্যানের নিচে এটি শুকাতে দেই।

IMG_20240607_224727.jpg

siam 2.png

৪ তম ধাপ
এরপর সাইজ করে রঙিন কাগজ কাটি ও সেগুলো মুরিয়ে লম্বা করি। এই কাগজগুলো দিয়ে মূলত স্লিপার এর স্তম্ভ হিসেবে কাজে লাগিয়েছি।

IMG_20240606_172429.jpg

siam 2.png

৫ তম ধাপ
এরপর একটি কার্ডবোর্ড ছোট করে কেটে সেটিতে জলরঙ দিয়ে রঙ করি।

IMG_20240606_175136.jpg

siam 2.png

৬ তম ধাপ
এরপর কাগজ দিয়ে বানানো স্তম্ভগুলো ও কার্ডবোর্ডটি গ্লু গান দিয়ে লাগিয়ে দেই।

IMG_20240607_235114.jpg

৭ তম ধাপ
এরপর কাগজ কেটে একটি মই তৈরী করি স্লিপার এর জন্য।

IMG_20240606_180233.jpg

৮ তম ধাপ

এরপর গ্লু গান দিয়ে মইটি লাগিয়ে দেই।


IMG_20240608_001042.jpg

৯ তম ধাপ
এরপর একটি কাগজ কেটে একটি স্লিপার বানাই। এবং সাদা কাগজ কেটে পার্কের বর্ডার গ্লু গান দিয়ে বসিয়ে দেই।

IMG_20240608_000606.jpg

১০ তম ধাপ
এরপর কাগজ দিয়ে বর্ডারগুলো সম্পুর্ন ঘিরে নেই।

IMG_20240608_002227.jpg

১১ তম ধাপ
এরপর একটি কার্ডবোর্ড কেটে এবং ক্লে এর সাহায্যে পার্কের একটি রাইড বানাই এবং রাইডটি গ্লু গানের সাহায্যে পার্কটিতে বসিয়ে দেই।

IMG_20240606_181829.jpg

IMG_20240608_005700.jpg

১২ তম ধাপ
এরপর আরেকটি কার্ডবোর্ড এর কাগজ করে কেটে রং করে ক্লে দিয়ে বাচ্চাদের ঘুরার একটি রাইড বানাই এবং সেটি গ্লু গান দিয়ে বসিয়ে দেই।

IMG_20240608_010014.jpg

IMG_20240608_005951.jpg

১৩ তম ধাপ
এরপর কাগজ কাঠি ও গ্লু গান এর সাহায্যে একটি দোলনা বানাই এবং দোলনাটি পার্কের মধ্যে বসিয়ে দেই।

IMG_20240608_010838.jpg

IMG_20240608_010920.jpg

১৪ তম ধাপ
এরপর ক্লে দিয়ে বেশ কয়েকটি গাছ বানাই এবং এবং গাছগুলো পার্কের বিভিন্ন জায়গায় বসিয়ে দেই।

IMG_20240608_010807.jpg

শেষ ধাপ
এরপর একটি মোটা কাগজে মার্কার এর সাহায্যে এবিবি পার্ক লিখে সেটি পার্কের একদিকে সেট করে দেই কাঠি ও গ্লু গানের সাহায্যে।

IMG_20240608_011738.jpg

IMG_20240608_011710.jpg

উপস্থাপন
আমার বানানো পার্কটি পুরোপুরি তৈরী হয়ে গিয়েছে। নিচে উপস্থাপন করছি সম্পুর্ণ পার্কটি।

IMG_20240608_013346.jpg

IMG_20240608_013157.jpg

IMG_20240608_013120.jpg

IMG_20240608_012952.jpg

IMG_20240608_012856.jpg

IMG-20240607-WA0034.jpg

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

এবিবি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি ডাই প্রোজেক্ট উপহার দিলেন আপনি। বিভিন্ন রঙের ক্লে, রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে এবিবি পার্ক তৈরী দেখে আমি রীতিমতো মুগ্ধ হলাম। প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করলেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আসলেই খুব চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সেই প্রতিযোগিতায় আপনিও খুব সুন্দর একটি ডাই নিয়ে হাজির হয়েছেন। এবিবি পার্কটি আসলেই খুব চমৎকার হয়েছে। এটি বানাতে যে অনেক পরিশ্রম করতে হয়েছে বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে।সবশেষে কিন্তু খুব সুন্দর ফিনিশিং দিয়েছেন।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন একটি প্রোজেক্ট তৈরি করেছ, সত্যি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

ইস্ বাস্তবে যদি এমন একটি পার্ক আমাদের জন্য থাকতো তাহলে কতই না মজা হতো। আমরা সবাই বসে বসে আড্ডা দিতে পারতাম। থাক বাস্তবে না হলে কি হবে কল্পনায় তো হলো। আর সেই কল্পনা কে স্বার্থক করে দিলেন ভাইয়া আপনি। বেশ সুন্দর ছিল আজকের পার্কটি। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলেই যদি বাস্তবে এরকম একটি পার্ক থাকতো৷ তাহলে অনেক ভালো হতো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া অবশেষে আপনি আমার বাংলা কমিউনিটির একটি পার্ক তৈরি করেছেন। আপনি খুবই সুন্দর একটি আইডিয়া কাজে লাগিয়ে এতো সুন্দর একটি পার্ক তৈরি করে ফেললেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে পার্ক টি তৈরি করেছেন। আপনার তৈরি করা আমার বাংলা ব্লগ কমিউনিটির পার্ক টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার করা পার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা প্রতিযোগিতায় আপনি দারুন একটা ডাই প্রজেক্ট তৈরি করে অংশগ্রহণ করেছেন। আপনার অংশগ্রহণ দেখে আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। আপনি তো দেখছি আমার বাংলা ব্লগের পার্ক তৈরি করে ফেলেছেন, যেটা কিনা অনেক সুন্দর হয়েছে। এবিবি পার্ক টা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এটা তৈরি করছে নিশ্চয়ই আপনার প্রচুর পরিমানের সময় লেগে গিয়েছিল। এই ধরনের ডাই প্রজেক্ট গুলো সত্যি অসম্ভব সুন্দর হয়।

 2 years ago 

ডাই প্রজেক্টটি করতে আসলেই সময় লেগে গিয়েছিলো তবে করতে পেরেছি এটাই অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এ বি বি পার্ক, ভাবতেই বেশ ভালো লাগছে। আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি আইডিয়া শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ💕 এক কথায় অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য 🌹🌹

 2 years ago 

তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পোস্টটিতে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

তৃতীয় বছর উপলক্ষে আপনি খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট করেছেন। এবিবি পার্ক টা দেখে খুবই ভাল লাগলো প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন ভাইয়া। জিনিসটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখেই বোঝা যাচ্ছে এগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। এবিবি পার্ক টা আসলেই খুব চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার প্রোজেক্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39