রেসিপি পোস্টঃ নানা রকম সবজি ও ডিম দিয়ে মজার নুডলস রান্না রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং:।

বাংলায় ৩০ পৌষ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০২ শাবান ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের পছন্দের রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। খুব সহজে কিভাবে সবজি দিয়ে নুডলস রান্না করেছি সেই বিষয়টি আজ আপনাদের মাঝে শেয়ার করবো। যদিও এই ধরনের লুডলস রান্না সবাই করতে পারে। কিন্তু আমি কিভাবে লুডুস রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। নুডলস রান্না খেতে কার না ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কম বেশি এই খাবারটা পছন্দ করে থাকে। আমার কাছে তো নুডলস রান্না খেতে অনেক ভালো লাগে। তাই বেশ কিছু দিন নুডলস রান্না করে না খাওয়াতে মন চাইলো খাওয়ার জন্য। তাই নিজেই তৈরি করে ফেললাম নানা রকম সবজি দিয়ে নুডলস রান্না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে সবজি দিয়ে লুডুস রান্না করলাম সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করি।

ফাইনাল লুক

20240213_012732.jpg

প্রয়োজনীয় উপকরণ
নুডলস
ব্রকলি
আলু
গাজর
পেয়াজের কলি
ডিম
পেয়াজ
কাঁচা মরিচ


প্রথম ধাপ

IMG_20240211_172837.jpg

প্রথমে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240211_173009.jpg

তেল গরম হলে আগে থেকে কেটে নেওয়া সবজি উপাদান গুলা পাত্রের উপর দিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240211_173138.jpg

বেশ কিছুক্ষণ ধরে সবজি এগুলো নাড়াচাড়া করার পর পরিমাণ মতো তাতে লবন দিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240211_173316.jpg

এরপর আলু এবং গাজর কচি পাত্রের ভেতর দিয়ে নিয়েছি। এবং আস্তে আস্তে নাড়াচড়া করে সবজি গুলা প্রস্তুত করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240211_173345.jpg

সবজি যেগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর ভিতরে ডিম ভেঙ্গে দিয়েছি। এরপর সুন্দরভাবে নাড়াচড়া করে ডিম এবং সবজি ভালোভাবে মিক্সড করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240211_173509.jpg

এরপর সবজি উপাদান গুলোর ভিতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি।

সপ্তম থম ধাপ

এরপর নুডুলস এবং নুডলসের মসলা দিয়ে নিয়েছি। নুডলস দেওয়ার পর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার তাপটা একটু কমিয়ে বেশ কিছু কিছুক্ষণ জ্বাল দিয়ে নিয়েছি।

অষ্টম থম ধাপ

IMG_20240211_175739.jpg

বেশ কিছুক্ষণ জ্বাল দেয়ার পর নুডলসের পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তাহলেই তৈরি হয়ে গেল মজাদার সবজি দিয়ে লুডুস রান্না।

পোস্টের ধরনরেসিপি পোস্ট
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি।আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নুডলস্ আমার পছন্দের একটি খাবার। বিভিন্ন ধরণের সবজি দিয়ে নুডলস্ রান্না করেছেন। খেতে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। ভালো ছিলো আপনার রেসিপি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুব লোভনীয় এবং মজাদার একটি খাবার প্রস্তুত করেছেন।
এ জাতীয় খাবার বিকেলের নাস্তায় খুব সুস্বাদু।
ডিম নুডুলস এবং বিভিন্ন ধরনের সবজি এক কথায় দেখেই বোঝা যাচ্ছে খাবারটি খেতে খুব সুস্বাদু হবে সেই সাথে পুষ্টিগুণেও সমৃদ্ধ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

নুডুলস্ নানান রকম ভাবে খাওয়া যায় তবে সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে এবং পুষ্টিকট হয়।নুডুলস্ সবার ভীষণ প্রিয় একটি নাস্তা। অতিথি আপ্যায়নেও নুডুলস্ এর জুড়ি নাই।ধাপে ধাপে নুডুলস্ তৈরি পদ্ধতি খুব সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর নুডুলস্ তৈরি রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ বিভিন্ন সবজি দিয়ে দারুন মজার নুডুলস তৈরি করেছেন। তবে আমি কখনো সবজি দিয়ে এভাবে ঝোল ঝোল নুডুলস খেয়ে দেখি নি। নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম। খেতে মনে হয় বেশ ভালই হয়েছিল ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

নুডুলস আমার খুব পছন্দের। বিকেলের নাস্তায় নুডুলস খেতে আমার কাছে বেশ ভালো লাগে। নানা রকম সবজি ও ডিম দিয়ে মজাদার নুডুলস রান্না রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তবে নুডুলস এর মধ্যে পানি দিয়ে এভাবে রান্না করে খাওয়া হয়নি। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এটা ইউনিক ভাবে তৈরি করা হয়েছে ভাই। সবাই নুডলস আগে থেকে সিদ্ধ করে নেয় আমি সিদ্ধ করা ছাড়াই করেছি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

নুডুলস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি বিভিন্ন ধরনের সবজি এবং ডিম দিয়ে চমৎকার নুডুলস রেসিপি করেছেন। নুডুলস ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তবে সবজি দিয়ে নুডুলস তৈরি করলে খেতে মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে নুডুলস রেসিপি শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38