নাটক রিভিউঃ কাজের ছেলে নামাজি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ ১৩ মার্চ ২০২৪ ইং: রোজ বুধবার ।

বাংলায় ২৯ ফাল্গুন ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০২ রমজান ১৪৪৫ হি:।

হ্যালো আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি ঈগল টিমের পরিচালনায় কাজের ছেলে নামাজি এই নাটকটি রিভিউ করছি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে নাটকটি অনেক ভালো লাগেছে। আশা করি আমার মতো আপনাদের কাছেও নাটকটি অনকে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রিভিউ করতে ঝাপিয়ে পড়ি।

নাটকের পোস্টার

IMG_20240312_231840.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামকাজের ছেলে নামাজি
পরিচালকসুমন রেজা
অভিনয়েআনোয়ারুল আলম সজল, স্পর্শীয়া মিম
দৈর্ঘ৪৩মিনিট ২৩ সেকেন্ড
মুক্তির সময়১২ মার্চ ২০২৪ খ্রিঃ
প্রথম অংশ

IMG_20240312_232328.jpg

নাটকের প্রথম অংশে দেখা যায় একজন বাস থেকে নেমে কিছুক্ষণ পরে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছে।

দ্বিতীয় অংশ

IMG_20240312_232435.jpg

এর পরের অংশে দেখা যায় একটি পরিবারে ছেলে এবং ছেলে বউ একে অপরের ঝগড়া করছে। এমন সময়ে ছেলের বাবা মা সেখানে উপস্থিত হলে বৌমা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে।

তৃতীয় অংশ

IMG_20240312_232544.jpg

তাদের ভেতরে ঝগড়া চলাকালীন সময় সেই অচেনা ছেলেটি তাদের বাড়িতে এসে কড়া নাড়ে। তখন ওই বাসা ছেলে সেখানে যায় এবং তাকে বলে সে যেনো পরে তার সাথে দেখা করে।

চতুর্থ অংশ

IMG_20240312_232715.jpg

এরপর হাসানের কাছে একটি ফোন আসে ফোনের ঐকান্ত থেকে হাসানকে জিজ্ঞাসা করা হয় তোমার সাথে যে ছেলেটা দেখা করতে এসেছিল সেই ছেলেটা কোথায়? তখন হাসানের সেই গ্রামের ছেলেটির কথা মনে পড়ে এবং সে বাড়ির বাইরে চলে তাকে খুঁযে বের করে এবং তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তাকে দেখে পরিবারের সবাই খুশি হয। কিন্তু হাসানের বউ সম্পা তাকে দেখে মোরে খুশি না। সে আহমেদকে দেখে খুবই অসন্তুষ্ট হয়।

পঞ্চম অংশ

IMG_20240312_233151.jpg

আহমেদ খুব সকালে হাসানকে ডাক দেয় নামাজ পড়ার জন্য। এতে করে সংখ্যা খুবই রেগে যায় এবং তাকে অনেক বাজে বাজে কথা বলে কিন্তু আহমেদ তাতে কিছুই মনে করে না।

ষষ্ঠ অংশ

IMG_20240312_233307.jpg

এরপর আহমেদ তাদের জন্য সকালে নাস্তা তৈরি করে। এটা দেখে পরিবারের সবাই অনেক খুশি হয়। কিন্তু হাসানের বউ এটা দেখে মোটেও খুশি না।

সপ্তম অংশ

IMG_20240312_233403.jpg

একদিন আহমেদ সকালের কাছে পানি দিয়েছিল এমন সময় হাসান তার সাথে দেখা করতে যাই। হাসান বলে আহমেদ তুমি এত হাসি খুশি থাকো কিভাবে সব সময়। তখন হাসানকে সবকিছু তাকে খুলে বলে। তার সব কথা শুনে হাসান বলে আমার এত টাকা পয়সা আছে কিন্তু আমার কোন শান্তি নেই আমি শান্তি ফিরে পাবো কিভাবে তুমি আমাকে বলতে পারো। এ কথা শুনে আহমেদ বলে ভাই আপনার সব আছে কিন্তু আপনার ঘরে আলো নেই। আহমেদের কথা হাসান ঠিক ঠাক ভাবে বুঝতে পারে না পরে তাকে জিজ্ঞাসা করে কি বলো তুমি আমার ঘরে আলো নেই? একথা শুনে আহমেদ বলল এই আলো সেই আলো না ভাই। এইটা হলো ইসলামের আলো। এরপর হাসান আহমেদের কথার মানে বুঝতে পারে।

অষ্টম অংশ

IMG_20240312_233658.jpg

কিন্তু এদিকে হাসানের বউ শম্পা আহমেদের সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেই চলেছিল। যদি আহমেদ সেটা হাসিমুখে মেনে নিয়েছিল।

নবম অংশ

IMG_20240312_233757.jpg

একদিন হাসান বাজার করার জন্য ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিল। এমন সময় দেখতে পায় শম্পা ভাবির সাথে একজন খারাপ ব্যবহার করছে। এটা দেখে সে সহ্য করতে পারে না যার কারণে সে এটি ইট দিয়ে তাকে মারার হুমকি দেখায়। ভয় পেয়ে সেই লোকটা তার ভুল স্বীকার করে এবং শম্পার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের উপরে সম্পর্ক একটা দুর্বল হয়ে পড়ে। শম্পা বুঝতে পারে আহাম্মেদ আসলে অনেকটা ভালো ছেলে।

দশম অংশ

IMG_20240312_234013.jpg

এরপর থেকে শম্পা সবসময় আমাদের কাছে সহায়তা করে। তারা দুজনে মিলে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে থাকে। এরপর শম্পা প্রতিনিয়ত নামাজ পড়া শুরু করে । এর ফলে তাদের পরিবারের শান্তি ফিরে আসে। সবাই তখন সুখের সংসার করতে থাকে। এরপর নাটকটি শেষ হয়ে যায়।


নাটক দেখার লিংক

নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং
নাটকটি আমার বেশ ভালো লেগেছে। যেহেতু এইটা ইসলামিক নাটক তাই একটু বেশি মজা পেয়েছি। নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।

Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি নাটম রিভিউ করেছেন যদিও এদের নাটক আমার তেমন একটা দেখা হয়না রিভিউ পরা অবদি।দারুন করেছেন রিভিউটা ধন্যবাদ আপনাকে সুন্দর হয়েছে ।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আমি একটু আগেই এই নাটক দেখেছি আর খুব সুন্দর একটি নাটক। এখন আপনার রিভিউ পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এই নাটকের গল্প খুবই সুন্দর আর দেখতেও খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর নাটকের রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি।

 2 years ago 

গতকাল এই নাটকটি ইউটিউব এ দেখলাম। কাজের ছেলে নামাজি ঈগল টিমের নাটক। ঈগল টিমের নাটক গুলোর গল্প সব সময়ই ভালো লাগে। অনেক সুন্দর একটি নাটকের রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই রিভিউ টা পড়ে সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজ আমাদের সাথে কাজের ছেলে নামাজি নাটকের রিভিউ দিয়েছেন। যদি ওই নাটকটি আমার এখনো দেখা হয় নাই। তবে আপনার দেওয়া রিভিউটি পড়ে দেখতে মন চাচ্ছে। সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক আছে ভাই সময় পেলে নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

কাজের ছেলে নামাজি এই নাটকটার পুরো কাহিনী আমার খুবই পছন্দ হয়েছে। সজল এবং মিমের অভিনয় অনেক বেশি সুন্দর ছিল এই নাটকের মধ্যে। আমি বেশিরভাগ সময় ঈগল টিমের নাটক গুলো দেখে থাকি। কারণ এই নাটকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই নাটকটা আমি অবশ্যই দেখবো সময় পেলে। আসলে ব্যস্ততার কারণে খুব একটা নাটক দেখা হয় না, তবে মাঝেমধ্যে দেখে থাকি। শেষ পর্যায়ে নায়িকা নিজের ভুলটা বুঝতে পেরেছিল এটা দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে। আর সে নিজেও নামাজ পড়া শুরু করে।

 2 years ago 

ঈগল টিম দিন দিন তাদেরকে উন্নত করছে। তারা বেশ ভালো ভালো বিষয় নিয়ে নাটক তৈরি করছে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

আপনি আজ অনেক সুন্দর করে ঈগল টিমের একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। যে নাটকটার কাহিনী আমার কাছে দারুন লেগেছে। নায়িকা প্রথম প্রথম যদিও নায়কের সাথে অনেক বেশি খারাপ আচরণ করতো। কিন্তু পরবর্তীতে নায়িকা নিজের ভুল বুঝতে পারে। আর নিজেই নামাজী হয়ে যায়। এমন কি সুখে শান্তিতে নায়কের সাথে সংসার শুরু করে। শেষে তাদের এত সুন্দর মিলন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে নাটকটার রিভিউ। রমজান উপলক্ষে এরকম সুন্দর নাটকগুলো রিলিজ হয়, যেগুলো আমি মাঝেমধ্যে দেখি।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ঈগল টিমের নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনিও বেশ সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38