রেনডম ফটোগ্রাফিঃ নানা রকম ফুল, ফল ও প্রকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ৩০ মার্চ রোজ শনিবার ২০২৪ ইং:।

বাংলায় ১৬ চৈএ ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ১৯ রমজান ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছু ফুল, ফল ও প্রকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


প্রথম ফটোগ্রাফি

IMG_20240324_072435.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/photographers.falseness.detailing

আমার এই ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটা দেখতে পারছেন এই ফুলটা অনেক কমন একটা ফুল। কম বেশি সবাই এই ফুল সম্পর্কে অবগত। এটা হল গাঁদা ফুল। ফুলটা দেখতে খুবই সুন্দর। আমাদের অফিরে বেশ কয়েক রকম গাঁদা ফুলের গাছ আছে। শীত চলে যাওয়াতে গাঁদা ফুলের গাছ গুলো সব মরে যাচ্ছে। তাই ভাবলাম স্মৃতি হিসেবে ছবিগুলো তুলে রাখি।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20240330_075648.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/photographers.falseness.detailing

আমার শেয়ার করা দ্বিতীয় যে ফটোগ্রাফি দেখছেন এটা হচ্ছে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল দেখতে এমনিতে অনেক সুন্দর। কিন্তু এ ধরনের সাদা গোলাপ দেখতে আরো বেশী সুন্দর লাগে। আমি সাদা রঙের জিনিস পছন্দ করি। তাই সাদা গোলাপ আমার খুব পছন্দের।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20240330_075603.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/photographers.falseness.detailing

এটা হল তেলাকুচো গাছের ফুলের ফটোগ্রাফি। আমাদের বাড়ির আঙিনায়ক ধারে এ ধরনের লতা জাতীয় উদ্ভিদ গুলো দেখতে পাওয়া যায়। তেলা কচু গাছের পাতায় অনেক উপকারিতা রয়েছে। আমরা এটাকে ঔষধি গাছ হিসেবে জানি। এই গাছের ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে টুকটুকে লাল হয়ে যায়। দেখতে বেশ চমৎকার লাগে।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20240330_172214.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

https://w3w.co/photographers.falseness.detailing

এখন আপনারা আমার ফটোগ্রাফিতে যে ছবিটা দেখছেন এটি একটি পুকুর ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এ ফটোগ্রাফিটা আমি আমাদের অফিসের পাশে পুকুরের পাড় থেকে তুলেছিলাম। বিকেলে হালকা রোদে জায়গাটা দেখতে বেশ চমৎকার লাগছিল। ভাবলাম কিছু ফটোগ্রাফি করে রাখি। যেমন ভাব না ঠিক তেমনি কাজ তার ভেতরে একটি ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20240330_172547.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/photographers.falseness.detailing

আমার শেয়ার করা এই ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখছেন এটা হল বিকেলের ডুবন্ত সূর্যের ফটোগ্রাফি। পড়ন্ত বিকেলে এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম। দৃশ্যটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগেছে যার কারণে আমি আমার ক্যামেরায় ধারণ করেছিলাম। আমি যখন ফটোগ্রাফি করছিলাম ঠিক সেই সময় একটি গাছ থেকে একটি ঘুঘু উড়ে যাচ্ছিলো ঠিক সেই সময় আমিও ফটোগ্রাফি টা করেছিলাম।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20240330_172844.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/photographers.falseness.detailing

আমার শেয়ার করা ষষ্ঠ ফটোগ্রাফি টা আমার কাছে সবথেকে স্পেশাল একটা ফটোগ্রাফি। স্পেশাল বলার কারণ এটাই যে দীর্ঘদিন পর আমি এই ধরনের ঘোড়ার গাড়ি দেখলাম। শেষ কবে এমন ঘোড়ার গাড়ি দেখেছি আমার মনে পরেনা।কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িটি যেতে। তাই স্মৃতি হিসেবে রেখে দেয়ার জন্য ফটাফট কয়েকটি ফটোগ্রাফি করে ফেললাম।

সপ্তম ফটোগ্রাফি

IMG_20240324_074919.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/photographers.falseness.detailing

আমার শেষ যে ফটোগ্রাফিটা আপনি দেখতে পারছেন এটা হচ্ছে লিচু ফলের ছোটকালের ফটোগ্রাফি। কেবলমাত্র ফুল থেকে লিচু বের হয়েছে। আমাদের অফিসে বেশ কয়েকটি লিচু গাছ আছে। এবার প্রচুর পরিমাণে লিচু গাছে লিচু ধরেছে। লিচু গাছে পরিদর্শন করার সময় এই ফটোগ্রাফিটা করা হয়েছিল। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তাই আজকে শেয়ার করে দিলাম।


আমার ফটোগ্রাফি পোস্টের সেখানে সমাপ্তি করছি। পরবর্তীতে আবার অন্য কোন কিছুর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারমোঃ আশিকুর রহমান
ক্যামেরা৫০মেগাপিক্সেল
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আমাদের কমিউনিটিতে ফুলের ফটোগ্রাফি বেশি দেখতে পাই। আপনি ফুল ফল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে শেয়ার করলেন । এই সময়ে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় । আপনার করা ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর পড়ন্ত বিকালের সূর্য অস্তের ফটোগ্রাফিটি অসাধারণ, বিশেষ করে বিকেলবেলার প্রকৃতির দৃশ্যটির ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি বেশ দারুন দক্ষতায় নানা রকম ফুল ফল ও প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন। প্রথমেই গাঁদা ফুলের এই ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লাগলো। সাদা গোলাপ টি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ছবিগুলো বেশ অস্পষ্ট লাগছে কয়েকটা। সবথেকে ভালো ছবি ছিল ঘোড়ার এই ছবিটা। ছবিটা যখন স্পেশাল সামনে দিতে পারতেন একটা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সেভাবে চিন্তা ভাবনা করে ছবি ছাড়া হয় নাই ভাই। ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। তবে অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি দেখতে পেলামম ঘোড়ার গাড়ি এই দৃশ্যটি সত্যিই অসাধারণ এরকম দৃশ্য আর দেখতে পাওয়া যায় না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। পেলাম শব্দ লিখা ভুল হয়েছে ঠিক করে নিবেন ভাই।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ছাড়া প্রাকৃতিক দৃশ্য অসাধারণ ছিল। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা ও দিয়েছেন যা পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনি ফুল, ফল ও প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে আমিও খুব পছন্দ করি। তার জন্য যেখানে যা দেখি তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি আর ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। প্রতিটা ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

বাহ ভাই আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লাগছে তাছাড়া চতুর্থ নাম্বার ফটোগ্রাফি টাও ভালো লেগেছে। এই ছবির মধ্যে পানির ভিতর একটি রিফ্লেকশন দেখা যাচ্ছে সেজন্য ছবিটা বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে আজকে অনেকদিন পর নতুন একটি ফটোগ্রাফি দেখতে পেলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে নতুন নতুন কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ মামু তোমার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39