নাটক রিভিউঃ নামাজ ও সম্পত্তি পর্ব-৬।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৪ এপ্রিল ২০২৪ ইং: রোজ বুধবার ।

বাংলায় ১১ বৈশাখ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১৪ শাওয়াল ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি নামাজ ও সম্পত্তি নাটকের ষষ্ঠ পর্ব নিয়ে কথা বলবো। এই পর্বে আমি বেশি গুরুত্বপূর্ণ কোন দৃশ্য দেখতে পারি নাই। খুবই সাধারণ ঘটনা তুলে ধরা হয়েছে। এই পর্বটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারন তেমন কোন গুরুত্বপূর্ণ দৃশ্য ছিলো না।

নাটকের পোস্টার

IMG_20240424_032035.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামনামাজ ও সম্পত্তি পর্ব-৬
পরিচালকমোঃহাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৩১ মিনিট ৩৬ সেকেন্ড
মুক্তির সময়২২ মার্চ ২০২৪ খ্রিঃ


IMG_20240424_032124.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


নাটিকের প্রথমেই দেখা যাই মরিয়মকে শোয়েবের মাদ্রাসার গেটে দাড়িতে থাকতে। এমন সময় শোয়েবের ওস্তাদকে বের হতে দেখা যায়। তখম মরিয়ম ওস্তাদকে জিজ্ঞাসা করে শোয়েব কোথায়? ওস্তাদ তখন জানতে চাই শোয়েবকে কি দরকার? তখন মরিয়ম বলে আমি তার কাছে কোরআন শিখতে চাই কিন্তু সে আমাকে কোরআন শেখাতে চাই না। তখন শোয়েবের ওস্তাদ মরিয়মকে বলে তুমি বরং শোয়েবের বোনের কাছে কোরআন শিখতে পারো এতে তোমার অনেক ভালো হবে। এরপর মরিয়ম ওস্তাদকে দুইটি সোনার বালা দিয়ে বলে এ দুটো জিনিস আমি মাদ্রাসার জন্য দান করছি। কিন্তু ওস্তাদ বলে এই জিনিসগুলো আমি নিতে পারবো না। পরে মরিয়ম তার কষ্টের পড়ানোর টাকা ওস্তাদের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়।


IMG_20240424_032205.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


সাবিনা এবং তার বাবা নককিবদের বাড়িতে যায় এবং তারা প্রমান করে তারা যে কাজটা করেছে সেটা একটা ষড়যন্ত্র ছিল। তার ভাইকে ফাঁসানোর জন্য তারা এই কাজটা করেছিল। কিন্তু হাবিবা নিজে এসে সাবিনার কাছে সবকিছু স্বীকার করে সাবিনা সেই কথা গুলা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।


IMG_20240424_032231.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


এই ঘটনা ঘটার পর নকিবের মা তখন রেগে গিয়ে হাবিবাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে অনেক মারধর করে। কিন্তু হাবিবা তার ভুলের প্রতিদান দিতে পেরেছে বলে সে অনেক খুশি। কারণ এই কাজটি হবে কার কাছে খুবই জঘন্য অপরাধ বলে মনে হয়েছিল। যার কারনে সে সত্য ঘটনা সবার সামনে প্রকাশ করে দেয়।


IMG_20240424_032259.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


এর পরের দৃশ্যতে মরিয়মের সাথে রাস্তায় একটি ছেলের দেখা হয়। মূলত এই ছেলেটি হল সেই ছেলে যার সাথে মরিয়মের বিয়ের কথা বার্তা চলছিল। কিন্তু মরিয়মের এই ছেলেকে পছন্দ নয় যার কারণে সে ঢাকা থেকে তার মামা বাড়ি চলে আসে। কিন্তু এই ছেলে মরিয়মকে অনেক পছন্দ করে যার কারণে সে আমেরিকা থেকে বাড়ি ফিরে আই মরিয়মের সাথে দেখা করার জন্য তার মামার বাড়িতে চলে আসে।


IMG_20240424_032327.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


কিন্তু সব কথার এক কথা হলো মরিয়ম এই ছেলেকে মোটেই পছন্দ করে না যার কারণে তাকে নানা রকম মিথ্যা কথা বলে গ্রাম থেকে তাড়িয়ে দেয়ার চিন্তা ভাবনা করে। এবং সে সেই ছেলেকে নানা কায়দা কৌশলে সেই গ্রাম থেকে বের করে দেয়।


IMG_20240424_032350.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


এরপরের দেশে শোয়েব কে তার বাড়ি রাস্তা ধরে বাড়ি আসতে দেখা যায়। এমন সময় দেখা যায় পথের মধ্যে বেড়া দেওয়া এবং নকিব সেখানোর চেয়ার পেতে বসে আছে। শোয়েব নকিবের কাছে জানতে চাই কেন পথে বেড়া দেয়া হয়েছে একথা শোনার পর নকিব বলে আমার জমির উপর দিয়ে তোরা আর চলাফেরা করতে পারবি না। এ কথা শোনার পর শোয়েব বলে এটা আপনি কেমন কথা বলছেন ভাই এই পথ দিয়ে বের হতে না পারলে আমরা হাটে বাজারে কিভাবে যাবো।


IMG_20240424_032420.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


এরপর দেখা যায় মরিয়মকে বিয়ে করার জন্য যে ছেলেটা গ্রামে এসেছিল সেই ছেলেটা তার মামার বাড়ি এসে হাজির হয়ে যায়। এটা দেখার পর মরিয়ম অনেক অবাক হয়ে যায়। মরিয়মের মামা মামি সেই ছেলেটাকে দেখে অনেক অবাক হয় কারণ তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে দেশের বাইরে থাকতো। এরপর তারা সেই ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে যায়।


IMG_20240424_032449.jpg

ছবিটি ইউটিউব থেকে নিজ ফোন দিয়ে স্কিন শট নেওয়া


পরের দিন সকালে সাবিনা তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি শোয়েব কে দেখেছো। সাবিনার বাবা বলে না সাহেবে সাথে আমার দেখা হয়নি। সে জানতে চায় কি হয়েছে সাবিনা বলে রাত থেকে শোয়েবকে পাওয়া যাচ্ছে না।

এই কথা বলার পর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকের এই পর্বটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ বিশেষ গুরুত্বপূর্ণ কোন দৃশ্য এই নাটকে আমি দেখতে পাইনি। পরবর্তী পর্ব গুলো হয়তো এর থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে। নাটকটির রেটিং ০৭/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


পরিচয় পর্ব।

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর একটি নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করে চলেছেন। আপনার এই নাটকের বিষয়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আজকে আপনি নামাজ ও সম্পত্তি নাটকের ষষ্ঠ পর্ব শেয়ার করেছেন। ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো আমার। আশা করবো সম্পন্ন পর্ব আমাদের মাঝে রিভিউ করে দেখাবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে,নামাজ ও সম্পত্তি পর্ব-৬ নাটক রিভিউ করেছেন নাটকটি দেখেই বোঝা যাচ্ছে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে নাটকটির মধ্যে, এই নাটকটি আজও আমার দেখা হয়নি। তবে সময় করে দেখে নেব ভাই অসংখ্য ধন্যবাদ নাটকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই তোমার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

এ নাটকটার মধ্যে সামাজিক প্রতিহিংসা রয়েছে। সামাজিক প্রতিহিংসার ফলে মানুষের জীবন কোন পর্যায়ে যেতে পারে সেই বিষয়টা লক্ষ্য করলাম। চমৎকার নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। এ সমস্ত নাটকগুলো আমি শিক্ষামূলক মনে করি। আর এ থেকে বেশ অনেক কিছু শেখা রয়েছে। খুবই ভালো লাগলো আপনার নাটক রিভিউটা দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য। নাটকের রিভিউ দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

নামাজ ও সম্পত্তি নাটকটা না দেখলেও, রিভিউর মাধ্যমে নাটকের পর্বগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি। খুব সুন্দর একটা নাটক এটি। যেটার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক বেশি। এই শিক্ষাগুলো অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাটকের রিভিউর শেষে ছোট করে ব্যক্তিগত মতামত তুলে ধরবেন, তাহলে আরো সুন্দর লাগবে। আমি আপনার রিভিউর মাধ্যমে এই নাটকের বেশ কয়েকটা পর্বের রিভিউ পড়েছি। আশা করছি বাকি পর্বগুলোর রিভিউ পড়তে পারবো এরকম ভাবে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনার কমেন্টের মাধ্যমে নতুন কিছু শিখলাম পারলাম। পরবর্তীতে আপনার দেওয়া উপদেশ মাথায় রেখে পোস্ট করার চেষ্টা করব।

 2 years ago 

সম্পত্তি ও নামাজ নাটকটি আমার রোজার মধ্যে দেখা হয়েছিল। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার পোষ্টের মাধ্যমে আবার দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে আপনি নামাজ ও সম্পত্তি নাটকটা ছয়টা পর্ব আমাদের মাঝে শেয়ার করে ফেললেন রিভিউর মাধ্যমে। আমার কাছে খুব ভালো লেগেছে এই নাটকের রিভিউ পোস্ট পড়তে। নাটকটার চার পাঁচটা পর্বের রিভিউ আমি পড়েছি। নাটকটা না দেখলেও রিভিউর মাধ্যমে নাটকের কাহিনীটা জানতে পেরে খুব ভালো লাগতেছে। এই নাটকগুলোর মধ্যে শিক্ষামূলক বিষয় রয়েছে। তেমনি নাটকটার মধ্যেও রয়েছে। আমি তো ভাবছি আপনার শেয়ার করা এই নাটকটার প্রত্যেকটা পর্বের রিভিউ পড়ার চেষ্টা করবো এখন থেকে সব সময়।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মতামত প্রকাশ করার জন্য। আর আমার রিভিউ পড়ার চেষ্টা করবেন জেনে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38