কাগজ দিয়ে পাল তোলা নৌকার অরিগামি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২০ মার্চ ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

বাংলায় ০৬ চৈএ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৯ রমজান ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি পাল তোলা নৌকার অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অরিগামি তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত নৌকাটির অরিগামি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240319_105719.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
রঙিন কাগজ
আঠা
কাঁচি


প্রথম ধাপ

IMG_20240315_153251.jpg

আমি প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি। কাগজটা ১১"*৮" আকারে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

এবার এই কাগজটা প্রথমে মাঝখান দিয়ে ভাঁজ করেছি। তারপর আবার ভাঁজ করা অর্ধেক কাগজের অংশটি আবার দ্বিতীয় বার ভাঁজ করে নিয়েছি। এইভাবে দুই পাশের কাগজটি ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240315_153520.jpg

এবার কাগজটির দুই প্রান্ত ত্রিভুজের আকারে ভাঁজ করে নিয়েছি। যেমনটি আপনারা ছবিতে দেখতে পারছেন।

চতুর্থ ধাপ

এরপর আবার সেই ভাজ করা অংশটি আবার একই ভাবে ভাজ করে নিয়েছি। এরপর কাগজটি মাঝখান দিয়ে আবার ভাজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240315_154532.jpg

এরপর কাগজটি আমি পুরোপুরি উল্টো করে দিয়েছি। এভাবেই আমি নৌকাটি তৈরি করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240315_155256.jpg

এরপর আমি ৩" আকারে কয়েকটি কাগজ কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240315_155248.jpg

সাদা কাগজ দিয়ে দুইটি স্টিক তৈরি করে নিয়েছি। স্টিক দুইটি একটা মোটা কাগজের ভেতর ডুকিয়ে দিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20240315_155739.jpg

এরপর স্টিকের সাথে রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর বাকি দুইটা কাগজ মাঝখানে পালের আকারে কেটে ফুটো করে এর ভেতর লাগিয়ে দিয়েছি।

নবম ধাপ

IMG_20240319_095355.jpg

এবার ওই কাগজটা আঠা দিয়ে নৌকার মাঝখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি৷ এভাবেই আমি পাল তোলা নৌকা তৈরি করেছি।

পোস্টের ধরনঅরিগামি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে পালতোলা নৌকার অরিগ্যামি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পালতোলা নৌকার অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে প্রতিটি ধাপের বিবরণ গুলো পড়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আমার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার বুদ্ধির তারিফ করতে হয়। খুব চমৎকার একটি ডাই প্রজেক্ট উপহার দিলেন। এটা তৈরি প্রনালী কিন্তু খুব সহজ একটু চেষ্টা করলেই এটা তৈরি করা যাবে। তবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আর অল্প কিছু উপকরণ দিয়েই চমৎকার নৌকাটা তৈরি করা যাবে। এই ধরনের কাজগুলো নিঃসন্দেহে চমৎকার ক্রিটিভিটির বহিঃপ্রকাশ। অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন।এরকম অরিগামি গুলো দেখতে আমার খুব ভালো লাগে।আপনার টাও খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে পাল তোলা নৌকার খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনার এই অরিগ্যামি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজে পাল তোলা নৌকা তৈরি করেছেন দেখতে বেশ চমৎকার লাগছে। ছোটবেলায় নদী দিয়ে গেলে পালতোলা নৌকার দেখা মিলতো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

পালতোলা নৌকার একটি অরিগামি তৈরি করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজ দিয়ে কিভাবে এমন সুন্দর অরিগামি তৈরি করা যায় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy

 2 years ago (edited)

এরকম পালতোলা নৌকা গুলো তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আর এই জাতীয় অরিগমি গুলো বানাতে বেশ ভালই লাগে এবং বানানোর শেষ মুহূর্তটা অনেক বেশি আনন্দদায়ক হয়। যাইহোক আপনি খুবই সুন্দর একটি ফল তোলা নৌকার অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর তার ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে আপনার মূল্যবান মতামত গুলা প্রকাশ করার জন্য। বানান ভুল আছে আশা করি ঠিক করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38