ডাই পোস্টঃ কার্ড বোর্ড দিয়ে ডাল সহ পাতা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১৬ মার্চ ২০২৪ ইং: রোজ শনিবার ।

বাংলায় ০২ চৈএ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৫ রমজান ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি পাতার ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের ডাই তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত পাতার ডাইওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240315_151009.jpg

IMG_20240315_090038.jpg

প্রয়োজনীয় উপকরণ
কার্ড বোর্ড কাগজ
কলম
আঠা
কাঁচি


প্রথম ধাপ

IMG_20240315_143901.jpg

প্রথমে একটি শক্ত কার্ড বোর্ড থেকে উপরের পাতলা অংশটি বের করে নিতে হবে। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন। এর পর কাগজটি ৭*৩.৫" মাপে কেটে নিতে হবে। এভাবে অনেক গুলা অংশ কেটে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

IMG_20240315_143912.jpg

এরপর কেটে নেওয়া অংশটি মাঝখান দিয়ে ভাঁজ দিতে হবে।

IMG_20240315_143921.jpg

এরপর আবার ভাঁজ করা একটা অংশের একটি অংশকে আবার ভাঁজ করে নিতে হবে।

IMG_20240315_143935.jpg

এর অপর অংশটিও একই ভাবে মাঝামাঝি করে ভাঁজ করে নিতে হবে।

তৃতীয় ধাপ

IMG_20240315_144025.jpg

এখানে আমি অনেক গুলা অংশ একই ভাবে ভাঁজ করে নিয়েছি। ছবিতে আপনারা দেখতেই পারছেন।

চতুর্থ ধাপ

IMG_20240315_145809.jpg

এই কাগজের অংশ গুলা আমি কাঁচি দিয়ে সুন্দর করে পাতার আকারের ন্যায় কেটে নিয়েছি। যেমনটা ছবিতে দেখতে পারছেন ঠিক এভাবেই কেটে নিতে হবে। আমি সব গুলা অংশই কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240315_144821.jpg

এবার একটি সাদা কাগজ দিয়ে একটা সুন্দর স্টিক বানিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240315_145826.jpg

এবার স্টিকের সাথে আঠা দিয়ে পাতা গুলা একের পর এক লাগিয়ে দিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240316_093014.jpg

এভাবে পর্যায় ক্রমে পাতা গুলা স্টিকের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলে তৈরি হয়ে যাবে কার্ড বোর্ডের পাতা।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কার্ডবোর্ড কেটে ডাল সহ পাতা তৈরি করেছেন। আসলে এ ধরনের কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন যা তৈরী বুঝতে সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি।

 2 years ago 

কাটবোর্ড দিয়ে আপনি ডাল শহ একটি পাতা বানিয়েছেন খুবই সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন।আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার করা এই পোস্ট টা।প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

বাহ দারুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। কার্ডবোর্ড দিয়ে ঢাল সহ পাতা তৈরি দারুন ছিল । দেখতে সুপারি গাছের পাতার মতো লাগছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। নিজের ক্রিয়েটিভিটি থেকে করা কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই কাজগুলো করার জন্য যথেষ্ট ধৈর্য লাগে। আপনি কার্ডবোর্ড দিয়ে ডাল সহ পাতা তৈরি করেছেন ও কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজটি করার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই কাজগুলো করার জন্য যথেষ্ট ধৈর্য লাগে।

একদম আসল কথা বলেছেন ভাই। কাজ গুলা খুবই কঠিন কিন্তু তৈরি করার পর বেশ ভালোই লাগে।

 2 years ago 

কার্ড বোর্ড দিয়ে ডাল সহ পাতা তৈরি করেছেন। দারুন ছিল। এ ধরনের কাজগুলো করতে একটু সময় লাগলো দেখতে খুবই সুন্দর দেখায় । তৈরি করার পদ্ধতিটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের কাছে দেখিয়েছেন যে কেউ চাইলে খুব সহজভাবে এটি তৈরি করে নিতে পারবে। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

বর্তমান সময়ে সকলেই অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করে যাচ্ছে যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে কার্ডবোর্ড দিয়ে ডাল সহ পাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো, সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করার মাঝেও এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38