রেনডম ফটোগ্রাফিঃ সাতটি আলাদা আলাদা গাছ, ফুল ও ফলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১ মে ২০২৪ ইংঃ রোজ বুধবার ।

বাংলায় ১৮ বৈশাখ ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ২১ শাওয়াল ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রচন্ড তাপদাহে মানুষের জীবন যাপন খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই গরমে মানুষের শরীর খুবই দুর্বল হয়ে পড়ছে। শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাওয়ার কারণে মানুষ পানি স্বল্পতায় ভুগছে। এই গরমে আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে এবং তরল খাবার বেশি বেশি খেতে হবে।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিছু গাছ, ফুল ও ফলের রেনডম ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


প্রথম ফটোগ্রাফি

IMG_20240501_040223.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/dollar.deluge.assigns

আমার প্রথম ফটোগ্রাফিতে আপনারা যেটা দেখতে পারছেন এটা হল ধান ক্ষেত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই সকল জিনিস না দেখলে বোঝা যায় না। বিকেলে মাঠে বেড়াতে যাওয়ার সময় আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম। দেখতে খুবই চমৎকার লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যেন আমি এখন তো সবুজের বুকে এসে পড়েছি। বিকেলের ঠান্ডা বাতাসের সাথে ধানের ফুলের মিষ্টি সুগন্ধ ভেসে আসছিল। শরীর এবং মন দুটোই যেন সতেজ হয়ে উঠছিল।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20240501_040237.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/dollar.deluge.assigns

এই গাছটি আমাদের বাড়ি আশেপাশে ঝড়ে জঙ্গলে অনেক দেখা যায়। গাছটির নাম কি আমি সঠিক বলতে পারবো না কিন্তু গাছটি আমার অনেক ভালো লাগে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই গাছে ছোট ছোট ফুল ফোটে আছে। এই ফলগুলোর ভিতরে মধু পাওয়া যায় ছোটবেলায় আমি এই গাছ থেকে অনেক মধু খেয়েছি। এই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20240501_035917.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/dollar.deluge.assigns

একটি ডালে একসাথে অনেকগুলো ফুল ফোটে থাকে বলে ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগে। দেখতে এমনিতে অনেক সুন্দর। মাঝারি সাইজের গাছে সবুজ পাতার ফাঁকে ফুলগুলো থোকায় থোকায় ফুটে থাকে। এই পোলটির নাম হলো পুষ্প কথন। আমার অনেক পছন্দের একটি ফুল।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20240501_035900.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/dollar.deluge.assigns

কাউকে বলে দিতে হবে না এই জিনিসটার নাম কি সবাই এই ফলের নাম জানেন। আম আমার অনেক পছন্দের একটি ফল আম খেতে আমি খুবই পছন্দ করি। দেখতে দেখতে আমগুলো অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন পরে আমগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। বিকেল হাটাহাটি করার সময় আমের থোকাটি আমার চোখে পড়লো দেখে বেশ ভালো লাগলো তাই ফটোগ্রাফি করে রাখলাম।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20240501_040851.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/dollar.deluge.assigns

পুকুরে খালে বিলে ডোবাই সব জায়গাতেই এই উদ্ধৃতি দেখতে পাওয়া যায়। এটা হল কচুরিপানা গাছের ফুল।ফটো দেখতে বেশ চমৎকার সাদা বাপরে মাঝখানে বেগুনি কালারের ডোরাকাটা দাগগুলো দেখতে পেয়ে চমৎকার লাগে। বিকেলে পুকুর পাড়ে হাঁটতে গিয়ে আমার চোখে এই ফুলটা নজরে পড়ে সাথে সাথে ফোন বের করে আমি এই ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি করে ফেলি।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20240501_040817.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/panning.encourage.hikes

এই গাছটির নাম কি আমি সঠিক বলতে পারব না কিন্তু আমার জানামতে গাছের নাম সম্ভবত অচিন গাছ হতে পারে। গাছটি অনেক ঐতিহ্যবাহী ও অনেক পুরাতন একটি গাছ। এই গাছটি দীর্ঘদিন ধরে এভাবেই মাটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। এই গাছ থেকে কয়েকশো বছরের পুরনো একটি গাছ।

সপ্তম ফটোগ্রাফি

IMG_20240501_035947.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/dollar.deluge.assigns

এই গাছটি সঠিক নাও আমি বলতে পারব না কিন্তু আমাদের গ্রামের ভাষায় এই গাছটিকে হাড় জোড়া গাছ বলা হয়ে থাকে। স্নায় ও ব্যথা নাশক ঔষধ হিসেবে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের গ্রামের অঞ্চলে পশু পাখির হাড় ভেঙে গেলে এই গাছ দিয়ে চিকিৎসা করা হয়। গাছটির অনেক কোন উপকারিতা রয়েছে।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারমোঃ আশিকুর রহমান
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আজকে আপনি বেশ অসাধারণ কিছু গাছ ও ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। কাঁচা আম গুলো দেখে মন চাইতেছে খেতে। বিশেষ করে কচুরিপানা ও ধান ক্ষেতের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি ভালোই লাগলো। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপনার প্রশংসা মুখরিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আসলে অসাধারণ ছিল, প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।শুভকামনা রইল এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই তোমার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আমার ফটোগ্রাফি গুলা তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,, এই গরম থেকে বাঁচার জন্য আমাদের দৈনিক প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যাইহোক, দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের এই সুন্দর পোস্টটি সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে গুছিয়ে বর্ণনা গুলো লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার পোস্টে গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া, প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। দুই নং ফটোগ্রাফিতে যে ছবিটি তুলে ধরেছেন আসলে এই গাছের দৃশ্যটা এখন আর খুব একটা দেখা যায় না। এক সময় বাড়ির আঙিনায় খুব দেখা যেত তবে এখন আর তেমন দেখি না।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে ফুল গুলো দেখতে চমৎকার লাগছে বেশি।

 2 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। গাছের এবং ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ধান ক্ষেতের ফটোগ্রাফি এবং কচুরিপানার ফটোগ্রাফি। তবে এরকম একটি বড় গাছ পুরাতন আমার শ্বশুর বাড়ির সামনে আছে। রাত্রেবেলা এই গাছ গুলো পাস দিয়ে যেতে অনেক ভয় লাগে। এবং পুষ্প কথন ফুলের ফটোগ্রাফি সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে বেশি ভালো লেগেছে আমার। খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ থেকে ফটোগ্রাফি ধারণ করেছেন। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ধানের এই সুন্দর ফটো দেখে। এদিকে ফুল ও ফলের ফটোগুলো ছিল চমৎকার।

 2 years ago 

আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেখানে ফুল ফল থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের চিত্র ফুটে উঠেছে পাশাপাশি ফসলের মাঠের চিত্র ফুটে উঠেছে। সব মিলে অনেক সুন্দর ছিল আপনার আজকের এই পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38