স্পোর্টস রিভিউ: ফাইনালে স্পেন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ ১৪ জুলাই ২০২৪ ইং: রোজ রবিবার ।

বাংলায় ৩০ আষাঢ় ১৪৩১ খ্রিষ্টাব্দ।

IMG_20240714_171234.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো সবাই জানেন এখন ইউরো কাপ চলছে। দিন ধরে ফুটবলে কোপা আমেরিকা খেলা চলছে। স্পেন ও ফ্রান্সের মধ্যেকার জমজমাট ম্যাচ নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি আমার রিভিউ করা ম্যাচটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ম্যাচেরর বিবরনী
স্পেনপারফর্মেন্সফ্রান্স
০৬শর্ট০৯
০২শর্ট অন টার্গেট০৩
৫৯%বল পজিশন৪১%
৫০০পাস৩৩৯
৮৮%সঠিক পাস৮৩%
০৯ফাউল১৪
০২হলুদ কার্ড০২
০০লাল কার্ড০০
০০অফসাইড০০
০৪কর্নার০৬


প্রথম অর্ধ

IMG_20240714_171452.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

রেফারের বাঁশি দেয়ার সাথে সাথেই প্রথম অর্ধের খেলা শুরু হয়। ফ্রান্স এবং স্পেন দুই দলের খুব সুন্দর খেলা খেলছিল। কারণ দুইটি টিমই খুবই ভালো টিম। তবে বল পজিশনের দিক থেকেই স্ক্যানার এটা আগে ছিল ফান্সের থেকে।

IMG_20240714_171829.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

তবে স্পেনের থেকে বল আদায়ের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও ফ্রান্স না নেটের মাথায় একটি গোল করে বসে। দূর থেকে আসা বলে হেট করে গোল করে কলো মুয়ানি মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি।

IMG_20240714_172237.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

তবে গোল পরিশোধ করার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্পেন দলকে। ইয়ামালের দূরপাল্লা শর্ট থেকে গোল পাই স্পেন। অসাধারণ এবং দেখার মত একটি গোল ছিল ইয়ামালের। এর ফলে ১-১ গোলে সমতায় ফেরে তারা।
তবে তারা চেষ্টা করেছিলো ব্যাবধান বাড়াতে তবে বেশি ক্ষন সময় অপেক্ষা করতে হয় নাই তাদের।

IMG_20240714_172507.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

ওলমোর দূরন্ত গতির শর্টে বিপক্ষ দলের পায়ে লেগে আত্মঘাতী গোল পায় তারা। এর ফলে স্পেন ২-১ ব্যবধানে এগিয়ে যাই।

২-১ গোলে বেশ খানিকক্ষণ খেলা চলতে থাকে কিন্তু কোন দলে আর গোল করতে পারেনা কিছুক্ষণ পরেই প্রথম অর্ধের খেলা শেষ হয়ে যায়।

শেষ অর্ধ

IMG_20240714_173029.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

২-১ গোলে এগিয়ে থেকে খেলা শুরু করে স্পেন দল। এই ফলাফল নিয়ে অনেক ক্ষন খেলা চলতে থাকে খেলা চলতে চলতে একসময় খেলা পৌঁছে যায় একেবারে শেষ পর্যায়। খেলার ৮৫ মিনিটের মাথায় এমবাপ্পে একটি দারুন সুযোগ পায় কিন্তু সেই সুযোগ সে কাজে লাগাতে পারেনি।

IMG_20240714_173041.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

বেশ কিছুক্ষণ খেলা চলার পর রেফারির শেষ বাঁশি বেজে যায়৷ ২-১ গোলে জিতে যায় স্পেন।

ম্যাচ নিয়ে মন্তব্য

ম্যাচটি খুবই জাঁকজমক পূর্ণ ম্যাচ ছিল। এর আগে আমি যত খেলা দেখেছি স্পেন আর ফান্সের মধ্যে বেশি ভাগ ক্ষেত্রেই দেখেছি স্পেন জিতে গেছে। ফান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো স্পেন। অভিন্দন স্পেন টিমকে আজ রাতে ফাইনাল খেলা আশা করছি তারা জয় লাভ করবে।


পোস্ট বিবরণ
শ্রেণীস্পোর্টস
ডিভাইসরেডমি নোট ০৮
চ্যানেলসনি লাইভ
স্ক্রিনশটইউটিউব
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।
**

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে ভাইয়া খেলাধুলা দেখার অভ্যাসটা বরাবরই কম ছিলো।তবে এখন শুধু মাঝে মাঝে সবার স্পোর্টস এর পোস্ট গুলো দেখলে কিছুটা খেলা সম্পর্কে ধারনা নেয়া হয়।যাইহোক ভাইয়া খেলা প্রেমীদের জন্য এত সুন্দর একটি রিভিউ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর ও সাবলীল ভাবে আপনার মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

এবারের ইউরোর এই ফাইনাল খেলাটা দেখে অনেক মজা হবে। কেননা এই ফাইনাল খেলাতে এমন দুইটা দল এসেছে তারা দুটোই অনেক শক্তিশালী। আর এই শক্তিশালী এই দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আশা করি আমরা অনেক শক্তিশালী একটা প্রতিযোগিতা উপভোগ করব।

 2 years ago 

জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। তবে আশা করছি স্পেন কাপ নিবে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমানে ইউরো কাপে স্পেন অনেক ভালো খেলছে। আগে থেকেই জানতাম যে, ফ্রান্স আর স্পেনের মধ্যকার খেলা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি ব্যক্তিগতভাবে সেদিন স্পেনের সাপোর্ট করেছিলাম। কারণ স্পেনের খেলোয়াড় গুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক হাড্ডাহাড্ডি লড়াই এর পরে শেষ পর্যন্ত স্পেন জয়লাভ করেছে দেখে বেশ ভালো লেগেছিলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার আত্মবিশ্বাস দেখে আমার খুবই ভালো লাগলো ভাই ওই দিন আমিও স্পেনের সাপোর্ট করে ছিলাম। কারন তাদেরবখেলা আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাই অনেক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ম‍্যাচের প্রথমে খেলা দেখে মনে হয়েছিল আজ স্পেন গেছে। কিন্তু একটা গোল দেওয়ার পরেই যেন ফ্রান্স থেমে যায়। ইয়ামাল এর গোলটা এককথায় অসাধারণ অনবদ‍্য। তবে শেষে এমবাপ্পের একটা মিস আমার মোটেই ভালো লাগেনি। সবমিলিয়ে ম‍্যাচটা দারুণ ছিল।

 2 years ago 

অসাধারণ ম্যাচ ভাই তবে ফ্রান্সের খেলার গতি কম ছিলো বলে আমি মনে করছি। ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38