ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১২ এপ্রিল ২০২৪ ইং: রোজ শুক্রবার ।

বাংলায় ২৯ চৈএ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০২ শাওয়াল ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে দেখাবো। এই ধরনের কাগজের ফুল তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ফুল তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত রঙিন কাগজের ফুলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বলে কাজে লেগে পড়ি।

ফাইনাল লুক

IMG_20240411_234038.jpg

IMG_20240411_233943.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
কাঁচি


প্রথম ধাপ

IMG_20240331_211321.jpg

প্রথমে আমি A4 সাইজের একটা রঙিন কাগজ থেকে অর্ধেকের একটু বেশি করে কাগজ কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240331_211350.jpg

এরপর কাগজটিকে একটি কোনা ধরে মাঝ বরাবর একটা ভাঁজ করে নিয়েছি। যেমনটি আপনি দেখতে পারছেন ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর কাগজটি দেখতে ত্রিভূজের মতো দেখাবে।

তৃতীয় ধাপ

IMG_20240331_211435.jpg

এরপর ভাঁজ করে তৈরি করে নেওয়া কাগজটার অর্ধেক অংশ ভাঁজ করে নিয়েছি। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240331_211523.jpg

ঠিক একই ভাবে আবার কাগজটি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। সঠিক ভাবে ভাঁজ করে নিলে দেখতে ঠিক এমনটা লাগবে।

পঞ্চম ধাপ

IMG_20240331_211929.jpg

এবার একটা পেনসিল দিয়ে কাগজের উপর মনের ইচ্ছা মতো ডিজাইন করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240331_212255.jpg

ডিজাইন করা শেষ হলে কাঁচি সিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই ধাপে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে।
কারন কাটার ক্ষেত্রে একটু ভুল হলে সব কিছু বৃথা হয়ে যাবে।

সপ্তম ধাপ

IMG_20240331_212509.jpg

কাজটি সম্পূর্ণভাবে কাটা হয়ে গেলে ফুলটি দেখতে এমনটা হবে।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজগুলোকে কিভাবে কেটে এমন সুন্দর ফুল তৈরি করা যায় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ফুল দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুব চমৎকার করে রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর ফুল তৈরি করেছেন। ধাপে ধাপে সুন্দর করে রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুল টি বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মতামতের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারন একটি ট্রাই পোস্ট করেছেন আপনি। আপনার ড্রাই পোস্টটি করার ক্ষেত্রে কাগজগুলো প্রথমে ভাজ করে নিয়ে রুল দিয়ে দাগ টেনে নেওয়াটা আমার কাছে ভালো লেগেছে। তোমরাই পোস্টটি প্রতিটা ধাপের বর্ণনাও খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছে। খুবই চমৎকার একটি ড্রাইভ পোস্ট শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। লেখার ভেতর অনেক ভুল আছে পারলে ঠিক করে নিবেন।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা নকশা ডিজাইন তৈরি করছেন। রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এইরকম নকশা মাঝে মাঝে আমিও শেয়ার করি।তবে এগুলো ডিজাইন করতে গেলে তার ভাঁজ গুলো খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামতের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার কাছেও বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। যদিও রঙিন কাগজের ফুল গুলো ভাঁজ গুলো কাটা একটু কষ্টকর। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলগুলো দেখা যেতো। তবে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

বেশ দারুন তো ভাইয়া। আপনি তো দেখছি দারুন ভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা করেছেন। এমন সুন্দর নকশা গুলো দেখতে আমার কাছে বেশ দারুন লাগে। আপনি বেশ সুন্দর করে আপনার নকশাটি আমাদের মাঝে উপস্থপন করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। আপনিও রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ডিজাইন করেছেন দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে আপনি দারুন একটি ফুল তৈরি করেছেন। এই জাতীয় নকশা ফুলগুলো আমার খুবই ভালো লাগে। আমিও কিন্তু নতুন একটি ভুল সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আশা করব এভাবে আরো অনেক সুন্দর সুন্দর নকশা তৈরি করে দেখাবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38