স্বরচিত কবিতা: বন্ধুত্বের আলো।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ রবিবার ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আসলে ভালো করে লিখতে পারি না বলে ভালো লাগে না। তবে কবিতা পড়তে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। এর আগে তো কখনো কবিতা লেখা হয় নাই। এখন যা যতটুকু কবিতা লিখি সেটা শুরু আমার বাংলা ব্লগের কল্যাণে। আগে মাঝে মধ্যে কবিতার কিছু কথা মনের ভেতর আনাগোনা করতো। বেশ গোছালো ও চমৎকার কিছু কিছু কথা মনের ভেতর উদয় হতো। মনে মনে ভাবতাম এই বুঝি আমি কবি হয়ে গেছি।
সন্ধ্যার আলোয় স্নিগ্ধ বাতাস
বন্ধুর সাথে হাঁটার এক অন্য রকম আভাস।
জীবনের প্রতিটি বাঁকে, তোমার পাশে,
হাসি-কান্নায় মিশে থাকে সারা পৃথিবীর আকাশ।
শৈশবের সেই প্রথম দিন
তোমার সাথে দেখা, মুগ্ধ হয়েছিল মন।
খেলার মাঠে, স্কুলের বেঞ্চে
কতো স্মৃতি গাঁথা, কতো হাসি কতো কথা অগণন।
তুমি যখন পাশে থাকো
জীবনের সব দুঃখ মুছে যায়।
তোমার একটুকু হাসি, একটুকু কথা,
মনকে ভরিয়ে দেয় সব কষ্ট দূরে সরে যায়।
বন্ধুত্বের বুননে গাঁথা,
একমাত্র এক সম্পর্ক, অটুট আর চিরন্তন।
সময়ের সাথে বদলায় না
বন্ধু তুমি আছো আমার হৃদয়ে স্বপ্নের মতোন।
প্রতিদিনের ছোট ছোট গল্পে
তোমার সাথেই যেন খুঁজে পাই শান্তি।
এককথায় বলতে গেলে
তুমি ছাড়া জীবনটা অসম্পূর্ণ শুধু অপূর্ণ অশ্রু বাঁধি।
তোমার সাথে যখন থাকি
বিশ্বটা যেন হয়ে যায় এক স্বপ্নের মতোন।
তুমি বন্ধু, তুমি আমার পরম আত্মা,
তোমার সাথেই কাটাতে চাই জীবনের প্রতিটা সকাল-সন্ধ্যা।
আকাশের তারারা যখন ঝরে
তোমার সাথে মিলে দেখি তাদের খেলা।
বন্ধু তুমি আমার অনন্ত আলো,
তোমার সাথে কাটুক প্রতিটি মুহূর্ত ভালোবাসার রং মেলা।
এই কবিতাটি বন্ধুত্বের সৌন্দর্য ও মূল্যবোধকে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছে। বন্ধুরা জীবনের আলো হয়ে সব অন্ধকার দূর করে দেয়, এই ভাবনাটি খুবই হৃদয়স্পর্শী। কবিতার ভাষা সরল এবং সরলতায় মোড়া যা প্রত্যেক পাঠকের হৃদয়ে ছোঁয়া লাগায়। বন্ধুত্বের মুল্য বোঝাতে, কবিতায় ব্যবহার করা শব্দগুলো খুবই সাবলীল এবং প্রাণবন্ত। এটি যে কোনো বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করতে এবং সেই সম্পর্কের মহিমা উদযাপন করতে সহায়ক হবে। কবিতার প্রতিটি স্তবক বন্ধুত্বের গুরুত্ব ও মধুরতা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
সমাপ্ত
| পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
|---|---|
| পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
| ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
| লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতা লিখতে পারেন না বলে সত্যি খুব সুন্দর একটি কবিতা লিখে ফেললেন। আপনার কবিতাটি পড়ে বোঝা যাচ্ছে আপনি একজন ছোটখাটো কবি হয়ে গেছেন। আজ আপনার কবিতাটির মাঝে বন্ধুত্বের মুল্য খুবই সুন্দর করে বুঝাতে পেরেছেন। বন্ধুত্বের যে কোন সম্পর্ক হতে পারে। একজন ভালো মানের বন্ধু সবসময় পাশে থেকে সাপোর্ট থাকলে জীবনে অনেক কিছু পার হয়ে যাওয়া যায়।
কি যে বলেন আপু কবি হওয়া কি এতটাই সহজ। কবি হওয়ার কোন গুন আমার নেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে আমার ও আমার লেখা কবিতার প্রশংসা করার জন্য।
Your poem is very unusual for European readers, but I like it. I'd love to read more of them ;-))
বাহ বেশ দারুন কবিতা লিখেছেন তো। অনেক সুন্দর হয়েছে আপনার লেখায় আজকের এই কবিতা। আপনার কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম আমি। এ জাতীয় কবিতাগুলো আমি খুবই পছন্দ করি। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কবিতা লিখবেন সবসময়।
জ্বি ভাই চেষ্টা করবো সুন্দর করেই কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
বন্ধুর বন্ধুত্ব নিয়ে খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন ভাইয়া।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।খুব সুন্দর ভাবে মনের ভাবগুলো কবিতার ছন্দ আকারে প্রকাশ করেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাই ছোট পরিসরে সুন্দর করে আপনার মতামত শেয়ার করার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুকরিয়া ভাই প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।
আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বরাবরই আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনি খুব সুন্দর ভাবে মনের ভাবগুলো কবিতার ছন্দ আকারে প্রকাশ করেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মনের কথা গুলা আমার পোস্ট শেয়ার করার জন্য। আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
জি আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
শুকরিয়া আপনাকে ভালো থাকবেন।
ধন্যবাদ আপনিও ভালো থাকবেন।
আপনি খুব সুন্দর ভাবে বন্ধুত্বের সৌন্দর্য প্রকাশ করেছেন।আসলে এইরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে কবিতা গুলো লিখেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতা পড়তে আমার কাছেও বরাবর ভালো লাগে। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে অনেক সুন্দর করে বন্ধুত্বের আলো কবিতাটি লিখেছেন। আসলে কবিতা লিখতে হলে ধৈর্য এবং মনোবল দুটোই লাগে। আর বন্ধুত্ব হচ্ছে এমন একটি জিনিস সব অন্ধকার দূর করতে পারে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। চমৎকার একটি কবিতা লিখেছেন।
জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলছেন ভাই৷ কবিতা লেখা অনেক কঠিন কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতার এত চমৎকার করে প্রশংসা করার জন্য।