নাটক রিভিউঃ নামাজ ও সম্পত্তি পর্ব-০৯।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ১২ মে ২০২৪ ইংঃ রোজ রবিবার । ।

বাংলায় ২৯ বৈশাখ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৩ জ্বিলকদ শাওয়াল ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি পর্বের নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি নামাজ ও সম্পত্তি নাটকের নবম পর্ব নিয়ে কথা বলবো। দেখতে দেখতে নাটকটির নয়টি পর্ব আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়।

ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও অর্থ বাহক যার কারণে আমি এই নাটকগুলো দেখে থাকি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

নাটকের পোস্টার

IMG_20240512_183545.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামনামাজ ও সম্পত্তি পর্ব-০৯
পরিচালকমোঃহাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৩৩ মিনিট ৩২ সেকেন্ড
মুক্তির সময়২৮ মার্চ ২০২৪ খ্রিঃ


IMG_20240512_183647.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

নাটকের প্রথম অংশে দেখা যায় হাবিবার বাবা গ্রামের রাস্তায় কি যেনো একটা দেখে বেড়াচ্ছে। এমন সময় দেখা হয়ে যায় সাবিনার সাথে। সাবিনা তাকে জিজ্ঞাসা করছেন আপনি এখানে কি করছেন। এ কথা শুনে সে উত্তর দেয় দীর্ঘদিন ঢাকায় ছিলাম তো তাই গ্রামের রাস্তা আমার কাছে কেমন জানি লাগছে তাই আমি দেখে শুনে হাটাহাটি করছি। এরপর তাদের মাঝে অনেক কথা হয় এক পর্যায়ে সাবনাকে বলে আমি তোমাদের বাসায় আজকে ইফতারি খেতে যাব। সাবিনা হাসিমুখে তাকে বলে অবশ্যই আঙ্কেল আপনি আমাদের বাসায় যাবেন।

IMG_20240512_184030.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এরপরের দৃশ্য দেখা যায় রাস্তায় শোয়েব আর মরিয়মের সাথে দেখা হয়ে যেতে। শোয়েব তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাই কিন্তু মরিয়ম তাকে বাধা দিয়ে বলে তার সাথে অনেক কথা আছে। এরপর মরিয়ম শোয়েবকে অনেক গুলা প্রশ্ন করে শোয়েব তার প্রশ্ন উত্তর দিয়ে সেখান থেকে চলে আসে। এমন সময় মরিয়ম বলে কাল আমি বাজারে যাব আপনি আমার সাথে বাজার করতে যাবেন। একথা শুনে শোয়েব বলে আমি কথা দিতে পারবো না।

IMG_20240512_184554.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

সাবিনার বাবা তার জন্য বিক্রয়ের জন্য একজন লোককে ঠিক করে। তাকে তার জমিতে ডেকে নিয়ে এসে তাকে বলে তুমি একটা ভালো দেখে লোক দেখো যে আমার জন্য ভালো দাম দিতে পারবে। জমিটি বিক্রি করে দিতে পারলে এর জন্য তোমাকে আমি ভালো সম্মানি দেবো। তার কথা শোনার পর সেই লোকটি বলে আপনি আগে নকিবকে হাত করেন তাকে আগে টাকা দেন তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই প্রস্তাবে তিনি রাজি হতে চাই না।

IMG_20240512_203205.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এদিকে সাবিনার বাবার জমি হাতিয়ে নেয়ার জন্য চেয়ারম্যান সাহেব সাথে হাত করেন নকিবের বাবা। চেয়ারম্যান সাহেব নকিবের বাবাকে বলে তুমি কি কাজটা করলে ভাবলাম তোমার ভাইকে চাপে ফেলে তার জমিটা হাতিয়ে নেব কিন্তু তুমি দেখি তার সাথে ভাব জমিয়ে ফেলছো। এ কথা শোনার পর নকিবের বাবা বলে কি বলেন আপনি কোন টেনশন করবে না চেয়ারম্যান সাহেব আমি যা করব সবকিছু আপনাকে জানিয়ে করবো। এদিকে আমার শালার বোন হাবিবার সাথে শোয়েবের বিয়ের কথাবার্তা চলছে।

IMG_20240512_223727.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এদিকে সাবিনা বাবার সাথে হাবিবার বাবার সাথে দেখা হয়।সাবিনার বাবা জিজ্ঞাসা করে এতদিন পরে গ্রামে কেন এসেছো একথা শুনে হাবিবা বাবা বলে আমার মেয়ের বিয়ে এই গ্রামের এক ছেলের সাথে ছেলে নাকি মাদ্রাসায় চাকরি করে অনেক ভালো ছেলে। একথা শোনার পর সাবিনার বাবা বলে ছেলের বাবার নাম কি? কিন্তু হাবিবা বাবা তার তার বাবার নাম বলতে চাই না।

IMG_20240512_224005.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এদিকে হাবিবার মা ও হাবিব ভাই এসেছে ভাবিদের বাড়িতে। সাবিনা তাদেরকে দেখে জিজ্ঞাসা করে আপনার এখানে হঠাৎ কি করতে এসেছেন। সাবধানে কথা শুনে হাবিবা বলে আমার মা আপনার জন্য একটু উপহার নিয়ে এসেছে আর সেটা দেয়ার জন্য এখানে আসা। এরপর হাবিবের মা সাবিনা কে সে গুহাটি তুলে দেয়। সাবিনার উপহারটি খুব পছন্দ হয়।

IMG_20240512_224140.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এদিকে তুষার কোনোভাবেই মরিয়মের মনের মত হয়ে উঠতে পারছিল না।তুষার মরিয়মের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কিন্তু মরিয়ম তুষারকে পাত্তা দেয় না। একপর্যায়ে তোর সাথে সিদ্ধান্ত নেয় আবার বিদেশে চলে যাবে। হঠাৎ করে একদিন তুষার তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় তার মা মামীর সাথে দেখা হয় সেখানে হঠাৎ করে মরিয়ম উপস্থিত হয়। মরিয়মের মামা মামি তুষারকে থাকার জন্য বলে মরিয়ম বলে তাকে বাধা দেওয়ার দরকার নেই সে যেখানে যেতে চাই তাকে সেখানে যেতে দিন।

IMG_20240512_224424.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এরপর দেখা যায় নকিবের বাবা হঠাৎ করে রাতে বাড়ির বাইরে চলে আসে এবং বাড়ির পিছনে চলে যাই কেন যায় কিসের জন্য যাই সে বিষয়ে এই পর্বে কিছুই দেখানো হয়নি।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকের এই পর্বটি আমার কাছে খুব একটা লাগেনি। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু একটা পর্ব ভালো হবে তো অন্য পর্ব একটু খারাপ হবে। তবে পার্বত্য বাড়বে নাটকটি তত আকর্ষণীয় হবে এটা বলায় যায়। তবে এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে । নাটকটির রেটিং ০৭/১০ দেওয়ার মতো ।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয় /Center>

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। নামাজ ও সম্পত্তি নাটক টি এখনো দেখি নাই। তবে তার কিছু কিছু অংশ আমি ইউটিউবে দেখছি।যাইহোক আপনি সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।তবে আপনি ছবি গুলো কোথায় থেকে স্কিনশর্ট করছেন সেটা উল্লেখ করতে হবে।আশা করি আপনি বুঝতে পারছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে সাবলীল ভাষায় আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

এই নাটকটির দু একটা পর্ব আমি দেখেছিলাম এতগুলো পর্ব এখনো দেখা হয়নি আপনি আজকে পর্ব ৯ এর রিভিউ শেয়ার করেছেন। এই পর্বটির রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

নামাজ ও সম্পত্তি নাটকটার দেখতে দেখতে নয়টা পর্ব শেষ হয়ে গিয়েছে। আর আপনি অনেক সুন্দর করে পর্বগুলোর রিভিউ আমাদের মাঝে শেয়ার করতেছেন। আপনার শেয়ার করা এই নাটকের বেশ কয়েকটা পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। আপনি কাহিনী গুলো অনেক সুন্দর করে সবার মাঝে তুলে ধরেন রিভিউর মাধ্যমে। এই নাটকে কিন্তু সবাই অনেক সুন্দর অভিনয় করতেছে। আশা করছি এই নাটকের অন্য পর্বগুলোর রিভিউ খুব তাড়াতাড়ি সবার মাঝে ভাগ করে নিবেন। অপেক্ষায় থাকলাম দশ তম পর্বের রিভিউ পড়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য৷ খুব তাড়াতাড়ি ১০ম পর্ব নিয়ে হাজির হবো।

 2 years ago 

ভাইয়া আপনি নামাজ ও সম্পত্তি নাটকের ৯ পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। প্রতি সপ্তাহে আপনি এই নাটকের একটি একটি পর্ব শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আমার কাছে এই নাটক খুব ভালো লেগেছে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39