স্বরচিত কবিতাঃ হারানো দিনগুলো।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২১ মে ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

বাংলায় ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১২ জ্বিলকদ ১৪৪৫ হি:।


20240521_123808.jpg

source

ছবিটি পিক্সাবে থেকে ডাউনলোড করে পিক্সেল ল্যাব থেকে এডিট করা।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করবো। যদিও আমার নিজের লেখা কবিতা গুলা আমার নিজেরই খুব একটা পছন্দ হয় না। তারপরবও চেষ্টা চালিয়ে যাচ্ছি সুন্দর করে লেখার জন্য। আমার আজকের কবিতা নাম হলো হারানো দিনগুলো। আশা করছি আমার এই কবিতা পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে ঝাপিয়ে পড়ি।

হারানো দিনগুলো
লেখাঃ আশিকুর রহমান

হারানো দিনগুলো, স্মৃতির পাতায় লেখা,
সোনালী আভায় মাখা, মনের গভীরে রেখা।
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে স্মৃতির জলে,
অতীতের মায়াবী আলোয়, মন পড়ে দোলায়।

শৈশবের সেই সরলতা, স্কুলের মাঠের খেলা,
বন্ধুদের হাসির ঝরনা, কত যে রঙিন বেলা।
মায়ের আদুরে ডাক, বাবার স্নেহের পরশ,
সবকিছুই যেন আজ, এক মিষ্টি স্বপ্নের বরষ।

বিকেলের আকাশে রঙধনু, সন্ধ্যার পাখির গান,
শীতের কুয়াশায় ঢাকা, সেই শীতল মিঠে প্রাণ।
ফুলের বাগানের সেই রঙ, নদীর জলের ধারা,
সবকিছুই যেন আজ, হারানো দিনের তাড়া।

দিন গড়ায়, বয়স বাড়ে, জীবন চলে তার পথে,
হারানো দিনগুলো ফেরে না, থাকে শুধু স্মৃতির মোহে।
কিন্তু মন যে ফিরে চায়, সেই সোনালী অতীতে,
হারানো দিনগুলোর মাঝে, জীবন খুঁজে নেয় নিত্যে।

সমাপ্ত
শৈশবের জীবন কতটা মধুর, কতটা সুখের ও আনন্দের ছিল তা আমরা সবাই জানি। আমরা সবাই সেই দিনগুলোকে ফিরে পেতে চাই ফিরে পেতে চাই সেই সুখের দিন গুলো। কবিতার মাধ্যমে আমি ফেলে আসা সেই অতীতের দিনগুলোর স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবাই সেদিনগুলোকে অনেক অনুভব করি। বড় হওয়ার পর বুঝতে পারি শৈশবে সেই দিনগুলোর মূল্য কত ছিল।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জ্বী ভাই ফেলে আসা সেই শৈশব কে সত্যিই এখন অনেক বেশি মিস করি। মনে হয় যদি সেই অতীতের শৈশবে যেতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। তবে নিজের লেখা কবিতা নিজের কাছেই তো অবশ্যই ভালো লাগতে হবে ভাইয়া আগেই তাহলেই না আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। সে যাই হোক কবিতা কিন্তু অতীতের স্মৃতিচারণ নিয়ে সুন্দর লিখেছেন আপনি। প্রতিটা চরণে তার ভাবমূর্তি দারুণভাবে অঙ্কুরিত হয়েছে। স্মৃতিচারণ সেই শৈশব কে নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে সাবলীল ভাষায় আপনার মত প্রকাশ করার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ে কমিউনিটিতে সবাই খুব সুন্দর কবিতা লিখে থাকে। আপনিও তার ব্যতিক্রম নয়। আপনার কবিতাটি আজকে খুবই দারুণ হয়েছে। কবিতার প্রতিটা লাইন খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে লিখে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago (edited)

দারুন কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটা বেশ ভালো লেগেছে পড়ে। প্রকৃতির বিভিন্ন সৌন্দর্যগুলোকে কবিতার লাইনে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে শৈশবের হারানো স্মৃতিগুলোকে তুলে ধরেছেন। সত্যিই দারুণ লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর কবিতা লেখা শিখে গেছেন ভাইয়া। এর আগেও আমি আপনার লেখা কবিতা গুলো পড়েছি। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া। শৈশব কে ঘিরে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনার নিজের লেখা কবিতা নিজের কাছে পছন্দ না হলেও আমাদের কাছে কিন্তু ভালোই লাগে ভাইয়া। আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাই সবচেয়ে বড় কথা। আর আপনি কিন্তু বেশ ভালো কবিতা লিখেছেন। শৈশবের সেই সোনালী দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। সবকিছুই আজ শুধুই অতীত।

 2 years ago 

আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমারা সবাই কম বেশি আমাদের অতীতের দিনবগুলোকে ফিরে পেতে চাই কিন্তু সেটা সম্ভব না। আপনার কবিতার মধ্য দিয়ে হারানো দিন গুলাকে আবার ফিরিয়ে পাওয়ার কথা জানিয়েছেন। ধন্যবাদ অনেক সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39