স্পোর্টস রিভিউঃ কোহলির কষ্টের কোয়ালিফাই।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ ১৯ মে ২০২৪ ইং: রোজ রবিবার ।

বাংলায় ০৫ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১০ জ্বিলকদ ১৪৪৫ হি:।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মধ্যকার টি টুয়েন্টি ম্যাচের রিভিউ নিয়ে এসেছি। ম্যাচটি খুবই উত্তেজনা পূর্ন ম্যাচ ছিল যারা ক্রিকেট খেলা বোঝে তারা এই ম্যাচের গুরুত্ব বুঝতে পেরেছে। চলুন কথা না বাড়িয়ে আজকের এই ম্যাচটি রিভিউ আপনাদের মাঝে শেয়ার করে ফেলি।

টসে জয়ী

IMG_20240519_212324.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

IMG_20240519_212307.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

টসে চেন্নাই জিতে যাই এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই।

চেন্নাই সুপার কিংসের লাইন আপ

IMG_20240519_212352.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লাইন আপ

IMG_20240519_212340.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

প্রথম ইনিংস

IMG_20240519_212848.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

ব্যাট করতে নেবে বিরাট কোহলি ও ডুপ্লেসিস অনেক ভালো খেলছিল। তারা খেলার প্রথম থেকেই মার মুখি ভঙ্গিতে ব্যাটিং করেছিল যার কারনে খুব দ্রুত রান বেড়ে চলেছিল

IMG_20240519_212905.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

বিরাট কোহলি আইপিএলের এই আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী। প্রতিটা ম্যাচে এসে অনেক ভালো খেলছে।

IMG_20240519_212924.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

ম্যাচ কিছুক্ষণ চলার পর বৃষ্টি শুরু হয় যার কারণে ম্যাচ কিছু সময়ের জন্য পরিত্যক্ত থাকে।

এরপর আবার খেলা শুরু হয় বিরাট কোহলি ও ডুপ্লেসিস দুজনে অনেক ভালো খেলা করছিলো। ৪৭ রানে ক্যাস্টেল আউট হয়ে যায় তার পরিবর্তে মাঠে আসে পাতিদার। এরপর ডুপ্লেছিস তার অতশত রান পূর্ণ করে দুজনে মিলে খুব ভালোই খেলছিল।

IMG_20240519_214640.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

এরপর ডুপ্লেসিস ৫৪ রান করে রান আউট হয়ে যায়। এরপর মাঠে আসে কাত্তিক।

IMG_20240519_214652.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

কার্তিক এবং পাতিদার মিলে বাকি ওভার গুলা শেষ করে। তাদের দুইজনের ঝড়ো ব্যাটিং এ বড় রানের দেখা পাই কোহলির দল। অবশেষে তারা ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে।

দ্বিতীয় ইনিংস

IMG_20240519_230012.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

চেন্নাই সুপার কিংস শুরুটা খুব একটা ভালো করতে না পারলেও দ্বিতীয় জুটিতে তারা খুবই ভালো খেলছিল। রাহানে এবং রাভিন্দ্রা মিলে অনেক ভালো খেলা চালিয়ে যেতে থাকে।

কিন্তু এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে পারে না ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে রাজেন্দ্রা রান আউট হয়ে যায়। এরপর থেকে ২ টা উইকেট খুব একটা ভালো খেলতে পারেনি। সোমাম ডুবে এসে ম্যাচটি ডুবিয়ে রেখে যায়। ১৫ টা বল খেলে মাত্র ৭ রান করে আউট হয়ে যায়।

IMG_20240519_230412.jpg

ছবিটি নিজ ফোন দিয়ে ইউটিউব থেকে স্কিন শট নেওয়া

শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের শেষ রক্ষা হয়নি ধ্বনি মাঠে এসে আশার আলো জ্বালালেও সে বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেনি। যার কারনে চেন্নাই সুপার কিংস কে ২৭ রানে পরাজিত হতে হয়। আর এখানে চেন্নাই সুপার কিংস এর কোয়ালিফাই হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়

ম্যাচের ভালো মন্দ

ম্যাচটি আমার কাছে খুবই ভালো লেগেছে আইপিএলের সব ম্যাচগুলো আমি দেখিনি। কিন্তু এই ম্যাচটি আমি সম্পূর্ণ উপভোগ করেছি কারণ ম্যাচটি খুবই উত্তেজনা পূর্ন ম্যাচ ছিল। একদিকে চেন্নাই সুপার কিংস কখনো কোয়ালিফাই না করে মাঠ ছাড়ে না অন্য দিকে কোহলির দল দীর্ঘদিন ধরে কোয়ালিফাই হতে পারে না। তবে এবার কোহলির দল কোয়ালিফাই করতে পেরেছে দেখে খুবই ভালো লাগলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য শুভকামনা রইল।

পোস্ট বিবরণ
শ্রেণীস্পোর্টস
ডিভাইসredmi note 11
চ্যানেলবি স্পোর্টস
স্ক্রিনশটইউটিউব
লোকেশনপাবনা


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি ক্রিকেট ম্যাচ রিভিউ শেয়ার করেছেন। আমি গতকাল খেলা দেখার পরে এই ম্যাচটি রিভিউ করেছিলাম। প্রথম তিন ওভার বিরাট কোহলি এবং ডুপ্লেসি বেশ দারুন খেলা উপহার দিয়েছিল। কিন্তু পানির পরে তিন ওভার বল বেশ দারুন করেছিল চেন্নাইয়ের বলারা। অবশেষে বিরাট কোহলিদের কাছে পরাজয় বরণ করে চেন্নাই সুপার কিংস। ধন্যবাদ মামা এত সুন্দর একটি ম্যাচ রিভিউ করে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা আশা করেছিলাম চেন্নাই আবার কোয়ালিফাই করবে। কিন্তু তারা তীরে এসে তরী ডুবে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ ম্যাচের রিভিউ পড়ে যথাযথ মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38