নার্সারী থেকে করা কিছু ফটোগ্রাফি 💝

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নার্সারি থেকে করা কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

গাছ মানুষের মন কে উজ্জিবিত করে আর ফুল মানুষের ভালবাসাকে সতেজ করে।আমাদের জীবনে এই দুইটা জিনিসের গুরুত্ব অনেক।ফুল আমরা সবাই ভালবাসি দেখতে সুন্দর গন্ধ ভালো এবং পরিবেশের অনেক উপকারী একটা জিনিস।ফুল ছাড়া যেনো মানুষের জীবনের বিশেষ দিন গুলো বৃথা।আমাদের ভালবাসাকে সতেজ করার জন্য হলেও ফুল কে ভালোবাসুন।


চিত্র-১

1000013875.jpg

বন্ধুরা প্রথম চিত্রে আমি আপনাদের কে দেখাচ্ছি একটি রক্ত জবা ফুল।জবা ফুলের অনেক গুলো কালার বিদ্যমান তবে সব থেকে জনপ্রিয় পপুলার কালার টা হলো রক্ত জবা কালার।এটা দেখতে যেমন সুন্দর তেমনি রং এর।এই ফুলটা আমি নার্সারি থেকে তুলেছিলাম।


চিত্র-২

1000023370.jpg

বন্ধুরা এই চিত্রে আমি একটি জবা ফুল দেখাচ্ছি তবে এটা অন্য রঙের জবা ফুল।গোলাপি রঙের এই জবা টা আমরা পার্কে বেশি দেখতে পাই।কারন এর সৌন্দর্য খুব ভালো লাগে।আশা করি আপনাদেরো ভাল লাগবে।


চিত্র-৩

1000023373.jpg

বন্ধুরা এই গাছ টার নাম আমি জানিনা আপনারা যদি জানেন তো বলিয়েন আমাকে।এই গাছটার সৌন্দর্য্য আমাকে খুবই মুগ্ধ করেছে।বিশেষ করে এই রঙ টা।বেগুনি আর সবুজের মাঝা মাঝি দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।


চিত্র-৪

1000013882.jpg

বন্ধুরা এই চিত্রে আরো একটি নাম না জানা ফুল সহ গাছের ছবি রয়েছে।এই গাছে খুব ছোট ছোট ফুল হয়ে।ফুলের থেকে গাছ গুলো দেখতে বেশি সুন্দর লাগছিলো।


চিত্র-৫

1000023372.jpg

বন্ধুরা এই ফুলটা হলো কাঠগোলাপ আমার খুবই পছনের একটা ফুল।গাছ টা খুবই ছোট রয়েছে তাই বোঝার উপায় নেই তবে এখনি ফুল ধরতে শুরু করেছে।


চিত্র-৬

1000023376.jpg

বন্ধুরা এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গুলো টব সহ গাছ ঝুলিয়ে রাখা হয়েছে। এই টব গুলো বেলকনিতে খুব ভালো মানায় দেখতে।ঝুলিয়ে রাখলে খুবই সুন্দর লাগে।


এই ছিলো আমার আজকের ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লাগবে।


পোস্টেরবিবরণ
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট ।
ক্যামেরাঅপু এ৭৮
লোকেশনবাংলাদেশ



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ আমি একদিন ওয়্যাইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফার হবো এবং সেই লক্ষ্যেই আমি এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

নার্সারী তো ফুলের রাজ্য। সেখানে গেলে ডানে বামে সামনে পিছনে শুধু ফুলের ফটোগ্রাফি দেখতে পায়। কোনটা রেখে কোনটার ছবি তুলবো বুঝতেই পারি না। যায়হোক আজকের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন, যেগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি ।ভাইয়া সর্বপ্রথম আপনি যে জবা ফুলের ফটোগ্রাফিটা করেছেন সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ লেগেছে রক্ত জবা ফুলে সৌন্দর্যটা বেশ দারুন ছিল তবে কাঠ গোলাপের সৌন্দর্যটা সেরা। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কাঠগোলাপের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

নার্সারি থেকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে নার্সারি তে ঘুরতে গেলে চেনা অচেনা সকল ফুলের সাথে পরিচিত হতে পারা যায়। আসলে ফুল মানুষের ভালোবাসা কে সতেজ করে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নার্সারীতে গেলে বিভিন্ন ধরনের না জানা ফুল ও ফলের সাথে পরিচিত হওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো বেশ মনো মুগ্ধকর ও সুন্দর হয়েছে।জবা ফুল কাঠ গোলাপ এবং অন্যান্য ফুল গুলোর ছবি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দারুন লাগছে ফটোগ্রাফী গুলো দেখতে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নার্সারি থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। কাঠ গোলাপ ফুল আমারও খুবই পছন্দ। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। নাম না জানা ছোট ফুলটার নাম চায়না রোজ। আমি এই নামেই চিনি। এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ফুলটার নাম জানানোর জন্য।আমার কাছে খুব ভালো লাগছিলো এই ফুলটা।

 2 years ago 

নার্সারি ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে।
সেখানে গেলে ভিন্ন ভিন্ন গাছের সাথে পরিচিত হওয়া যায় সেই সাথে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায় বিশেষ করে ফুল।
নার্সারি ভ্রমণ করে আপনি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।
বিশেষ করে জবা ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38