Abb contest_58////ফ্রুট মিক্সড ডেজার্ট 😋(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🙃

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

1000011967.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে আমাদের কমিউনিটিতে চলমান ফ্রুট ডেজার্ট নিয়ে প্রতিযোগিতা। আমি সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো।


আমরা সবাই গরমে একদম অতিষ্ঠ, এই গরমে আমরা শরীরের প্রতি অনেকটা উদাসীন রয়েছি।সঠিক ভাবে নিজেরা নিজেদের পরিচর্যা করতে পারছি না,ফলে অসুস্থ হয়ে যাচ্ছি।গড়মের কারণে খাওয়া দাওয়ার প্রতি আমরা অনিহা দেখাচ্ছি এতে শরীর দূর্বলের দিকে ধাবিত হচ্ছে।

এই তীব্র গড়মে আমাদের শরীরের প্রতি মনোযোগ রাখতে হবে।কারণ আপনি সুস্থ থাকলে তবেই আপনার মন সুস্থ থাকবে।এই তীব্র গড়মে কিভাবে খুব সহজে হেলদি একটা ফ্রুট ডেজার্ট বানাবেন যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং খেতেও সুস্বাদু সেটাই দেখাবো।


আমি বানিয়েছি ফ্রুট দিয়ে ডেজার্ট, যেটাতে কয়েকটি ফ্রুট ব্যবহার করেছি একটা আইসক্রিম এবং গুরা দুধ আর এটা খুব ঝটপট বানাতে পারবেন আপনারা আর খুবই সহজে।চলুন ধাপ গুলো জেনে নেই।


প্রয়োজনীয় উপকরণ:

1000011798.jpg

  • আপেল
  • আঙুর
  • বেদেনা
  • কলা
  • কাপ আইসক্রিম
  • গুড়া দুধ

ধাপ-১

1000011800.jpg

প্রথমে সব গুলো ফল ভালো ভাবে ধুয়ে নিব।এরপরে আমি আপেল কে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি।


ধাপ-২

1000011803.jpg

1000011801.jpg

এরপরে কলা এবং আঙুর কেটে নিব একদম ছোট করে।


ধাপ-৩

1000011804.jpg

এরপরে বেদানার খোশা ছাড়য়ে রেখে দিব।


ধাপ-৪

1000011809.jpg

এবার আমরা আপেল আঙুর এবং কলা কুচির মধ্যে গুড়া দুধ দুই চামচ দিয়ে দিব।


ধাপ-৫

1000011810.jpg

গুরা দুধ দেওয়ার পরে আমরা আইসক্রিম টাও দুই চামচ দিব এতে আমি কোনো চিনি ব্যবহার করবো না কারণ গুরা দুধ দিয়েছি চিনি লাগবে না।সব কিছু দেওয়ার পরে আমরা সব গুলো মিক্স করে নিব।


ধাপ-৬

1000011964.jpg

1000011965.jpg

এবার ৩০ মিনিট মতো ফ্রিজে রেখে বের করে ফেলবো এবং ইপরে বেদেনা ছিটিয়ে দিব হয়ে যাবে সুস্বাদু পুষ্টিগুন সম্পূর্ণ ফ্রুট ডেজার্ট।


আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ আমি একদিন ওয়্যাইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফার হবো এবং সেই লক্ষ্যেই আমি এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই মজাদার ফ্রুট ডেজার্ট রেসিপি তৈরি করেছেন। এই গরমে এমন ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। আপনি বিভিন্ন ফল ও আইসক্রিম দিয়ে খুবই মজাদার ডেজার্ট তৈরি করেছেন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশি দারুন ছিল ভাই এখন আর আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করা পোস্ট। অনেক অনেক ভালো লাগলো সুন্দর এই অনেকগুলো ফলের সমন্বয়ে অসাধারণ রেসিপি দেখে। এমন রেসিপি যদি একটানা একমাস খাওয়া যায় তাহলে শরীর হয়ে যাবে সেই রকম স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ।

 2 years ago 

একদম সঠিক বলেছেন ভাই ভিটামিন মিনারেল ক্যালরি তে ভরপুর ছিলো এটা।

 2 years ago 

খুবই সহজে এবং ঝটপট দারুন একটি ফুড ডেজার্ট তৈরি করার পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন আপনার নিজের তৈরি করার বর্ণনা গুলি সুন্দরভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে। আসলেই এই ফ্রুট মিক্সড ডেজার্টটি তৈরি করতে বেশি একটা সময়ের প্রয়োজন হবে না বলে মনে করছি। আবার এটি পুষ্টিকর এবং হেলদিও বটে। সুন্দর একটি ফুড ডেজার্ট এবং এইবারের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন।

 2 years ago 

বাহ্ দারুন এবং চমৎকার হয়েছে। অনেক লোভনীয় একটি আইটেম নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশ গ্রাহন করেছেন। আপনার বানানো রেসিপিটি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদুও হয়েছে। খুব সুন্দর করে আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থানাও করেছেন। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ আপু।খুব সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করেছেন।

 2 years ago 

ওয়াও আপনার রেসিপি দেখে তো আমার খেতে ইচ্ছে করতেছে ভাই। খুবই চমৎকারভাবে আপনি আজকের রেসিপিটা তৈরি করেছেন। এই প্রতিযোগিতার জন্য আপনি দারুন রেসিপি তৈরি করেছেন ভাই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল প্রতিযোগিতার জন্য

 2 years ago 

এই গরমে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। ফ্রুট মিক্সড ডেজার্ট রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার কাছেও মনে হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজের চেষ্টার মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা ডেজার্ট কিন্তু দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। আমার নিজের কাছেও কিন্তু বিভিন্ন ফল দিয়ে ডেজার্ট তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। যাই হোক ভালো লাগলো আপনার রেসিপিটা আর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ফ্রুটস ডেজার্ট দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। আপনি খুব মজার করে অনেকগুলো ফল দিয়ে ফ্রুটস ডেজার্ট তৈরি করে নিলেন। আইসক্রিম দেওয়ার কারণে খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.61
ETH 1662.65
USDT 1.00
SBD 0.38